Don Juan was composed by-

Updated: 4 months ago
  • WB Yeats
  • E. B. Browning
  • George Gordon Byron
  • Alexander Pope
2.3k
উত্তরঃ

In English literature, Don Juan, written from 1819 to 1824 by the English poet Lord Byron, is a satirical, epic poem.

ayat zaman
ayat zaman
2 years ago
Portrait of Byron

George Gordon, Lord Byron (22 January 1788-19 April 1824)

জর্জ গর্ডন বায়রন, একজন ব্রিটিশ কবি এবং রোমান্টিক আন্দোলনের অন্যতম মূখ্য ব্যক্তিত্ব। বায়রনের বিখ্যাত কর্মের মধ্যে রয়েছে দীর্ঘ বর্ণনামূলক কবিতা 'Don Juan' এবং 'Childe Harold's Pilgrimage', এবং ছোট গীতি কবিতার মধ্যে রয়েছে- 'She Walks in Beauty' তিনি একজন বিখ্যাত ও প্রভাবশালী ব্রিটিশ কবি হিসাবে বিবেচিত হয় এবং তার লেখা ব্যাপকভাবে পড়া হয়। সে গ্রিকদের স্বাধীনতা যুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যান, যার জন্য গ্রিকরা তাকে জাতীয় বীর হিসাবে শ্রদ্ধা ভরে স্মরণ করেন।

৩৬ বছর বয়সে গ্রিসের মেসলঙ্গি থাকা অবস্থায় সে জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। বায়রন অপরিমিত অভিজাত জীবন-যাপন করতেন যার মধ্যে রয়েছে তার প্রচুর ঋণ, বহুসংখ্যক প্রণয় ঘটিত সম্পর্ক, তার সৎ বোনের সাথে অজাচারী যৌন সম্পর্কের গুজব এবং নিজ থেকে নির্বাসিত হওয়া। অনুমান করা হয় যে বায়রন বাইপোলার আই ডিসঅর্ডার এবং ম্যানিক ডিপ্রেশনে ভুগতেন।

গুরুত্বপূর্ণ তথ্য :

  • Byron হলেন অন্যতম আর একজন শক্তিমান Romantic কবি।
  • তিনি Cambridge এ পড়া অবস্থায় ১৯ বছর বয়সে প্রকাশ করেন Hours of Idleness (প্রথম নাম- Juvenilia)
  • তিনি গ্রিকদের স্বাধীনতা যুদ্ধে সাহায্যের জন্য Byron Bridge প্রতিষ্ঠা করেছিলেন এবং এই Byron Bridge এর মাধ্যমে গ্রিকদের বড় অংকের টাকা ও উৎসাহ দিয়েছিলেন।
  • তিনি শুধু এটুকুই করেননি, এছাড়াও তিনি গ্রিকদের পক্ষে যুদ্ধ করেছিলেন, ফলে গ্রিকরা তাকে তাদের জাতীয় কবি হিসেবে সম্মানের সাথে মাথা নত করে।
  • ইংল্যান্ডের বিদ্রোহী কবি হলো Byron. (আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে Byron এর সাথে তুলনা করা হয়।)
  • Byron এর উল্লেখযোগ্য কর্মগুলো হলো Hours of Idleness, Heaven and Earth.
  • Done Juan মহাকাব্যের উল্লেখ্যযোগ্য চরিত্রগুলো হলো- Don Jaun, Donna Julia, Don Alfonso, Don Jose, Donna Lnez.

Quotations :

  1. Man's conscience is the oracle of God.
  2. Sweet is revenge-especially to women. (Don Juan)
  3. Man's love is of man's life a thing apart. Tis woman's whole existence. (Don Juan)
  4. I loved, love you, for this love have lost, state, station, heaven, mankind's my own esteem. (Don Juan)

Lord Byron এর বিখ্যাত গ্রন্থ Don Juan এর সারসংক্ষেপে :

স্পেইনের অভিলিতে ডন জুয়ানের জন্ম। তাঁর বাবা ডন জোস একজন সম্ভ্রান্ত ব্যক্তি। তার মা ডোনা আইনেজ একজন শিক্ষিত মহিলা। তাঁর পিতা-মাতার সংসার সুখের ছিল না। জুয়ানের বাবা জ্ঞান বা শিক্ষার চেয়ে নারীদের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন। পাশাপাশি তিনি জুয়ানের মায়ের প্রতি অবিশ্বাসী ছিলেন। জুয়ানের মা জুয়ানের বাবার সাথে সম্পর্ক ছেদ করতে চেয়েছিল। কিন্তু তার পূর্বেই জুয়ানের বাবা জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। জুয়ানকে শিক্ষিত করাই তাঁর মায়ের প্রধান উদ্দেশ্য ছিল। জুয়ানের বয়স যোল বছর তখন তার মায়ের বান্ধবী ডোন। জুলিয়া তাঁর প্রেমে পড়ে যায়। সুদর্শন জোয়ানের প্রতি তার গভীর আগ্রহ সৃষ্টি হয়। গ্রীষ্মের এক সন্ধ্যায় তারা তাদের ভালোবাসার কথা প্রকাশ করে। ডোনা জুলিয়ার স্বামী ডন আলফনসো তার স্ত্রীকে সন্দেহ করত। এক রাতে সে তার স্ত্রী শোবার ঘরে তার বন্ধুদের নিয়ে প্রবেশ করে এবং পুরুষের একপাটি জুতা দেখতে পায়। ডন জুয়ান তখন বিছানার চাদরের নিচে লুকিয়ে ছিল। অত'পর তার সাথে আলফনসোর ধস্তাধস্তির একপর্যায়ে জুয়ান তার নাকে আঘাত করে এবং পালিয়ে যায়। এই ঘটনার পর ডোনা জুলিয়াকে মঠে পাঠানো হয়। অন্যদিকে ডন আলফেনসো তাদের সম্পর্কের ইতি টানার উদ্দ্যোগ নেয়। পাশাপাশি জুয়ানের মা জুয়ানকে পরবর্তী চার বছর বিদেশ ভ্রমণ করানোর সিদ্ধান্ত নেন।

Related Question

View All
  • Mark Twain
  • Robert Herrick
  • Lord Byron
  • Franz Kafka
900
  • P.B. Shelley
  • Lord Byron
  • John Keats
  • Edmund Spenser
8.8k
Updated: 4 months ago
  • T.S. Eliot
  • Lord Tennyson
  • Lord Byron
  • G.M. Hopkins
1.8k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই