' হুলিয়া' কবিতা কার রচনা?

Updated: 3 months ago
  • আবুল হাসান
  • আবুল হোসেন
  • মহাদেব সাহা
  • নির্মলেন্দু গুণ
2.7k

'হুলিয়া' কবিতাটি নির্মলেন্দু গুণের প্রথম কাব্যগ্রন্থ 'প্রেমাংশুর রক্ত চাই' - এর অন্তর্ভুক্ত । এ বিখ্যাত কবিতাটিতে তৎকালীন রাজনৈতিক অবস্থার পরিচয় ফুটে উঠেছে।

নির্মলেন্দু গুণ (১৯৪৫ - )

বাংলাদেশের কবিদের কবি নির্মলেন্দু গুণ। নারীপ্রেম, সমাজ, সংস্কৃতি, রাজনৈতিক প্রেক্ষাপট, শ্রেণি-সংগ্রাম, স্বৈরাচার বিরোধিতা ইত্যাদি বিষয় তাঁর কবিতার মূল বিষয়বস্তু। সমাজকে তিনি তুলে এনেছেন সাহিত্যের আয়নায়।

  • নির্মলেন্দু গুণ ২১ জুন, ১৯৪৫ সালে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। ডাক নাম-রতন / রত্ন/রতু।
  • তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮২), একুশে পদক (২০০১) পান।
  • নিজ গ্রাম কাশবনে 'বিদ্যানিকেতন' নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন।
  • মেট্রিক পাশের আগেই তার প্রথম কবিতা 'নতুন কাণ্ডারী' নেত্রকোনার 'উত্তর আকাশ' পত্রিকায় প্রকাশিত হয়।

নির্মলেন্দু গুণকে কবিদের কবি নামে ডাকা হয় । নির্মলেন্দু গুণ গত শতাব্দীর ষাটের দশকে কবিতা রচনা শুরু করেন। পরের দশকেই তাঁর কবিতা এতটাই প্রভাববিস্তারী হয়ে ওঠে যে, তরুণরা তাঁর কবিতা পড়েই কবি হওয়ার আকাঙ্ক্ষা বোধ করেন। বাংলাদেশে আর কোনো কবি অনুজ কবিদের ওপর এতোটা প্রভাব বিস্তার করতে পারেনি। সত্তর দশকের অনেক প্রতিষ্ঠিত কবি নির্মলেন্দু গুণ এর প্রভাবেই কবি হয়েছেন। তাই তাঁকে কবিদের কবি বলা হয়।

তাঁর কাব্যগ্রন্থসমূহঃ

'প্রেমাংশুর রক্ত চাই' (১৯৭০): এটি তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।

'ইসক্রা' (১৯৮৪): এ কাব্যে তাঁর রাজনৈতিক কবিতাগুলো স্থান পেয়েছে।

'না প্রেমিক না বিপ্লবী' (১৯৭২), 'কবিতা অমীমাংসিত রমণী' (১৯৭৩), 'দীর্ঘ দিবস দীর্ঘ রজনী' (১৯৭৪), 'চৈত্রের ভালবাসা' (১৯৭৫), 'ও বন্ধু আমার' (১৯৭৫), 'আনন্দ কুসুম' (১৯৭৬), 'বাংলার মাটি বাংলার জল' (১৯৭৮), 'তাঁর আগে চাই সমাজতন্ত্র' (১৯৭৯), 'চাষাভূষার কাব্য' (১৯৮১), 'পৃথিবীজোড়া গান' (১৯৮২), 'অচল পদাবলী' (১৯৮২), 'দূর হ দুঃশাসন' (১৯৮৩), 'মুজিব-লেনিন-ইন্দিরা' (১৯৮৪), 'শান্তির ডিক্রি' (১৯৮৪), 'প্রথম দিনের সূর্য' (১৯৮৪), 'নেই কেন সেই পাখি' (১৯৮৫), 'নিরঞ্জনের পৃথিবী' (১৯৮৬), 'চিরকালের বাঁশী' (১৯৮৬), 'দুঃখ কোরো না, বাঁচো' (১৯৮৭), 'ধাবমান হরিণের দ্যুতি (১৯৯২), 'অনন্ত বরফবীথি' (১৯৯৩), 'আনন্দ উদ্যান' (১৯৯৫), 'শিয়রে বাংলাদেশ' (১৯৯৮), 'ইয়াহিয়াকাল' (১৯৯৮), 'মুঠোফোনের কাব্য' (২০০৩), 'চির অনাবৃতা হে নগ্নতমা' (২০০৫), 'নিশিকাব্য' (২০০৬), 'কামকানন' (২০০৭)।

তাঁর অন্যান্য রচনাবলিঃ

ছোটগল্প: 'আপনদলের মানুষ' (১৯৭৬), 'অন্তর্জাল' (২০০৫)।

কিশোর উপন্যাস: 'কালো মেঘ' (১৯৮২), 'বাবা যখন ছোট্ট ছিলেন' (১৯৯৭)।

আত্মজীবনীঃ

'আমার ছেলেবেলা' (১৯৮৮), 'আত্মকথা ১৯৭১ (২০০৮), 'রক্তঝরা নভেম্বর' (১৯৭৫), ‘আমার কন্ঠস্বর’ ।

ভ্রমণকাহিনি: 'ভলগার তীরে' (১৯৮৫), 'গীনসবার্গের সঙ্গে (১৯৯৪), 'আমেরিকায় জুয়াখেলার স্মৃতি' (১৯৯৬), 'শ্রমি দেশে দেশে' (২০০৪)।

কবিতা: 'হুলিয়া', 'স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো', 'আমাকে কী মাল্য দেবে দাও'।

অনুবাদ কবিতা: 'রক্ত আর ফুলগুলি' (১৯৮৩), 'রাজনৈতিক কবিতা' (১৯৮৬)।

Related Question

View All
  • শামসুর রাহমান
  • নির্মলেন্দু গুণ
  • সৈয়দ শামসুল হক
  • মহাদেব সাহা
275
  • নির্মলেন্দু গুণ
  • মোঃ মনিরুজ্জামান
  • সেলিনা হোসেন
  • ফজল এ খোদা
2.4k
3.

৭ই মার্চের পটভূমিতে রচিত কবিতা-

Updated: 6 months ago
  • 'বাতাসে লাশের গন্ধ' - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
  • 'স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো'- নির্মলেন্দু গুণ
  • 'বুক তার বাংলাদেশের হৃদয়'- শামসুর রাহমান
  • 'আমার পরিচয়'- সৈয়দ শামসুল হক
687
  • শওকত আলী
  • আসাদ চৌধুরী
  • নির্মলেন্দু গুণ
  • মহাদেব সাহা
1k
5.

‘হুলিয়া’ কবিতাটি কার লিখা?

Updated: 4 months ago
  • মোহন রায়হান
  • নির্মলেন্দ গুণ
  • মহাদেব সাহা
  • শামসুর রহমান
1k
  • রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
  • নির্মলেন্দু গুণ
  • শামসুর রাহমান
  • ফরহাদ মজহার
3.7k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews