x+y, x-y, x2 - y2 এর গ.সা.গু কত? 

Updated: 2 months ago
  • ক
    0
  • খ
    1
  • গ
    x2 - y2
  • ঘ
    x + y
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বাংলাদেশ ডাক বিভাগ; মেট্রোপলিটন সার্কেল — মেইল অপারেটর গণিত 2023 বীজগণিতীয় রাশিমালার ল.সা.গু ও গ.সা.গু (L.C.M & H.C.F of algebraic expressions ) DG Food – SI of Food - 2021 BPO - MC – Mail Operator - 2023
2.2k
ব্যাখ্যাঃ
Md Masum Billah
Md Masum Billah
3 years ago

বীজগণিতীয় রাশিমালার ল.সা.গু ও গ.সা.গু (L.C.M & H.C.F of Algebraic Expressions)

বীজগাণিতিক রাশিগুলোর সাধারণ গুণিতক ও সাধারণ গুণনীয়ক নির্ণয় করাকে বীজগণিতীয় রাশিমালার ল.সা.গু ও গ.সা.গু নির্ণয় বলা হয়।

গ.সা.গু (H.C.F - Highest Common Factor)

দুই বা ততোধিক রাশির সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে বৃহত্তম গুণনীয়ককে গ.সা.গু বলা হয়।

ল.সা.গু (L.C.M - Least Common Multiple)

দুই বা ততোধিক রাশির সাধারণ গুণিতকগুলোর মধ্যে ক্ষুদ্রতম গুণিতককে ল.সা.গু বলা হয়।

গ.সা.গু নির্ণয়ের নিয়ম

  • প্রথমে রাশিগুলোকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে
  • সাধারণ উৎপাদকগুলো নির্বাচন করতে হবে
  • প্রতিটি সাধারণ উৎপাদকের ক্ষুদ্রতম ঘাত নিতে হবে

ল.সা.গু নির্ণয়ের নিয়ম

  • প্রথমে রাশিগুলোকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে
  • সব উৎপাদক নিতে হবে
  • প্রতিটি উৎপাদকের বৃহত্তম ঘাত নিতে হবে

উদাহরণ ১ : গ.সা.গু নির্ণয়

নিচের রাশিদ্বয়ের গ.সা.গু নির্ণয় করি:

6x2y , 9xy2

সহগ 6 ও 9 এর গ.সা.গু = 3
সাধারণ চলক = x এবং y

ক্ষুদ্রতম ঘাত নিলে পাই:

3xy

উদাহরণ ২ : ল.সা.গু নির্ণয়

নিচের রাশিদ্বয়ের ল.সা.গু নির্ণয় করি:

4x , 6x2

সহগ 4 ও 6 এর ল.সা.গু = 12
চলকের বৃহত্তম ঘাত = x²

সুতরাং ল.সা.গু হবে:

12x2

গুরুত্বপূর্ণ ধারণা

  • গ.সা.গুতে ক্ষুদ্রতম ঘাত নেওয়া হয়
  • ল.সা.গুতে বৃহত্তম ঘাত নেওয়া হয়
  • প্রথমে উৎপাদক বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ
  • সহগ ও চলক আলাদাভাবে বিবেচনা করতে হয়

মনে রাখার উপায়

“গ.সা.গুতে ছোট ঘাত, ল.সা.গুতে বড় ঘাত” — এই নিয়ম মনে রাখলে সহজে নির্ণয় করা যায়।

সপ্তম শ্রেণিতে অনূর্ধ্ব তিনটি বীজগণিতীয় রাশির সাংখ্যিক সহগসহ গ.সা.গু. ও ল.সা.গু. নির্ণয় সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়েছে । এখানে সংক্ষেপে এ সম্পর্কে পুনরালোচনা করা হলো।

সাধারণ গুণনীয়ক : যে রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক, একে উক্ত রাশিগুলোর সাধারণ গুণনীয়ক (Common factor) বলা হয়। যেমন, x2y,xy,xy2,5x রাশিগুলোর সাধারণ গুণনীয়ক হলো x ।

আবার, (a2-b2),(a+b)2,(a3+b3) রাশিগুলোর সাধারণ গুণনীয়ক (a+b)

গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ.সা.গু.)

দুই বা ততোধিক রাশির ভিতর যতগুলো মৌলিক সাধারণ গুণনীয়ক আছে, এদের সকলের গুণফলকে ঐ রাশিদ্বয় বা রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (Highest Common Factor) বা সংক্ষেপে গ.সা.গু. (H.C.E) বলা হয়। যেমন, a3b2c3, a5b3c4 ও a4b3c2 এই রাশি তিনটির গ.সা.গু. হবে a3b2c2 ।

আবার, (x+y)2, (x+y)3

গ.সা.গু. নির্ণয়ের নিয়ম

প্রথমে পাটিগণিতের নিয়মে প্রদত্ত রাশিগুলোর সাংখ্যিক সহগের গ.সা.গু. নির্ণয় করতে হবে। এরপর বীজগণিতীয় রাশিগুলোর মৌলিক উৎপাদক বের করতে হবে। অতঃপর সাংখ্যিক সহগের গ.সা.গু. এবং প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ বীজগণিতীয় সাধারণ মৌলিক উৎপাদকগুলোর ধারাবাহিক গুণফলই হবে নির্ণেয় গ.সা.গু.।

উদাহরণ ১। 9a3b2c2, 12a2bc ও 15ab3c3 এর গ.সা.গু. নির্ণয় কর।

সমাধান : 9, 12, 15এর গ.সা.গু. =3

a3,a2,a এর গ.সা.গু =a

b2,b,b3 এর গ.সা.গু =b

c2,c,c3 এর গ.সা.গু = c

নির্ণেয় গ.সা.গু. =3abc

উদাহরণ ২। x3–2x, x2-4 xy-2y এর গ.সা.গু. নির্ণয় কর।

সমাধান : এখানে, প্রথম রাশি =x3-2x2=x2(x–2)

দ্বিতীয় রাশি =x–4=(x+2)(x–2)

তৃতীয় রাশি =xy-2y=y(x–2)

রাশিগুলোতে সাধারণ উৎপাদক (x–2) এবং এর সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক (x–2)

∴গ.সা.গু. =(x–2)

উদাহরণ ৩। x2y(x3-y3), x2y2(x4+x2y2+y4) ও (x2y2+x2y3+xy4) এর গ.সা.গু. নির্ণয় কর।

সমাধান : এখানে, প্রথম রাশি =x2y(x3–y3)

=x2y(x−y)(x2+xy+y2)

দ্বিতীয় রাশি = x2y2(x4+x2y2 +y4)

=x2y2(x2)2+2x2y2+(y2)2−x2y2

=x2y2(x2+y2+xy)(x2+y2−xy)

= x2y2 (x2+xy+y2)(x2–xy+y2)

তৃতীয় রাশি =x3y2+x2y3+xy4=xy2(x2+xy+y2)

এখানে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাশির সাধারণ উৎপাদক xy(x2+xy+y2)

∴গ.সা.গু.=xy(x2+xy+y2)

সাধারণ গুণিতক : কোনো একটি রাশি অপর দুই বা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে, ভাজ্যকে ভাজকদ্বয় বা ভাজকগুলোর সাধারণ গুণিতক (Common Multiple) বলে । যেমন, a2b2c রাশিটি a, b, c, ab, be, ca, a2b, ab2, a2c, b2c রাশিগুলোর প্রত্যেকটি দ্বারা বিভাজ্য । সুতরাং, a2b2c রাশিটি a, b, c, ab, be, ca, a2b, a2c, ab2, b2c রাশিগুলোর সাধারণ গুণিতক। আবার, (a+b)2(a-b) রাশিটি (a+b), (a+b)2 ও (a2–b2) রাশি তিনটির সাধারণ গুণিতক।

লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু.)

দুই বা ততোধিক রাশির সম্ভাব্য সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাতের গুণফলকে রাশিগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (Least Common Multiple) বা সংক্ষেপে ল.সা.গু. (L.C.M.) বলা হয়।

যেমন, x2y2z রাশিটি x2yz, xy2 ও xyz রাশি তিনটির ল.সা.গু.।

আবার, (x+y)2 (x–y) রাশিটি (x+y), (x+y)2 ও x2-y2 রাশি তিনটির ল.সা.গু.।

ল.সা.গু. নির্ণয়ের নিয়ম

প্রথমে প্রদত্ত রাশিগুলোর সাংখ্যিক সহগের ল.সা.গু. নির্ণয় করতে হবে।
এরপর সাধারণ উৎপাদকের সর্বোচ্চ ঘাত বের করতে হবে। অতঃপর উভয়ের গুণফলই হবে প্রদত্ত রাশিগুলোর ল.সা.গু.

উদাহরণ ৪। 4a2bc, 8ab2c ও 6a2b2c এর ল.সা.গু. নির্ণয় কর।

সামাধান: এখানে, 4, 8 ও 6 এর ল.সা.গু =24

প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক যথাক্রমে a2, b2, c

∴ ল.সা.গু. =24a2b2c.

উদাহরণ ৫। x-x2y,x2y+xy2,x3+y3 এবং (x+y)3 এর ল.সা.গু. নির্ণয় কর।

সমাধান : এখানে, প্রথম রাশি =x2+x2y=x2(x+y)

দ্বিতীয় রাশি =x2y+xy2=xy(x+y)

তৃতীয় রাশি =472=x3+y3=(x+y)(x2-xy+y2)

চতুর্থ রাশি =(x+y)3=(x+y)(x+y)(x+y)

∴ ল.সা.গু. =x2y(x+y)3(x2-xy+y2)=x2y(x+y)2(x3+y3)

উদাহরণ ৬। 4(x2+ax)2, 6(x3-a2x) ও 14x3(x3-a3) এর ল.সা.গু. নির্ণয় কর।

সমাধাণ : এখানে প্রথম রাশি =4(x2+ax)2=2×2×x2(x+a)2

দ্বিতীয় রাশি =6(x3-a2x)=2×3×x(x2-a2)=2×3×x(x+a)(x-a)

তৃতীয় রাশি =14x3(x3-a3)=2×7×x3(x-a)(x2+ax+a2)

∴ ল.সা.গু. =2×2×3×7×x3×(x+a)2(x-a)(x2+ax+a2)

=84x3(x+a)2(x3-a3)

Related Question

View All
Updated: 2 months ago
  • ক
    x3
  • খ
    x2y2
  • গ
    x2
  • ঘ
    x3y2
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন — পানিসম্পদ মন্ত্রণালয় — সহকারী পরিচালক (প্রশাসন) গণিত বীজগণিতীয় রাশিমালার ল.সা.গু ও গ.সা.গু (L.C.M & H.C.F of algebraic expressions ) CAAB – Office Assistant cum Computer Typist - 2024 BPSC MoWR Assistant Director (Admin) - 2026
85
Updated: 2 months ago
  • ক
    1
  • খ
    (a - b)
  • গ
    (a + b)
  • ঘ
    (a2-b2)(a2+b2)
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন — অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গণিত বীজগণিতীয় রাশিমালার ল.সা.গু ও গ.সা.গু (L.C.M & H.C.F of algebraic expressions ) arious Ministries – PO - 2022 BIWTC Office Assistant Cum Computer Typist - 2026
192
Updated: 2 months ago
  • ক
    x + 1
  • খ
    2x + 1
  • গ
    x - 1
  • ঘ
    2x - 1
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বাংলাদেশ ডাক বিভাগ — পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা — পোস্টাল অপারেটর/মেইল অপারেটর/টেকনিশিয়ান গণিত বীজগণিতীয় রাশিমালার ল.সা.গু ও গ.সা.গু (L.C.M & H.C.F of algebraic expressions ) Primary Assistant Teacher - 2026 PMG Khulna Postal Operator/Mail Operator/Technician - 2026
116
Updated: 2 months ago
  • ক
    x2-x+3
  • খ
    x-6
  • গ
    x-5
  • ঘ
    x2+x+3
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন - উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা গণিত বীজগণিতীয় রাশিমালার ল.সা.গু ও গ.সা.গু (L.C.M & H.C.F of algebraic expressions ) 25th BCS Preli - 2004 MoE, MoRTB, MoHPW SAE (Civil) - 2015 BBS – Statistical Assistant - 2020 16th NTRCA - 2019 PDBF – Field Officer - 2025 PDBF Upazila Poverty Alleviation Officer - 2026
126
Updated: 2 months ago
  • ক
    32a2b2c
  • খ
    24a2b2c
  • গ
    24a2b2c2
  • ঘ
    48a2bc
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বাংলাদেশ রেলওয়ে - ট্রেন এক্সামিনার গণিত বীজগণিতীয় রাশিমালার ল.সা.গু ও গ.সা.গু (L.C.M & H.C.F of algebraic expressions )
263
Updated: 1 month ago
  • ক

    a+1

  • খ

    2a+1

  • গ

    a-1

  • ঘ

    2a-1

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা গণিত বীজগণিতীয় রাশিমালার ল.সা.গু ও গ.সা.গু (L.C.M & H.C.F of algebraic expressions ) Primary Assistant Teacher - 2026 PMG Khulna Postal Operator/Mail Operator/Technician - 2026
721
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই