"A twenty one stone woman must be enormously fat and ugly is told by"-

Updated: 5 months ago
  • The hero of the Luncheon
  • Somerset Maughlam
  • S.T. Coleridge
  • B.A .G Strong
421
ব্যাখ্যাঃ

"A twenty one stone woman must be enormously fat and ugly" — এই উক্তিটি W. Somerset Maugham-এর বিখ্যাত ছোটগল্প "The Luncheon" থেকে নেওয়া হয়েছে।

গল্পে, কথক বা নায়ক (narrator/hero) একজন লেখকের সঙ্গে মধ্যাহ্নভোজের অভিজ্ঞতা বর্ণনা করেন, যেখানে তিনি এই উক্তিটির মাধ্যমে তার সাথে থাকা মহিলাটির শারীরিক গঠন সম্পর্কে নিজের ধারণা ব্যক্ত করেন। এটি গল্পের নায়কের নিজস্ব পর্যবেক্ষণ বা চিন্তা।

        
  • Option 1. The hero of the Luncheon: এটি সঠিক কারণ উক্তিটি গল্পের নায়কের নিজের চিন্তা বা বর্ণনা।

  •     
  • Option 2. Somerset Maugham: তিনি গল্পটির লেখক, কিন্তু গল্পে তিনি সরাসরি এই উক্তিটি করেননি, বরং গল্পের চরিত্র (নায়ক)-এর মুখ দিয়ে করিয়েছিলেন।

  •     
  • Option 3. S.T. Coleridge: তিনি একজন ভিন্ন রোমান্টিক কবি ও সমালোচক, যিনি এই উক্তির সঙ্গে সম্পর্কিত নন।

  •     
  • Option 4. B.A.G Strong: এই নামটি 'The Luncheon' গল্পের সঙ্গে বা W. Somerset Maugham-এর সাহিত্যের সঙ্গে সম্পর্কিত নয়।

Satt AI
Satt AI
2 weeks ago
1934 portrait

William Smoerset Maugham

১৮৭৪ সালে প্যারিসে জন্ম। সমারসেট মমকে বলা হয় একজন দক্ষ গল্পকার, উপন্যাসের দা রূপকার। তার পূর্ব পুরুষগণ ছিলেন আইরিশ। তিনি ক্লাসিক পাবলিক স্কুল, কিংস স্কুল ও হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। হাউডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে তিনি দর্শন ও সাহিত্য বিষয়ে পড়াশুনা করেন। এরপর তিনি লন্ডনে শিক্ষা গ্রহণ করেন এবং একজন সার্জন হিসেবে দীক্ষা নেন সেন্ট টমান হাসপাতালে।

সমারসেট মম ভারতবর্ষও ভ্রমণ করেছিলেন। তিনি অনেক ভারতীয় সাধুর সাথেও সাক্ষাৎ করেছিলেন সে সময়ে। মজাদার এবং জটিল চরিত্র চিত্রক্ষণে মম অসাধারণ দক্ষতার স্বাক্ষর রেখেছেন তার সাহিত্যকর্মে। ১৯৬৫ সালে এই খ্যাতিমান কথাশিল্পী লোকান্তরিত হন।

গুরুত্বপূর্ণ তথ্য :

  • William Somerset Maugham ছিলেন একজন বিখ্যাত Novelist and Short story writer.
  • তার বিখ্যাত উপন্যাসগুলো হলো- Cakes and Ale, The Razor's Edge, Of Human Bondage, Liza of Lambeth.
  • তার বিখ্যাত একটি ছোট গল্প হলো The ant and the Grasshopper.
  • The Ant and the Grsshopper গল্পের প্রধান দুটি চরিত্র হলো- George ও tom.

His well-known works :

Novels :

  1. Of Human Bondage
  2. Liza of Lambeth
  3. Christmas Holiday
  4. The Razor's Edge
  5. The Luncheon (A short story)

Play :

  1. The Letter
  2. The Bread-Winner
  3. The Constant Wife
  4. The Sacred Flame

মনে রাখার কৌশল :
Maugham, Liza এর সাথে Bondage ঠিক রাখার জন্য Christmas এর দিনে Liza কে Lunch এর offer করল।

  1. Liza = Liza of Lambeth
  2. Bondage = Of Human Bondage
  3. Christmas = Christmas Holiday
  4. Lunch = The Luncheon

দি লাঞ্চন

সারাংশ :

সমারসেট ম'ম সরস গল্প রচনার জন্য সমধিক প্রসিদ্ধ। বর্তমান গল্পটি তাঁর সরস গল্পের মধ্যে অন্যতম। ব্যঙ্গ ও বক্রোক্তিতে গল্পটি হাস্যরসাত্মক হয়ে উঠে। ম'ম বক্রোক্তিকে অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করে গল্পটিকে সুপাঠ্য ও উপভোগ্য করে তোলেন। নিরেট, নীরস মানুষও ম'মের রসিকতা বোধে উদ্দীপ্ত না হয়ে পারে না। অতীত ঘটনাকে ম'ম বর্তমানে জীবন্ত করে তোলেন তাঁর বিরল বর্ণনা কৌশলে।

যৌবনে যখন ম'ম উঠতি লেখক, তখন তিনি প্যারিসের ল্যানি কোয়ার্টার্স এলাকায় একটা ক্ষুদ্র চিলেকোঠা ধরনের বাসায় থাকতেন। রোজগারও ছিল সামান্য। সে সময় তিনি তাঁর ভক্ত এক মহিলার কাছ থেকে একটা প্রশংসাসূচক চিঠি পান। তৎক্ষণাৎ মহিলাকে ধন্যবাদ দিয়ে তিনি তার উত্তরও দেন। তিনি ঘটনাটা প্রায় ভুলেই গেছিলেন, কিন্তু বহু বছর পর নাটক দেখতে গিয়ে তিনি লক্ষ্য করলেন একজন মহিলা তাঁকে ইঙ্গিতে কাছে ডাকছেন। নাটকের বিরতির সময় তিনি মহিলার পাশে গিয়ে বসেন। মহিলার সঙ্গে আলাপচারিতায় মগ্ন হন। মহিলাটিই ম'মকে অতীতের কথা স্মরণ করিয়ে দেয়। গল্পের বর্ণনা অতীতে ফিরে যায়।

ম'মের ভক্ত, সেই মহিলা ম'মকে অনুরোধ করে ম'ম যেন তাকে তার অতি ব্যস্ততার মাঝেও খুব দামি রেস্তোরাঁ 'ফয়োটসে' আপ্যায়িত করে। তরুণ ম'ম মহিলার প্রস্তাবে রাজি না হয়ে পারলেন না, ভাবলেন খুব দামি রেস্তোরাঁ হলেও ভদ্রগোছের একটা মধ্যাহ্নভোজে খুব বেশি হলে ১৫ ফ্রাঁ খরচ হবে যদিও তার মাসিক রোজগার ছিল মাত্র আশি ফ্রাঁ। নির্দিষ্ট দিন ও সময়ে তারা ফয়োটস রেস্তোরাঁয় মিলিত হলেন।

মহিলার চেহারা, বয়স কোনোটাই ম'মকে আপ্লুত করার মতো ছিল না। তদপুরি মহিলার মুখের অপ্রয়োজনীয় লম্বা দাঁতগুলো ম'মকে হতোদ্যম করে দেয় তবুও তিনি বিনয়ে, ভদ্রতায় মহিলাকে খুশি করার চেষ্টা করতে থাকলেন। কিন্তু মূল সমস্যা দেখা দিল যখন খাবার পালা এল। মুখে বার বার যদিও তিনি বলছিলেন, মধ্যাহ্নভোজে তিনি তেমন কিছু খান না, কার্যত দামি দামি খাবার একের পর এক খেতে থাকলেন, আর বার বারই বলতে থাকলেন, তিনি একটার বেশি খান না। প্রথমে তিনি শ্যামন মাছ দিয়ে শুরু করে একে একে ক্যাভিয়ারে, শ্যাম্পেন, এ্যাসপারাগাস, কফি, আইসক্রিম ও পিচ ফল খেলেন কিন্তু বার বারই বললেন তিনি তেমন খান না। অথচ বেচারা ম'ম খেলেন সামান্য চপ আর কফি।

এমন গোগ্রাসী, নির্লজ্জ মহিলার পাল্লায় পড়ে ম'মের সারা মাসের আয় আশি ফ্রাঁ প্রায় সবই ফুরিয়ে গেল, বেয়ারাকে বখশিশ দেবার মতো তার হাতে তিন ফ্রাঁ মাত্র বাকি ছিল। তাও দিয়ে দিলেন। মহিলাটি বার বারই বলছিলেন ম'ম যেন তাঁর উদাহরণ অনুসরণ করে পেট একটু খালি রেখেই খাবার শেষ করেন এবং তার মতো কখনো মধ্যাহ্নভোজে একটার বেশি খাবার না খান (আসলে তিনি খেয়েছিলেন সাতটি খাবার)। ম'ম রসিকতা করে বললেন তিনি তারো চেয়ে কম খাবেন। আসলে সারা মাসের আয়ই মহিলাকে আপ্যায়নের জন্য ম'ম শেষ করে ফেলেছিলেন, খাবার মতো মুদ্রা আর তাঁর কাছে ছিলও না।

ম'মের সকরুণ বক্রোক্তিকে মহিলা রসকিতাবলে ঠাওরালেন যদিও ম'মের জন্য তা ছিল ঠিক তার উল্টো।

পরিহাসচ্ছলে ম'ম গল্পের শেষাংশে বলেন, মহিলার নির্লজ্জ, নিমর্ম আচরণের প্রতিশোধ অমর দেবতারা নিয়েছিলেন, বর্তমানে মহিলা বেজায় বপুধারী অবিশ্বাস্য রকমের মোটা। তার বর্তমান ওজন ১৪৭ কেজি।

Related Question

View All
Updated: 6 months ago
  • rich
  • Famous
  • miserly
  • struggling
57
Updated: 9 months ago
  • Charles Dickens
  • W. Somerset Maugham
  • Jane Austen
  • D.H. Lawrence
327
Updated: 5 months ago
  • William Somerset Maugham
  • William Somersset Maugham
  • William Somerset Maogham
  • William Somerset Maughum
1k
Updated: 7 months ago
  • The Old Man and the Sea
  • The Thousand and One Nights
  • The Mysterious Universe
  • Of Human Bondage
691
Updated: 1 year ago
  • William Somerset Maugham
  • Charles Dickens
  • Jane Austen
  • John Milton
1.2k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই