DNA কাটার জন্য যে এনজাইম ব্যবহৃত হয়-

Updated: 5 months ago
  • রেসট্রিকশন
  • অ্যামাইলেজ
  • ইনভারটেজ
4k
উত্তরঃ

রেস্ট্রিকশন এনজাইম (Restriction enzyme) ➞ যে এনজাইম প্রয়োগ করে DNA অণুর সুনির্দিষ্ট সিকুয়েন্স এর একটি অংশ কেটে নেয়া যায় ঐ এনজাইমকে রেস্ট্রিকশন এনজাইম বলে । এদেরকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজও বলা হয় । এরা DNA অণুর একটি সুনির্দিষ্ট সিকোয়েন্স, যাকে রেস্ট্রিকশন সাইট বলা হয়, তা কেটে দিতে সক্ষম । রেস্ট্রিকশন এনজাইমকে DNA অণু কর্তনের সূক্ষ্ম ছুরিকা (Molecular scissors-আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ) হিসেবে ব্যবহার করা হয় । বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে এ পর্যন্ত সহস্রাধিক রেস্ট্রিকশন এনজাইম পৃথক করা হয়েছে ; যেমন - Eco RI, Hind III, Bam HI প্রভৃতি ।
লাইগেজ এনজাইম ➞ ছেদনকৃত DNA খন্ডসমূহ (কাঙ্ক্ষিত DNA ও বাহক) DNA লাইগেজ এনজাইম দ্বারা সংযুক্ত করা হয় ।

সহজ ভাষায়, 
DNA জোড়া লাগানোলাইগেজ এনজাইম
DNA কাটা/কর্তন/ছেদন/পৃথকীকরণরেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ

Shakib Al Hasan
Shakib Al Hasan
3 years ago

ব্যবহারিক জীবনে এনজাইমের প্রয়োগঃ

১. ফলের রস প্রভূত (Preparation of fruit juice) : আম, আঙ্গুর, আপেল, কমলালেবু ইত্যাদি রস উৎপাদনে এনজাইম ব্যবহার করা হয়। এসব ফলের রস উৎপাদনের সময় পেকটিক এনজাইম ব্যবহার করলে রসের ঘোলাে অবস্থা কেটে যায় এবং রস পরিষ্কার ও সুস্বাদু হয়। 

২. পনির তৈরি (Making cheese) : বহু বছর আগে থেকে পনির তৈরিতে রেনিন ব্যবহৃত হয়ে আসছিল। কাজের জন্য দুগ্ধপোষ্য বাছুর জবাই করে তার পাকস্থলি থেকে এনজাইম রেনিন বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। এনজাইম দুধের ননীকে জমাট বাঁধতে সহায়তা করত এবং পরে ননী থেকে পনির তৈরি হত। 

৩. কাপড়ের দাগ মোচন (Destaining of fabrics) : আজকাল কাপড়ের দাগ উঠাতে এনজাইম ব্যবহার করা হয়। এতে কাপড়ের দাগ একেবারেই উঠে যায় কিন্তু কাপড়ের ক্ষতি হয় না। অ্যামাইলেজ, প্রোটিয়েজ, ও লাইপেজ এ কাজে ব্যবহৃত হয়।

৪. চামড়া লোমমুক্তকরণ (Dehairing of hide) : কাঁচা চামড়া থেকে লোম ছাড়াতে প্রোটওলাইটিক এনজাইম ব্যবহৃত হয়।

৫. ক্ষত নিরাময় (Wound healing) : চামড়ায় সৃষ্ট পোড়া ক্ষত নিরাময়ে এনজাইম ব্যবহৃত হয়।

৬. হজম সংশোধন (Correcting digestion) : শরীরে এনজাইমের পরিমাণ হ্রাস পেলে হজমে সমস্যা হয়। এনজাইম প্রয়োগ করলে এ সমস্যা দূর হয়। পেপসিন, অ্যামাইলেজ, পেপেইন প্রভৃতি এনজাইম হজমে সহায়তা করে।

৭. প্রাণ রাসায়নিক বিশ্লেষণ (Analyzing biochemicals) : বর্তমানে ক্লিনিক্যাল বিশ্লেষণে এনজাইম ব্যবহৃত হয় । রক্তে ইউরিয়া ও ইউরিক এসিড শনাক্তকরণে ইউরিয়েজ ও ইউরিকেজ নামক এনজাইম ব্যবহৃত হয়।

 ৮. জমাট রক্ত গলানো (Dissolving blood clot): মস্তিষ্ক ও ধমনির জমাট রক্ত গলাতে ইউরোবাইলেজ নামক এনজাইম ব্যবহৃত হয়।

৯. চোখের ছানির অস্ত্রোপচার (Cataract operation) : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত চক্ষু চিকিৎসক ড. জোসেফ স্পিনা ১৯৮০ সালে ট্রিপসিন এনজাইম দিয়ে চোখের ছানির অস্ত্রোপচার করেন। তিনি সূক্ষ্ণ সুচ দিয়ে ০.০২৫ সেমি প্রশস্ত ছিদ্র করে অপর একটি সূক্ষ্ণ ফাপা সুঁচের মাধ্যমে খুব অল্প পরিমাণ ট্রিপসিন চোখের লেন্সে দেন। ট্রিপসিন এনজাইম চোখের অন্যান্য অংশের কোন ক্ষতি না করে লেন্সের খোলা অংশ গলিয়ে ফেলে। এরপর সেই সূঁচ দিয়ে টেনে খোলা অংশ বের করে অস্ত্রোপচার সফল করা হয়। শিশুর খাদ্যকে সহজপাচ্য করতেও ট্রিপসিন ব্যবহৃত হয়। 

১০. কৃমিনাশক হিসেবে ফেমিন বা ব্রোমালিন এনজাইম ব্যবহার করা হয়।

১১. কাগজ শিল্পে ব্লিচ (bleach) করার কাজে জাইলানেজ, লিগনিনেজ ইত্যাদি এনজাইম ব্যবহৃত হয় ।

Related Question

View All
  • এক্সোনিউক্লিদজ
  • পলিমারেজ
  • অ্যামাইলেজ
  • লাইগেজ
2k
2.

পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম-

Updated: 10 months ago
  • পেকটিন
  • রেনিন
  • ক্যাটালেজা
  • পেপেইন
3.4k
  • লাইসোজাইম
  • টায়ালিন
  • মিউসিন
  • এ্যামাইলেজ
1.8k
  • অন্ত্রে
  • লোহিত রক্তকণিকায়
  • শ্বেত রক্তকণিকায়
  • অনুচক্রিকায়
1.1k
  • পেপসিন
  • মালটেজ
  • ল্যাকটেজ
  • ট্রিপসিন
2.3k
6.

কোন এনজাইম আমিষ পরিপাকে সাহায্য করে?

Updated: 10 months ago
  • ট্রিপসিন
  • ল্যাকটেজ
  • লাইপেজ
  • অ্যামাইলেজ
2.6k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই