Which of the following is not a novel?

Updated: 4 months ago
  • Pride and Prejudice
  • Great Expectations
  • Babu Bangladesh
  • The Waste Land
111
উত্তরঃ

T. S Eliot এর একটি বিখ্যাত কবিতা হলো The Waste Land'. এই কবিতার জন্য ১৯৪৮ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর রচিত অন্যান্য সাহিত্যকর্ম হলোঃ The Hollow men, Murder in the cathedral, The cocktail Party, The Rock ইত্যাদি।

Armin Ryhan
Armin Ryhan
2 months ago
Photograph of Virginia Woolf in 1902; photograph by George Charles Beresford

Virginia Woolf (1882-1941)

১৮৮২ সালের ২৬ জানুয়ারি লন্ডনের একটি শিতি ও সংস্কৃতমনা পরিবারে ভার্জিনিয়া উল্‌ল্ফ জন্মগ্রহণ কনে। তার পিতা স্যার লেসলি স্টিফেন ছিলেন একাধারে শিক্ষাবিদ, লেখক, সমালোচক ও ঐতিহাসিক।

তিনি একজন খ্যাতিমান মানুষ ছিলেন।

ভার্জিনিয়া উলফের রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে- দি ভয়েজ আউট (১৯১৫), মিসেস ডল ওয়ে (১৯২৫), টু লাইট হাউস (১৯২৭), দি ওয়েভস (১৯৩১) অন্যতম। ১৯৪১ সালের ২৮ মার্চ এই মহান লেখিকা পরলোক গমন করেন।

গুরুত্বপূর্ণ তথ্য :

  • Virginia Woolf ছিলেন একজন বিখ্যাত ঔপন্যাসিক।
  • তিনি Presentation of inner realities-এর জন্য বিখ্যাত।
  • তার লিখিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য একটি উপন্যাস হলো Mrs Dalloway.
  • Mrs. Dalloway উপন্যাসের চরিত্রগুলো হলো Clarissa, Dalloway, Peter, Walsh, Richard Dolloway

তার রচিত উল্লেখযোগ্য লেখা:

  1. Mrs Dalloway (1925), উপন্যাস: "মিসেস ডালোএ”
  2. To the Light house (1927), উপন্যাস: টু দ্যা লাইট হাউস
  3. Orlando (1928), উপন্যাস ওরল্যান্ডো
  4. A Room of One's Own (1929), (essay) (এটি একটি বক্তৃতার অংশ)
  5. The Voyage Out
  6. Night and Day

Viliginia Woolf এর উপন্যাস মনে রাখার কৌশল :

Dalloway ও Orlando রাত দিন (Night and day) Light house এর একটি Room এ সময় Pass করে।

(i) Dalloway = Mrs Dalloway (উপন্যাস)
(ii) Orlando = Orlando (উপন্যাস), A Biography.
(iii) রাত দিন = Night and Day (Novel)
(iv) Light House = To The Light House (Novel)
(v) Room = A Room of one's Own (essay)

  • Virginia এর সাথে মিলিয়ে Voyage পড়লে সহজে মনে থাকবে Virginia Woolf এর বিখ্যাত উপন্যাস Voyage Out.

মিসিস ড্যালোওয়ে

উপন্যাস-সংক্ষেপ:

উপন্যাসটির মূল বিষয় অতি সাধারণ। মধ্যবিত্ত শ্রেণির মধ্য বয়সী, লন্ডনবাসী এক মহিলা মিসস ড্যালোওয়ে তাঁর স্বামী রিচার্ড ও কন্যা এলিযাবেথকে নিয়ে ওয়েস্টমিনিস্টার এলাকায় থাকেন। তিনি একটা পার্টির আয়োজন করছেন। জুন মাসের গ্রীষ্মে, মহিলা পার্টির আয়োজনে ব্যস্ত। প্রেম প্রত্যাখাত তার পুরোনো বন্ধু পিটার ওয়ালস এমন সময়ে এসে উপস্থিত। পার্টিতে মহিলার যৌবনের বন্ধুবান্ধব সহ বহু অতিথি সমাগম হয়।

উপন্যাসটি সময় কাল প্রথম বিশ্বযোদ্ধোত্তর কোনো এক সময়। জুন মাসে ভ্রমণোপযোগী চমৎকার এক সকাল। মাত্র একদিনের কাহিনী সমগ্র উপন্যাস জুড়ে। গুরুত্বপূর্ণ সব ঘটনা চরিত্রদের মনে ভিড় জমায়। বাহিরে ঘটনার সমান্তরালে মনে আসে অনেক অনুভূতি। বাহিরের ঘটনা ও ভিতরের অনুভবকে এক করে বর্ণনা করতে করতে উপন্যাস এগিয়ে চলে। উদাহরণস্বরূপ, বন্ধু সবারীর দিকে হাঁটতে হাঁটতে পিটার, সেপ্টেমিয়াসকে নিতে আসা অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পায়, যুদ্ধ ও সভ্যতা কেন্দ্রিক সব ভাবনা তাঁর অবচেতন মনে ভির করে- প্রেম, বন্ধুত্ব, ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক, জীবনের অপূর্ণতা, অপ্রাপ্তি সর্বোপরি ক্লারিসা ড্যালোওয়ে সঙ্গে তাঁর সম্পর্ক।

চরিত্রদের অস্ফুট ও পরিস্ফুট মানসিক ক্রিয়া প্রতিক্রিয়ায় এক একটি ঘটনা উঠে আসে। যুদ্ধ ফেরত, মানসিক ভারসাম্যহীন সেপ্টেমিয়াস ও তাঁর স্ত্রী রেজিয়া আ ক্লারিসা ভিন্ন জায়গা থেকে একই উড়োজাহাজকে উড়তে দেখে। সেপ্টেমিয়াস আত্মহত্যা করে। সেপ্টেমিয়াসে মৃত্যু ক্লারিসাকে আলোড়িত করে। মনোচিকিৎসক স্যার ব্র্যাডশ' সেপ্টেমিয়াসকে সুস্থ করতে ব্যর্থ। ভার্জিনিয়া, স্যার ব্র্যাডশ' চরিত্রকে কেন্দ্র করে চিকিৎসা বিজ্ঞানের ব্যর্থতা, মানুষের কর্তৃত্বকামিতা, সামাজিক বৈষম্য, যুদ্ধ বিকার এসবের সমালোচনা করেন।

রাস্তায় অভিজাত কারো গাড়ি পার হবার দৃশ্য বর্ণনা করতে গিয়ে আভিজাত্যের, রাজতন্ত্রের সমালোচনা করেন যদিও ক্লারিসাকে অভিজাত শ্রেণিভুক্তই রাখেন ভার্জিনিয়া।

অভিজাত, সাধারণ, আভিজাত্যাভিমানী, সংশয়ী মধ্যবিত্ত রাজনৈতিক ব্যক্তিত্ব সবই এসে একত্রিত হয়। ক্লারিসার দেওয়া পার্টিতে রবাহুত সেলী সেটনও আসে, পিটার আসে। কাহিনীর মূল সূত্র টিার ও সেলী সেটনে সম্পর্ক, পিটার ক্লারিসা সম্পর্কের রেশ ধরে রাখে গবীর রাতে অবধি পার্টি চলে, ক্লারিসার বাড়ি অতিথিতে পরিপূর্ণ। পিটার ভাবে পার্টিটি অর্থহীন ক্লারিসাও ভাবে, কিন্তু তবুও সে হাসি মুখে অতিথিদের অভ্যর্থনা জানায়। পিটার আর সেলী ক্লারিসার সমালোচনা করে এক কোণে বসে। পার্টিতে প্রধানমন্ত্রী আসেন, রিচার্ড তাঁর সঙ্গে ঘনিষ্ঠ আলাপ করে। তরুণ তরুণীা নাচের কথা বলে। মধ্য বয়স্করা তরুণীদের পোশাকের সমালোচনা করে। এসবের মধ্য দিয়েই পার্টিটি শেষ হয়।

ক্লারিসার পার্টির আয়োজন দিয়ে উপন্যাস শুরু। সেই পার্টির শেষে উপন্যাসের সমাপ্তি।

"টু দি লাইটহাউস”

উপন্যাস সংক্ষেপ:

“টু দি লাইটহাউস” (১৯২৮) উপন্যাসটি; 'দি উইন্ডো' 'টাইম পাসেজ' 'টু দি লাইটহাউস' এই তিন পর্বের বিভক্ত একটি চেতনা-প্রবাহী উপন্যাস, ভার্জিনিয়া উলফের অন্যান্য উপন্যাসের মতো। নিরীক্ষা প্রয়াসী ভার্জিনিয়া তাঁর পূর্বতন উপন্যাসগুলো বিশেষ করে “মিসেস ড্যালোওয়ে” (১৯২৫)- এর তুলনায় “টু দি লাইটহাউজ”- কে ভিন্ন রকমে বিন্যস্ত করতে চেয়েছেন, চেতনা-প্রবাহী ধারা অক্ষুন্ন রেখে, প্রচলিত উপন্যাসের মতো কোনো প্রথাবদ্ধ কাহিনি না রেখে, কাহিনিকারের উপস্থিতি না রেখে। উপন্যাসটি চরিত্রদের চিন্তা, চেতনা, অনুভূতি, স্মৃতির ধারক, অবশ্যই ধারাবাহিকভাবে তা প্রকাশিত নয়।

মিসেস র‍্যামসে উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র। অন্যান্য চরিত্রগুলো হচ্ছে মি. র‍্যামসে, লিলি ব্রিসকো, বর্ষীয়ান উদ্ভিদ বিজ্ঞানী উইলিয়াম ব্যাঙ্কস, বিপত্নীক অগাস্টাস কারমাইকেল, উদীয়মান বুদ্ধিজীবী চার্লস ট্যানস্লে, সুদর্শন কিন্তু কিছুটা বোকা যুবক প'ল র‍্যালে ও মিন্টা ডোয়েল- এরা সকলে গ্রীষ্মের ছুটি কাটাতে মি. ও মিসেস র‍্যামসের হেব্রিজ দ্বীপপুঞ্জের "স্কাঈ” দ্বীপের বাড়িতে অতিথি হয়েছেন। র‍্যামসে দম্পতির আট সন্তান, চার ছেলে- এন্ড্র, জেসপার, রজার ও জেমস-চার মেয়ে- প্রশ্ন, ন্যান্সী, রোজ ও ক্যাম। চরিত্রগুলো অন্ত-কথন, চেতনা পরিবাহী অপ্রথাবদ্ধ ধারা বর্ণনাই উপন্যাসটির মূল বিষয়।

কিছু দূর অন্য এক দ্বীপের ধ্রিয়মাণ আলোকিত "লাইটহাউস” উপন্যাসটির বস্তুগত ও প্রতিকী বিষয়, তাকে কেন্দ্র করেই উপন্যাসের বিস্তার। মি. র‍্যামসে ছয় বছর বয়সী পুত্র জেমস 'লাইটহাউস' যাবার জন্য উদ্‌গ্রীব। তার সহানুভূতিশীলা মা বার বার তাকে আশ্বস্ত করছেন, আবহাওয়া অনুকূল থাকলে পরের দিন সকালে তাঁরা 'লাইটহাউস' যাবেন, কিন্তু তাঁর পুতি পিতা মি. র‍্যামসে আর তাঁর পুতিম্মন্য শিষ্য মি. চার্লস ট্যানফ্লে নিশ্চিত বলে, পরের দিনও আবহাওয়া ভালো হবার কোনো সম্ভাবনা নেই। শিশু জেমস এতে ক্ষুব্ধ ও ক্ষুন্ন হয়। এরই মাঝে চলতে থাকে অন্য চরিত্রদের কর্ম ও চিন্তার ক্রিয়া প্রতিক্রিয়া। সব চরিত্ররা কাছে এসেও কেমন দূরবর্তী, আপন ভুবন বন্দি, আত্মমুখী, আত্মবিহারী।

সময় বয়ে যায়। মিসেস র‍্যামসে মারা যায়, প্রম মারা যায়, যুদ্ধের ময়দানে এন্ড্রু মারা যায়। অনেক দিন মি. ও মিসেস র‍্যামসের গ্রীষ্মকালীন বাড়িটি শূন্য পড়ে থাকে, শুধু পরিচারিকারা তার তত্ত্বাবধান করে।

মিসেস র‍্যামসে মরে গিয়েও লিলি ব্রিসকোর স্মৃতিতে অমর। লিলি ব্রিসকো তার সার্বক্ষণিক উপস্থিতি টের পায়। অতীত বর্তমানে সেতুবন্ধন হয় লিলির চেতনায়। মৃতা মিসেস র‍্যামসের বার বার ফিরে আসেন লিলির চিন্তায়, অন্তদৃশ্যে, অবচেতন মনে। প্রায় প্রতিভাহীনা, গড় মানের চিত্র শিল্পী লিলি ব্রিসকো তার অসমাপ্ত ছবি সমাপ্ত করে জেমস অপূর্ণ স্বপ্ন পূর্ণ করে 'লাইটহাউস' পৌছে। সৌর সময়ের বিপরীতে মানসিক সময়ের জয় হয়।

Related Question

View All
Updated: 5 months ago
  • Beat Generation
  • X-Generation
  • Bloomsbury Group
  • Pre-Raphaelite
124
Updated: 5 months ago
  • Jane Austen
  • Shakespeare
  • S. T. Coleridge
  • Virginia Woolf
826
Updated: 5 months ago
  • The Waves
  • To the light house
  • The voyage out
  • Jacob's Room
837
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই