a+3b2a-3b22 কে সরল করলে কয়টি পদ পাওয়া যায ?

Updated: 4 months ago
  • ৪ টি
  • ৫ টি
  • ৬ টি
  • ৩ টি
1.2k
উত্তরঃ

 

Hasibul
Hasibul
2 years ago

বীজগণিতীয় রাশির গুণ (Multiplication of Algebraic Expressions)

একটি বীজগাণিতিক রাশির প্রতিটি পদকে অন্য একটি রাশির প্রতিটি পদের সাথে গুণ করাকে বীজগণিতীয় রাশির গুণ বলা হয়।

মৌলিক ধারণা

রাশির গুণ করার সময় সহগের গুণ করতে হয় এবং একই চলকের ক্ষেত্রে ঘাত যোগ করতে হয়।

গুণের মৌলিক নিয়ম

  • সহগগুলোর গুণ করতে হবে
  • একই চলকের ঘাত যোগ করতে হবে
  • প্রতিটি পদকে প্রতিটি পদের সাথে গুণ করতে হবে

চলকের ঘাতের নিয়ম

am × an = a m + n

উদাহরণ ১

একপদীর সাথে একপদীর গুণ:

3x × 2x = 6x2

উদাহরণ ২

একপদীর সাথে বহুপদীর গুণ:

2x ( x + 3 ) = 2x2 + 6x

উদাহরণ ৩

দুইটি বহুপদীর গুণ:

( x + 2 ) ( x + 3 )

প্রথম রাশির প্রতিটি পদকে দ্বিতীয় রাশির প্রতিটি পদের সাথে গুণ করলে পাই:

x2 + 3x + 2x + 6

সমজাতীয় পদ একত্র করলে পাই:

x2 + 5x + 6

গুরুত্বপূর্ণ ধারণা

  • প্রতিটি পদকে প্রতিটি পদের সাথে গুণ করতে হয়
  • একই চলকের ঘাত যোগ হয়
  • সহগগুলো আলাদাভাবে গুণ করা হয়
  • শেষে সমজাতীয় পদ একত্র করতে হয়

মনে রাখার উপায়

“প্রত্যেক পদের সাথে প্রত্যেক পদের গুণ” — এই নিয়ম অনুসরণ করলেই বীজগাণিতিক রাশির গুণ সহজে করা যায়।

বীজগণিতীয় রাশির গুণ

গুণের বিনিময়বিধি

আমরা জানি,

2 × 3 = 6 আবার 3 × 2 = 6

2 × 3 = 3 × 2 যা গুণের বিনিময়বিধি।

a, b যেকোনো দুটি বীজগণিতীয় রাশি হলে, a×b = b×a অর্থাৎ, গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে, গুণফলের কোনো পরিবর্তন হয় না। যা সাধারণ বিনিময় বিধি।

গুণের সংযোগবিধি

(2 × 3) × 4 = 6 × 4 = 24 আবার 2 (3 × 4) = 2 × 12 = 24

(2 × 3) × 4 = 2(3 × 4) যা গুণের সংযোগবিধি।

a, b, c যেকোনো তিনটি বীজগণিতীয় রাশির জন্য (a×b)×c=a× (b×c), যা গুণের সংযোগবিধি।

গুণের সূচকবিধি

আমরা জানি,

a×a=a2,a×a×a=a3,a×a×a×a=a4

a2×a4=(a×a)(a×a×a×a)=a×a×a×a×a×a×a=a6=a2+4

সাধারণভাবে amxan = am+n যেখানে m, n যেকোনো স্বাভাবিক সংখ্যা।

এই প্রক্রিয়াকে গুণের সূচকবিধি বলা হয়।

আবার, (a3)2=a3×a3=a6=a3×2=a6

সাধারণভাবে, (am)n = anm

গুণের বণ্টন বিধি

আমরা জানি,

2(a + b) = (a + b) + (a + b) [ 2x = x + x ]

= (a + a) + (b + b)

= 2a + 2b

আবার পাশের চিত্র হতে পাই,

ABEF আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল

= দৈর্ঘ্য × প্রস্থ = BE × AB=a×2=2×a=2a

আবার, ECDF আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

= EC×CD=b×2=2×b= 2b

ABCD আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল

= ABEF আয়তক্ষেত্রের ক্ষেত্রফল + ECDF আয়তক্ষেত্রের ক্ষেত্রফল

= 2a + 2b

আবার, ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল

= দৈর্ঘ্য × প্রস্থ

= BC × AB

= AB × (BE + EC)

= 2× (a+b)

= 2(a + b)

2(a+b) =2a+2b.

m(a+b+c+_______) = ma + mb + mc+ _________ এই নিয়মকে গুণের বণ্টনবিধি বলা হয়।
চিহ্নযুক্ত রাশির গুণ

আমরা জানি, 2 কে 4 বার নিলে 2 + 2 + 2 + 2 = 8 = 2 × 4 হয়। এখানে বলা যায় যে, 2 কে 4 দ্বারা গুণ করা হয়েছে।

অর্থাৎ, 2 × 4 = 2 + 2 + 2 + 2 = 8

যেকোনো বীজগণিতীয় রাশি a ও b এর জন্য

a×b = ab _________ (i)

আবার

(- 2) × 4 = (- 2) + (- 2) + (- 2) + (- 2) = - 8 = - (2 × 4)

অর্থাৎ (- 2) × 4 = - (2 × 4) = - 8

সাধারণভাবে, (- a) × b = - (a×b) = - a × b __________ (ii)

আবার, a×(- b) = (- b) × a গুণের বিনিময়বিধি

= - (b × a)

= - (a × b)

= - a × b

অর্থাৎ, a×(- b) = - (a×b) = - ab _____________ (iii)

আবার, (-a)×(-b)=-{(-a)×b} [(iii) অনুযায়ী]

= - {- (a×b)} [ (ii) অনুযায়ী]

= - (- ab)

= ab

অর্থাৎ, (- a)(- b) = ab __________(iv)

লক্ষ করি :

  • একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল (+) চিহ্নযুক্ত হবে।
  • বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল (-) চিহ্নযুক্ত হবে।
একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ

দুটি একপদী রাশির গুণের ক্ষেত্রে তাদের সাংখ্যিক সহগদ্বয়কে চিহ্নযুক্ত সংখ্যার গুণের নিয়মে গুণ করতে হয়। উভয়পদে বিদ্যমান বীজগণিতীয় প্রতীকগুলোকে সূচক নিয়মে গুণ করে গুণফলে লিখতে হয়। অন্যান্য প্রতীকগুলো অপরিবর্তিত অবস্থায় গুণফলে নেওয়া হয়।

উদাহরণ ১। 5x2y4 কে 3x2y4 দ্বারা গুণ কর।

সমাধান:

5x2y4 × 3x2y3

= (5x3)×(x2×x2)×(y4+ y3)

=15x4y7 [সূচক নিয়ম অনুযায়ী।

নির্ণেয় গুণফল =15x4y7

উদাহরণ ২। 12a2xy2 কে -6ax3b দ্বারা গুণ কর।

সমাধান:

12a2xy2 × (-6ax3b)

=12×(-6) × (a2× a)×b×(x×x3)×y2= -72a3bx4y2

নির্ণেয় গুণফল -72a3bx4y2

উদাহরণ ৩। -7a2b4c কে 4a2c3d দ্বারা গুণ কর।

সমাধান:

(-7a2b4c) × 4a2c3d

= (-7×4)× (a2×a2)×b2×(c × c3 )× d = -28a4b4c4d

নির্ণেয় গুণফল -28a4b4c4d

বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ

একের অধিক পদযুক্ত বীজগণিতীয় রাশিই বহুপদী রাশি। যেমন, 5x2y + 7xy2 একটি বহুপদী রাশি।

বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণ্যের (প্রথম রাশি) প্রত্যেক পদকে গুণক (দ্বিতীয় রাশি) দ্বারা গুণ করতে হয়।

উদাহরণ ১। (5x2y +7xy2) কে 5x3y3 দ্বারা গুণ কর।

সমাধান:

   (5x2y +7xy2) x 5x3y3 = (5x2y×5x3y3) + (7xy2×5x3y3) = (5×5)×(x2×x3)x(y×y3) +  (7×5)×(x×x3)×(y2×y3) = 25x5y4 +35x4y5

নির্ণেয় গুণফল 25x5y4 +35x4y5

উদাহরণ ২। 2a3-b3+3abc কে a4b2 দ্বারা গুণ কর।

সমাধান:

(2a3-b3+3abc)×a4b2= (2a3×a4b2)-(b3×a4b2)+(3abc×a4b2) =2a7b2-a4b5 +3a5b3c

বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ

  • বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণ্যের প্রত্যেক পদকে গুণকের প্রত্যেক পদ দ্বারা আলাদা আলাদাভাবে গুণ করে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখতে হয়।
  • চিহ্নযুক্ত রাশির যোগের নিয়মে যোগ করতে হয়।
  • বিসদৃশ পদ থাকলে সেগুলোকে পৃথকভাবে লিখতে হয় এবং গুণফলে বসাতে হয়।

উদাহরণ ১। 3x + 2y কে x + y দ্বারা গুণ কর।

গুণের নিয়ম:

  • প্রথমে গুণ্যের প্রত্যেক পদকে গুণকের প্রথম পদ দ্বারা গুণ করে গুণফল লিখতে হবে।
  • এরপর গুণ্যের প্রত্যেক পদকে গুণকের দ্বিতীয় পদ দ্বারা গুণ করে গুণফল বের করতে হবে। এ গুণফলকে এমনভাবে সাজিয়ে লিখতে হবে যেন উভয় গুণফলের সদৃশ পদগুলো নিচে নিচে পড়ে।
  • প্রাপ্ত দুটি গুণফলের বীজগণিতীয় সমষ্টিই হলো নির্ণেয় গুণফল।

উদাহরণ ২। a2-2ab+b কে a - bদ্বারা গুণ কর।

উদাহরণ ৩। 2x2+3x-4 কে 3x2-4x-5 দ্বারা গুণ কর।

নির্ণেয় গুণফল 6x4+x3-34x2+x+20

Related Question

View All
Updated: 4 months ago
  • 2x2

  • 0

  • 2x

  • x2

64
Updated: 5 months ago
  • 4x2-5x+6
  • 4x2+5x-6
  • 4x2+5x+6
  • 4x2-5x-6
271
Updated: 7 months ago
  • 4x2-5x+6
  • 4x2-11x+6
  • 4x2+5x-6
  • 4x2-5x-6
139
Updated: 3 months ago
  • 38
    100%
    1 votes
  • 122
    0%
    0 votes
  • 182
    0%
    0 votes
  • 22
    0%
    0 votes
160
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই