হৃদয়ে বুদবুদ মতো'— কী ওঠে?
হৃদয়ে বুদবুদ মতো'— কী ওঠে?
-
ক
শুভ্র চিন্তা
-
খ
সংকর
-
গ
স্নেহের কথা
-
ঘ
মহৎ উদ্দেশ্য
করিতে পারি না কাজ,
সদা ভয়, সদা লাজ,
সংশয়ে সংকল্প সদা টলে,
পাছে লোকে কিছু বলে।
আড়ালে আড়ালে থাকি,
নীরবে আপনা ঢাকি,
সম্মুখে চরণ নাহি চলে,
পাছে লোকে কিছু বলে।
হৃদয়ে বুদবুদ মতো
উঠে শুভ্র চিন্তা কত,
মিশে যায় হৃদয়ের তলে
পাছে লোকে কিছু বলে।
কাঁদে প্রাণ যবে, আঁখি
সযতনে শুষ্ক রাখি
নির্মল নয়নের জলে,
পাছে লোকে কিছু বলে।
একটি স্নেহের কথা
প্রশমিতে পারে ব্যথা
চলে যাই উপেক্ষার ছলে
পাছে লোকে কিছু বলে।
মহৎ উদ্দেশ্যে যবে
এক সাথে মিলে সবে,
পারি না মিলিতে সেই দলে,
পাছে লোকে কিছু বলে।
বিধাতা দিছেন প্রাণ
থাকি সদা ম্রিয়মাণ;
শক্তি মরে ভীতির কবলে,
পাছে লোকে কিছু বলে।
Related Question
View Allকামিনী রায় কোন কলেজে পড়াশোনা করে সেই কলেজেই অধ্যাপনা করেন?
-
ক
ঢাকা কলেজ
-
খ
সিটি কলেজ
-
গ
বেথুন কলেজ
-
ঘ
হিন্দু কলেজ
কামিনী রায়ের কবিতায় কীসের সহজ-সরল প্রকাশ লক্ষ করা যায়?
-
ক
নাগরিক জীবনের
-
খ
গ্রাম্য জীবনের
-
গ
আশা-নিরাশার
-
ঘ
আনন্দ-বেদনার
কবি কামিনী রায়ের পেশা কী ছিল?
-
ক
ওকালতি
-
খ
অধ্যাপনা
-
গ
চিকিৎসা
-
ঘ
ব্যবসায়
কামিনী রায়ের ছোটদের কবিতা সংগ্রহের নাম কী?
-
ক
আলো ও ছায়া
-
খ
মাল্য ও নির্মাল্য
-
গ
গুঞ্জন
-
ঘ
দীপ ও ধূপ
কামিনী রায়ের লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম কী?
-
ক
আঙুর
-
খ
বিজলী
-
গ
গুঞ্জন
-
ঘ
আঙ্গুর
কোনটি কামিনী রায়ের রচিত কাব্যগ্রন্থ নয়?
-
ক
ছায়াহরিণ
-
খ
আলো ও ছায়া
-
গ
গুঞ্জন
-
ঘ
দীপ ও ধূপ
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন