Notice

টেলিযোগাযোগ অধিদপ্তর (DOT) এ ৩১টি বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Department of Telecommunications (DOT) Job Circular for 31 Posts

চাকরির বিবরণ—

১. পদের নাম: পিএ কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৬

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ।

বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১৪)

২. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২৫

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড–২০)

আবেদনের বয়সসীমা

১ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮–৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন।

১ নম্বর পদের আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।

২ নম্বর পদের আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।

Najjar Hossain Raju Apr 15, 2026, 02:58 PM
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
Promotion

Are you sure to start over?

Loading...