অঙ্কপাতনে যেকোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে।
এখানে, ৬ > ৫ > ৪ > ২ > ১ > ০
সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে।
∴ বৃহত্তম সংখ্যা = ৬৫৪২১০
আবার, ০ < ১ < ২ < ৪ < ৫ < ৬
সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। কিন্তু সর্ববামে ০ বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক ছয় অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি পাঁচ অঙ্কের হবে। অতএব, ০ বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে শূন্যসহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়।
∴ ক্ষুদ্রতম সংখ্যা = ১,০২,৪৫৬
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল = ৬,৫৪,২১০ + ১,০২,৪৫৬
= ৭,৫৬,৬৬৬
প্রাপ্ত যোগফল দেশীয় রীতিতে কথায় লিখে পাই, সাত লক্ষ ছাপান্ন হাজার ছয়শ ছেষট্টি।
Related Question
View Allবিশ হাজার সত্তর
| লক্ষ | অযুত | হাজার | শতক | দশক | একক |
| ২ | ০ | ০ | ৭ | ০ |
কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।
নির্ণেয় সংখ্যা: ২০,০৭০।
ত্রিশ হাজার আট
| লক্ষ | অযুত | হাজার | শতক | দশক | একক |
| ৩ | ০ | ০ | ০ | ৮ |
কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।
নির্ণেয় সংখ্যা: ৩০,০০৮
পঞ্চান্ন হাজার চারশ
| লক্ষ | অযুত | হাজার | শতক | দশক | একক |
| ৫ | ৫ | ৪ | ০ | ০ |
এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।
নির্ণেয় সংখ্যা: ৫৫,৪০০।
চার লক্ষ পাঁচ হাজার
| নিযুত | লক্ষ | অযুত | হাজার | শতক | দশক | একক |
| ৪ | ০ | ৫ | ০ | ০ | ০ |
এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, অযুত, শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।
নির্ণেয় সংখ্যা: ৪,০৫,০০০।
সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর
| নিযুত | লক্ষ | অযুত | হাজার | শতক | দশক | একক |
| ৭ | ০ | ২ | ০ | ৭ | ৫ |
এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, অযুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।
নির্ণেয় সংখ্যা: ৭,০২,০৭৫।
ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর।
| কোটি | নিযুত | লক্ষ | অযুত | হাজার | শতক | দশক | একক |
| ৭ | ৬ | ০ | ৯ | ০ | ৭ | ০ |
এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, অযুত, শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।
নির্ণেয় সংখ্যা: ৭৬,০৯,০৭০।
ত্রিশ লক্ষ নয়শ চার
| কোটি | নিযুত | লক্ষ | অযুত | হাজার | শতক | দশক | একক |
| ৩ | ০ | ০ | ০ | ৯ | ০ | ৪ |
এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, অযুত, হাজার ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।
নির্ণেয় সংখ্যা : ৩০,০০,৯০৪।
পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত।
| কোটি | নিযুত | লক্ষ | অযুত | হাজার | শতক | দশক | একক |
| ৫ | ০ | ৩ | ০ | ২ | ০ | ০ | ৭ |
এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।
নির্ণেয় সংখ্যা : ৫,০৩,০২,০০৭।
আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয়।
| কোটি | নিযুত | লক্ষ | অযুত | হাজার | শতক | দশক | একক |
| ৯৮ | ০ | ৭ | ০ | ৫ | ০ | ০ | ৯ |
এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে।
যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম ব্যবহৃত হয় না, তাই কোটির সম্পূর্ণ মানকে একসাথে কোটির ঘরে বসানো হয়।
নির্ণেয় সংখ্যা: ৯৮,০৭,০৫,০০৯।
একশ দুই কোটি পাঁচ হাজার সাতশ আট।
| কোটি | নিযুত | লক্ষ | অযুত | হাজার | শতক | দশক | একক |
| ১০২ | ০ | ০ | ০ | ৫ | ৭ | ০ | ৮ |
এখানে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে, নিযুত, লক্ষ, অযুত এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য (০) বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না, সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসানো হয়।
নির্ণেয় সংখ্যা: ১০২,০০,০৫,৭০৮।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!