m + n = 2 এবং m - n = 1 হলে 2m2+2n2 এর সঠিক মান কোনটি?

Updated: 8 months ago
  • 3
  • 4
  • 5
  • 6
192
No explanation available yet.

সূত্র ১। (a+b)2=a2+2ab+b2

প্রমাণ:

(a+b)2 এর অর্থ (a + b) কে (a + b) দ্বারা গুণ।

(a+b)2=(a+b)(a+b)

= a(a + b) + b(a + b) [বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ]

=a2+ab+ba+b2

=a2+ab+ab+b2

(a+b)2=a2+2ab+b2

দুটি রাশির যোগফলের বর্গ = ১ম রাশির বর্গ + ২ × ১ম রাশি × ২য় রাশি + ২য় রাশির বর্গ

সূত্রটির জ্যামিতিক ব্যাখ্যা

ABCD একটি বর্গক্ষেত্র যার

AB বাহু = a + b
BC বাহু = a+b

ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহুর দৈর্ঘ্য)

= (a + b)

বর্গক্ষেত্রটিকে P.Q, R, S চারটি ভাগে ভাগ করা হয়েছে।

এখানে P ও S বর্গক্ষেত্র এবং Q ও R আয়তক্ষেত্র।

আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য)2 এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

অতএব,

P এর ক্ষেত্রফল = a×a=a2

Q এর ক্ষেত্রফল = a×b = ab

R এর ক্ষেত্রফল = a×b = ab

S এর ক্ষেত্রফল = b×b=b2

এখন, ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (P+Q+R+S) এর ক্ষেত্রফল

(a+b)2=a2+ab+ab+b2

=a2+2ab+b2

(a+b)2=a2+2ab+b2

অনুসিদ্ধান্ত ১। a2+b2=(a+b)2-2ab

আমরা জানি, (a+b)2=a2+2ab+b2

বা, (a+b)2-2ab=a2+2ab+b2-2ab [উভয়পক্ষ থেকে 2ab বিয়োগ করে]

বা, (a+b)2-2ab=a2+b2

a2+b2=(a+b)2-2ab

উদাহরণ ১। (m + n) এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

(m + n) এর বর্গ = (m+n)2

=(m)2+2mn+(n)2

=m2+2mn+n2

উদাহরণ ২। (3x + 4) এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

(3x + 4) এর বর্গ = (3x+4)2

=(3x)2+2×3x×4+(4)2

=9x2+24x+16

উদাহরণ ৩। (2x + 3y) এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

(2x + 3y) এর বর্গ = (2x+3y)2

=(2x)2+2×2x×3y+(3y)2

=4x2+12xy+9y2

উদাহরণ ৪। বর্গের সূত্র প্রয়োগ করে 105 এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

(105)2=(100+5)2

=(100)2+2×100×5+(5)2

= 10000+1000+25

= 11025

কাজ: সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় কর।

১।x+2y

২।3a+5b

৩। 5 + 2a

৪। 15

৫। 103

সূত্র ২। (a-b)2=a2-2ab+b2

(a-b)2 এর অর্থ (a-b) কে (a-b) দ্বারা গুণ।

(a-b)2=(a-b)(a-b)

=a(a-b)-b(a-b)

= a2-ab-ba + b2

= a2-ab-ab+b2

(a-b)2=a2-2ab+b2

দুটি রাশির বিয়োগফলের বর্গ = ১ম রাশির বর্গ - ২× ১ম রাশি × ২য় রাশি + ২য় রাশির বর্গ

লক্ষ করি: দ্বিতীয় সূত্রটি প্রথম সূত্রের সাহায্যেও নির্ণয় করা যায়।

আমরা জানি,

(a+b)2=a2+2ab+b2

এখন

(a-b)2= (a+(-b) 2=a2+2a(-b)+(-b)2 [b এর পরিবর্তে - b বসিয়ে ]

=a2-2ab+b2

অনুসিদ্ধান্ত ২। a2+b2=(a-b)2+2ab

আমরা জানি, (a-b)2=a2-2ab+b2

বা, (a-b)2+2ab=a2-2ab+b2+2ab

বা, (a-b)2+2ab=a2+b2

a2+b2=(a-b)2+2ab

উদাহরণ ৫। p - q এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

(p + q) এর বর্গ = (p-q)2

=(p)2-2pq+(q)2

=p2-2pq+q2

উদাহরণ ৬। (5x - 3y) এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

(5x + 3y) এর বর্গ = (5x-3y)2

=(5x)2-2×5x×3y+(3y)2

=25x2-30xy+9y2

উদাহরণ ৭। বর্গের সূত্র প্রয়োগ করে 98 এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

(98)2=(100-2)2

=(100)2-2×100×2+(2)2

=10000-400+4

= 9604

কাজ: সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় কর।

১| 5x - 3
২। ax-by
৩। 5x - 6
৪। 95

প্রথম ও দ্বিতীয় সুত্রের আরও কয়েকটি অনুসিদ্ধান্ত:

অনুসিদ্ধান্ত ৩।

(a+b)2=a2+2ab+b2

=a2+b2-2ab+4ab [ + 2ab = - 2ab + 4ab ]

=a2-2ab+b2+4ab

=(a-b)2+4ab

(a+b)2=(a-b)2+4ab

অনুসিদ্ধান্ত ৪।

(a-b)2=a2-2ab+b2

=a2+b2+2ab-4ab

=a2+2ab+b2-4ab

=(a-b)2-4ab

(a-b)2=(a+b)2-4ab

অনুসিদ্ধান্ত ৫।

(a+b)2+(a-b)2=(a2+2ab+b2)+(a2-2ab+b2)

=a2+2ab+b2+a2-2ab+b2

=2a2+2b2

=2(a2+b2)

(a+b)2+(a-b)2=2(a2+b2)

অনুসিদ্ধান্ত ৬।

(a+b)2-(a-b)2=(a2+2ab+b2)-(a2-2ab+b2)

=a2+2ab+b2-a2+2ab-b2

= 4ab

(a+b)2-(a-b)2=4ab

উদাহরণ ৮। a + b = 7 এবং ab = 9 হলে, a2 + b2 এর মান নির্ণয় কর।

সমাধান:

আমরা জানি,

a2+b2=(a+b)2-2ab

= (7)2-2x9

=49-18

=31

উদাহরণ ৯। a + b = 5 এবং ab = 6 হলে, (a-b)2 এর মান নির্ণয় কর।

সমাধান:

আমরা জানি,

(a-b)2=(a+b)2-4ab

= (5)2-4x6

=25-24

=1

উদাহরণ ১০। p-1p=8 হলে, প্রমাণ কর যে p2+1p2=66

সমাধান:

p2+1p2= p-1p2+2×p×1p [a2+b2=(a-b)2+2ab]

=(8)2+2

= 64+2

= 66 (প্রমাণিত)

কাজ:

১ | a + b = 4 এবং ab = 2 হলে, (a-b)2 এর মান নির্ণয় কর।

২। a - 1a= 5 হলে, দেখাও যে, a2 + 1a2= 27

উদাহরণ ১১। a + b + c এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

ধরি, a + b = p

(a+b+c)2

={(a+b)+c}2

=(p+c)2

=p2+2pc+c2

=(a+b)2+2(a+b)c+c2

=a2+2ab+b2+2ac+2bc+c2

=a2+b2+c2+2ab+2bc+2ca

কাজ:

১। a + b + c এর বর্গ নির্ণয় কর, যেখানে (b + c) = m

২। a + b + c এর বর্গ নির্ণয় কর, যেখানে (a + c) = n

উদাহরণ ১২। (x + y - z) এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

ধরি, x + y = m

 (x+y-z)2= x+y)-z 2

=(m-z)2

=m2-2mz+z2

=(x+y)2-2x(x+y)z+z2 [m-এর মান বসিয়ে]

=x2+2xy+y2-2xz-2yz+z2

=x2+y2+z2+2xy-2xz-2yz

উদাহরণ ১৩। 3x - 2y + 5z এর বর্গ নির্ণয় কর।

সমাধান:

3x - 2y + 5z এর বর্গ

={(3x-2y)+5z}2

=(3x-2y)2+2(3x-2y)5z+(5z)2

=(3x)2-2×3x×2y+(2y)2+2×5z(3x-2y)+25z2

=9x2-12xy+4y2+30xz-20yz+25z2

=9x2+4y2+25z2-12xy+30xz-20yz

উদাহরণ ১৪। সরল কর: (2x+3y)2-2(2x+3y)(2x-5y)+(2x-5y)2

সমাধান:

ধরি, 2x + 3y = a এবং 2x - 5y = b

প্রদত্ত রাশি

=a2-2ab+b2

={(2x+3y)-(2x-5y)}2

={2x+3y-2x+5y}2

= (8y)2

= 64y2

উদাহরণ ১৫। x = 7 এবং y = 6 হলে, 16x2-40xy+25y2 এর মান নির্ণয় কর।

সমাধান: প্রদত্ত রাশি

= 16x2-40xy+25y2

=(4x)2-2×4x×5y+(5y)2

=(4x-5y)2

=(4x7-5x6)2

= (28-30)2

= (-2)2

= (- 2)(- 2)

= 4

কাজ:

১। 3x-2y-z এর বর্গ নির্ণয় কর।

২। সরল কর: (5a-7b)2+2(5a-7b)(9b-4a)+(9b-4a)2

৩। x = 3 হলে 9x2-24x+16 এর মান কত?

Related Question

View All
1.

x + 1x এর মান নিচের কোনটি?

Updated: 8 months ago
  • - 3 x
  • 3 x
  • 3
  • -3 
99
2.

x2+1x2 এর মান নিচের কোনটি?

Updated: 8 months ago
  • 1
  • 5
  • 7
  • 11
114
3.

x2+1x2 এর মান কোনটি?

Updated: 8 months ago
  • 1
  • 2
  • 3
  • 4
98
4.

x2-1x2 এর এর মান কোনটি?

Updated: 8 months ago
  • 0
  • 2
  • 3
  • 4
98
5.

4xy এর মান নিচের কোনটি?

Updated: 8 months ago
  • 3
  • 4
  • 2
  • 5
117
6.

x2- y2 এর মান নিচের কোনটি?

Updated: 8 months ago
  • 1
  • 3
  • 2
  • 4
100
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই