এশিয়া মহাদেশের দক্ষিণাংশে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান। এ দেশ ২০° ৩৪′ উত্তর অক্ষরেখা থেকে ২৬° ৩৮′ উত্তর অক্ষরেখার মধ্যে এবং ৮৮° ০১′ পূর্ব দ্রাঘিমারেখা থেকে থেকে ৯২° ৪১′ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
বাংলাদেশের প্রধান নদীগুলোর গতিপথ দক্ষিণমুখী হওয়ার কারণ ভূমির ঢাল।
বাংলাদেশ উত্তর থেকে দক্ষিণে ক্রমশ ঢালু। বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তি উজান দেশ নেপাল, ভারত যা উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। আর বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। তাই উত্তরের হিমালয় পর্বত থেকে নদীগুলো উৎপত্তি হয়ে দক্ষিণমুখী হয়ে
বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
মানচিত্রের 'A' অঞ্চলটি বাংলাদেশের 'টারশিয়ারি যুগের পাহাড়সমূহ' ভূপ্রাকৃতিক শ্রেণির অন্তর্গত।
বাংলাদেশের দক্ষিণ পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এ অঞ্চলের অন্তর্ভুক্ত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে। এ পাহাড়গুলো বেলে পাথর, কদর্ম ও শেল দ্বারা গঠিত। রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম জেলার পূর্বাংশ দক্ষিণ পূর্বের পাহাড় সমূহের অন্তর্গত। তাদের গড় উচ্চতা ৬১০ মিটার। এছাড়া ময়মনসিংহ, সিলেট, নেত্রকোণা, প্রভৃতি জেলার পাহাড়গুলো উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহের অন্তর্গত। এদের গড় উচ্চতা ২৪৪ মিটার।
মাছকের 'A' ও 'B' অঞ্চলটি যথাক্রমে টারশিয়ারি যুগের পাহাড় ও প্লাইস্টোসিনকালের সোপান এলাকার (বরেন্দ্র ভূমি ও লালমাই পাহাড়) অন্তর্গত।
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ অঞ্চলে পাহাড় হতে বনজঙ্গল কেটে কৃষিকাজ করা যায়। এ পদ্ধতিকে জুম চাষ বলে। জুম চাষ পদ্ধতিতে পাহাড় হতে জনজঙ্গল কেটে কৃষিকাজ করা এবং কয়েক বছর চাষাবাদ করার পর উক্ত জমি ত্যাগ করে অন্যস্থান পরিষ্কার করে চাষাবাদ করা হয়। এখানে ধান, চা, কলা, আনারস প্রভৃতি ফসল ভালো জন্মে। এছাড়াও পাহাড়ের গায়ে রাবার ও তুলা চাষ করা হয়।
অপরদিকে, বরেন্দ্রভূমি ও লালমাই পাহাড় এলাকার মাটির রং লাল ও কংকরময় বলে এ অঞ্চল শস্য চাষের উপযোগী নয়।
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, প্লাইস্টোসিনকালের সোপান এলাকায় কৃষি জমির পরিমাণ বৃদ্ধি করেও অধিক ফসল উৎপাদন সম্ভব নয়। কিন্তু টারশিয়ারি যুগের পাহাড়সমূহে বনজঙ্গল কেটে কৃষিজমির পরিমাণ বৃদ্ধি করে অধিক ফসল উৎপাদন সম্ভব।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!