'Genetics' শব্দটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন?

Updated: 1 week ago
  • Gregor Johan Mendel
  • Hugo de Vries
  • Carl Correns
  • William Bateson
430
ব্যাখ্যাঃ

William Bateson

William Bateson, একজন ইংরেজ জীববিজ্ঞানী, ১৯০৫ খ্রিষ্টাব্দে 'Genetics' শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেন। তিনি Gregor Mendel-এর কাজের একজন প্রস্তাবক ছিলেন এবং তিনিই প্রথম বংশগতির বিজ্ঞানের জন্য একটি নির্দিষ্ট শব্দ প্রস্তাব করেছিলেন।

Gregor Johan Mendel, Hugo de Vries, এবং Carl Correns হলেন বংশগতির বিজ্ঞানের পথিকৃৎ। তারা Mendel-এর কাজের উপর ভিত্তি করে বংশগতির বৈজ্ঞানিক তত্ত্বগুলি বিকাশ করেছিলেন।

Sakib Uddin Rony
Sakib Uddin Rony
2 years ago

জীনতত্ত্বঃ জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ, বংশপরম্পরায় সঞ্চারণের ধরণ ও ফলাফল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় তাকে বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব বা জেনেটিক্স (Genetics) বলে)। উইলিয়াম বেটসন (William Bateson, 1861–1926) ১৯০৫ খ্রিস্টাব্দে সর্বপ্রথম Genetics শব্দ প্রচলন করেন।


জিনতত্ত্বের জনক হিসেবে স্বীকৃত গ্রেগর ইয়োহান মেন্ডেল (Gregor Johann Mendel, 1822–1884) ছিলেন বর্তমান চেক প্রজাতন্ত্রবাসী একজন ধর্মযাজক। দীর্ঘ সাত বছর তিনি বিভিন্ন ধরনের মটর শুঁটি (Pea, Pisum sativum) গাছের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে বংশগতি সম্পর্কিত দুরকম ধারণা আহরণ করেন। এ ধারণাসহ তাঁরনিবন্ধ Experiments in Plant Hybridization (উদ্ভিদ সংকরায়ণের পরীক্ষা), ১৮৬৬ খ্রিস্টাব্দে Proceedings of the Natural History Society in Brünn নামক জার্নালে প্রকাশিত হয় কিন্তু নিবন্ধটি মেন্ডেলের মৃত্যুর আগ পর্যন্ত লোকচক্ষুর অগোচরেই রয়ে যায়। ১৮৮৪ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি মেন্ডেল মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর ১৬ বছর পর অর্থাৎ ১৯০০ খ্রিস্টাব্দে তিন ভিন্ন দেশের তিন বিজ্ঞানী পৃথকভাবে কিন্তু একই সময়ে মেন্ডেলের গবেষণার ফলাফল পুনরাবিষ্কার করেন। বিজ্ঞানীরা হলেন :

নেদারল্যান্ডসের উদ্ভিদবিজ্ঞানী হিউগো ডে ত্রিস (Hugo de Vrics, 1848–1935),
জার্মানির উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক কার্ল করেন্স (Carl Correns, 1864–1933) এবং অস্ট্রিয়ার কৃষিবিজ্ঞানী এরিক শ্চেমেক (Erich Tschermak, 1871-1962)।
আশ্চর্যের বিষয় হলো এ বিজ্ঞানীরা তাঁদের সকল পরীক্ষা-নিরীক্ষা শেষ করেই মেন্ডেলের গবেষণা সম্পর্কে অবহিত হয়েছিলেন। এভাবে মেন্ডেলের গবেষণার মাধ্যমে বংশগতির মৌলিক সূত্রের আবিষ্কার ও প্রকাশের মাধ্যমে যে ভিত্তি রচিত হয় তার উপর নির্ভর করে জীববিজ্ঞানে বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব নামে একটি গুরুত্বপূর্ণ শাখার বিকাশ ঘটে । কারণে মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক (Father of Genetics) বলে অভিহিত করা হয় ।

Related Question

View All
Updated: 7 months ago
  • ডাউন সিনড্রোম
  • হ্যান্টিংটন্স ব্যাধি
  • ফিনাইল কিটোনিউরিয়া
  • এইডস
95
  • উইলিয়াম ব্যাটেসন
  • গ্রেগর মেন্ডেল
  • আর্নেস্ট হেকেল
  • লুসিয়েন ক্যুয়েনো
46
Updated: 1 week ago
  • মেন্ডেল
  • কার্ল করেন্স
  • উইলিয়াম বেটসন
  • হুগো দ্যা ভিস
297
Updated: 1 week ago
  • চালস রবাট ডালউইন
  • জ্যা ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক
  • গ্রেগর জোহান মেন্ডেল
  • জে. গ্রেগর মেন্ডেল
232
Updated: 1 week ago
  • গ্রেগর জোহান মেন্ডেল
  • অ্যারিস্টটল
  • লিনিয়াস
  • উইলিয়াম হার্ডে
348
Updated: 1 week ago
  • জি জি মেন্ডেল
  • উইলিয়াম বেটসন
  • স্ট্রীম বার্গার
  • কার্ল এরিক
1.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই