Lord of the Flies was written by —
Lord of the Flies was written by —
-
ক
William Shakespeare
-
খ
William Wordsworth
-
গ
William Golding
-
ঘ
T.S. Eliot
Lord of the Flies একটি বিখ্যাত allegorical novel যা William Golding 1954 সালে লিখেছিলেন। William Golding এর অন্যান্য বিখ্যাত উপন্যাস- The Inheritors (1955), Pincher Martin (1956), Free Fall (1959), The Spire (1964), Darkness Visible (1979).
William Shakespeare নাট্যকার, Hamlet, Macbeth ইত্যাদির রচয়িতা।
William Wordsworth রোমান্টিক কবি, Daffodils, Tintern Abbey ইত্যাদির রচয়িতা।
T.S. Eliot আধুনিক কবি, The Waste Land, The Love Song of J. Alfred Prufrock ইত্যাদির রচয়িতা।
সঠিক উত্তরটি হলো: William Golding।
'Lord of the Flies' উপন্যাসটি লিখেছেন ব্রিটিশ ঔপন্যাসিক এবং নোবেল পুরস্কার বিজয়ী উইলিয়াম গোল্ডিং (William Golding)। বইটি ১৯৫৪ সালে প্রকাশিত হয় এবং এটি বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত। উপন্যাসে একদল ব্রিটিশ স্কুলছাত্রের গল্প বলা হয়েছে যারা একটি নির্জন দ্বীপে আটকা পড়ে এবং সভ্য সমাজের নিয়ম-কানুন ভেঙে কীভাবে তারা আদিম ও পাশবিক প্রবৃত্তির শিকার হয়, তা চিত্রিত করা হয়েছে। বইটি মানব প্রকৃতির অন্ধকার দিক এবং সভ্যতার দুর্বলতার ওপর গভীর আলোকপাত করে।
অন্যান্য অপশনগুলোর লেখকদের পরিচিতি:
- William Shakespeare : ইংরেজি সাহিত্যের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নাট্যকার ও কবি হিসেবে বিবেচিত। তাঁর বিখ্যাত সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে 'হ্যামলেট', 'রোমিও অ্যান্ড জুলিয়েট', 'ম্যাকবেথ' ইত্যাদি। তিনি ষোড়শ ও সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সক্রিয় ছিলেন।
- William Wordsworth : একজন ইংরেজ রোমান্টিক কবি। স্যামুয়েল টেইলর কোলরিজের সাথে তাঁর 'Lyrical Ballads' (১৭৯৮) ইংরেজি সাহিত্যে রোমান্টিক আন্দোলনের সূচনা করে। তাঁর উল্লেখযোগ্য সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে 'The Prelude' এবং 'I Wandered Lonely as a Cloud'।
- T.S. Eliot : একজন প্রভাবশালী আমেরিকান-ব্রিটিশ কবি, প্রাবন্ধিক, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং সম্পাদক। তিনি বিংশ শতাব্দীর আধুনিকতাবাদী আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে 'The Waste Land' এবং 'The Love Song of J. Alfred Prufrock'। তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

William Gerald Golding (1911–1993)
(উইলিয়াম জেরাল্ড গোল্ডিং)
বর্তমান সময়ের উপন্যাসের কথা মনে হলেই William Gerald Golding এর নাম মনে পড়ার কথা Golding was born in 1911 in England and died in 1993.
- He was awarded Nobel Prize in 1983.
- His principal works are Lord of the Flies (1954), The Inheritors, Free Fall (1959), The Spire (1964), The Pyramid (1967), Darkness Visible (1979) and The Scorpion God (1971).
মনে রাখার কৌশল:
Lord আর God - Darkness এর মধ্যে ও Pyramid এর Fall দেখতে পেল।
Lord = Lord of the Flies
God = The Scorpion God
Darkness = Darkness Visible
Pyramid = The Pyramid
Fall = Free Fall
লর্ড অব দি ফ্রাইজ-এর সারসংক্ষেপ :
একদল শিশু কিশোর যাত্রী নিয়ে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি উড়োজাহাজ। উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে সাগরের জনমানবহীন একটি অরণ্যবেষ্টিত দ্বীপে পতিত হয়। বেশ কিছু শিশু কিশোর বিধ্বস্ত উড়োজাহাজ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তাদের মধ্য থেকে রালফ আর পিগি নামের দুই কিশোর একটি সামুদ্রিক শঙ্খে ফুঁ দিয়ে সবাইকে একত্রিত করে। প্রথমে ভোটাভুটি করে রালফকে ছেলেদের নেতা নির্বাচিত করা হয়। কিন্তু অন্য কিশোর জ্যাকের এটা মোটেই পছন্দ হয় না। তার ইচ্ছা সে-ই নেতাপ হবে। রালফ সবাইকে নির্দেশ দেয়, তোমরা পাহাড়ের মাথায় আগুন জ্বেলে ধোঁয়া তৈরি করো যাতে দূর থেকে কোন জাহাজ ধোঁয়া দেখে আমাদেরও উদ্ধার করতে পারে। কিন্তু জ্যাক তার কথা না শুনে একটা শিকারী দল গঠন করে শিকার কর্মে মেতে থাকে। এ বিষয় নিয়ে দুজনের মধ্যে মতভেদ শুরু হয় এবং পরে সেটি আরো ভয়াল আকার ধারণ করে। জ্যাক দলে ভারী হয়ে দুজন অসহায় কিশোরকে খুন করে রালফকে হত্যার জন্য খুজতে থাকে। দ্বীপজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম হয়। পালিয়ে বেড়াতে থাকে রালফ। কী হবে শেষে রালফের এবং শেষ পর্যন্ত এই শিশু কিশোররা উদ্ধার পাবে কি না এ রকম উত্তেজনার মধ্য দিয়ে এগিয়ে চলে উপন্যাসের ঘটনা।
Related Question
View All-
ক
William Shakespeare
-
খ
William Wordsworth
-
গ
William Golding
-
ঘ
T.S. Eliot
-
ক
William Golding
-
খ
Shakespeare
-
গ
Shelley
-
ঘ
Wordworth
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন