'Checkbook Diplomacy' প্রত্যয়টি কোন দেশের সাথে জড়িত?
'Checkbook Diplomacy' প্রত্যয়টি কোন দেশের সাথে জড়িত?
-
ক
আমেরিকা
-
খ
চীন
-
গ
রাশিয়া
-
ঘ
ভারত
পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেই হোক বা ভু-রাজনৈতিক গুরুত্বের ক্ষেত্রেই হোক আমরা বিভিন্ন ধরনের
কূটনৈতিক সম্পর্কের কথা শুনতে পাই। সেদিক থেকে চেকবুক কূটনীতি প্রথাগতভাবে অনান্য কুটনৈতিক সম্পর্ক থেকে ভিন্ন। এ ধরনের কূটনৈতিক সম্পর্ককে অনেকটা আর্থিক প্রলোভনের সাথে তুলনা করা যায়।
এধরনের কূটনীতি বর্তমানে চীনের বৈদেশিক নীতির সাথে যায়।
মূলত অবকাঠামো সহ অনান্য বিভিন্ন খাতে ব্যাপক
বিনিয়োগ করে কোন দেশকে কাছে টানার পদ্ধতিকেই
চেকবুক কুটনীতি বলে। মূলত চীন তার প্রতিবেশী
দেশগুলোতে ব্যাপকহারে বিনিয়োগ করে এ ধরনের
কূটনৈতিক সম্পর্কের সুচনা করেছে। ঋণগ্রহীতা দেশগুলো
গৃহীত ঋণ শোধ করতে না পেরে সাধারণত বিমান বন্দর,
সমুদ্র বন্দরসহ অনান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্দিষ্ট একটা
সময়ের জন্য চীনের কাছে লিজ হিসেবে দিতে বাধ্য
হচ্ছে। তাতে চীন ভুক্তভোগী দেশের রাজনৈতিক বা
অন্যান্য বিভিন্নক্ষেত্রে প্রভাব খাটাতে সক্ষম হচ্ছে।
উদাহরণ হিসেবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার কথা বলা যেতে
পারে। চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর স্থাপনের জন্য
৬২ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। সেক্ষেত্রে
পাকিস্তান চীনকে তাদের একটি বিমান বন্দরের মালিকানা ভোগ করার অধিকার দিয়েছে। পাকিস্তানের অনেক বিশ্লেষকের মতে এটা চীনের একটি ঋণ ফাদ বলা যেতে পারে। আরেক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাতো ঋণের টাকা ফেরত দিতে ব্যর্থ তাদের হাম্বানটোটা বন্দর চীনকে ৯৯ বছরের জন্য লিজ হিসেবে দিতে বাধ্য হয়েছে। এতে করে চীন বিভিন্ন ভাবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার উপর প্রভাব ধরে রাখতে পারছে। সম্প্রতি বাংলাদের ক্ষেত্রেও ঋণ নেয়ার প্রবণতা দেখা গেছে। চীনের বিআরআই প্রকল্পের মাধ্যমে বিশ্বের অনেক দেশেই চীন তাদের চেকবুক কূটনীতির প্রচলন বেশ ভালভাবেই করেছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা স্থিতিশীল থাকার কারনে আপাতত তেমন ঝুকিপূর্ণ অবস্থায় নেই।
Related Question
View All-
ক
লোহিত সাগর
-
খ
ভূমধ্যসাগরে
-
গ
দক্ষিণ চীন সাগর
-
ঘ
পূর্ব চীন সাগর
-
ক
চীন
-
খ
জাপান
-
গ
ডেনমার্ক
-
ঘ
সুইডেন
-
ক
মিয়ানমার ও রাশিয়া
-
খ
পাকিস্তান ও ইরান
-
গ
জাপান ও ফিলিপাইন
-
ঘ
ইন্দোনেশিয়া ও মালেয়েশিয়া
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন