ভোক্তাদের নিকট থেকে তাৎক্ষণিক সাড়া পাওয়ার প্রত্যাশায় ব্যক্তিগতভাবে সরাসরি যোগাযোগ করে দীর্ঘমেয়াদি ক্রেতা সম্পর্ক গড়ে তোলার কার্যক্রমকে প্রত্যক্ষ বিপণন বলে।
যে বিপণন মতবাদে পরিবেশ সংরক্ষণের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায় তাকে গ্রিন মার্কেটিং বলে।
গ্রিন মার্কেটিং পরিবেশবান্ধব পণ্য বিপণনকে উৎসাহিত করে। এটি এমন একটি ধারণা বা মতবাদ যেখানে পণ্য বিপণনের ক্ষেত্রে পরিবেশের নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেয়া হয়। এই মতবাদে পণ্য উৎপাদন প্রক্রিয়াটি এমন হতে হবে যেন তা পরিবেশের কোনো ক্ষতি না করে। আবার পণ্যের মোড়কীকরণ এমন হবে যেন। এ প্ররিবেশের কোনো ক্ষতি না করে। অন্যদিকে পরিবেশের কোনো স্মৃতি না হয় এ দিকটিকে লক্ষ রেখে পণ্যের বণ্টনকার্য পরিচালনা করতে হয় বলে বলা যায় গ্রিন মার্কেটিং পরিবেশবান্ধব বিপণনকে
উদ্দীপকে উল্লিখিত কার্যক্রমের মাধ্যমে অনলাইন বিপণন ধারণা। প্রতিফলিত হয়েছে।
পারস্পরিক ক্রিয়াশীল অনলাইন কম্পিউটার পদ্ধতির মাধ্যমে ক্রেতা-বিক্রেতার মধ্যে ইলেকট্রনিক উপায়ে যোগাযোগের প্রক্রিয়াকে অনলাইন বিপণন বলে। ইন্টারনেট ব্যবহারকারীরা সাম্প্রতিক সময়ে ইন্টারনেটের উন্নয়নমূলক কার্যক্রম তথা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে যা অনলাইন বিপণন হিসেবে পরিচিত।
উদ্দীপকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার সহপাঠী অদিতি, হৃদি, শাকিল ও তানভীর পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের কসমেটিকস্ সামগ্রী তৈরি করে। 'স্বপ্নসন্ডার' নামে এসব পণ্যের পরিচিতির জন্য হয়েছে।
তারা ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ক্রেতাদের সাথে যোগাযোগ করে। এক্ষেত্রে অনলাইন কম্পিউটার পদ্ধতি ব্যবহৃত হয়। সুতরাং উদ্দীপকে উল্লিখিত এ কার্যক্রমের মাধ্যমে অনলাইন বিপণন ধারণা প্রতিফলিত
একই ব্যবস্থাপনায় পরিচালিত ও নিয়ন্ত্রিত খুচরা বিপণি প্রতিষ্ঠানের বিভিন্ন শাখাতে পণ্য সরবরাহের সিদ্ধান্ত ব্যবসায় সম্প্রসারণে ভূমিকা রাখবে। এক্ষেত্রে খুচরা বিপণি হিসেবে বিপণিমালার গুরুত্ব প্রতিফলিত হয়।
ا
একই মালিকানা ও নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শাখা দোকানের মাধ্যমে এক বা একাধিক পণ্যদ্রব্য বিক্রয়ে নিয়োজিত বৃহদায়তন খুচরা ব্যবসায়কে বিপণিমালা বা চেইন স্টোর বলে। বিপণিমালার প্রথম বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে একাধিক শাখা স্থাপনের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়। তাই সহজেই ব্যবসায় সম্প্রসারিত হয়ে থাকে।
উদ্দীপকে 'স্বপ্নসম্ভার' কসমেটিক্স পণ্যের পরিচিতির জন্য ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে। এতে প্রতিষ্ঠানটি ব্যাপক সাড়া পায়। বর্তমানে তারা একই ব্যবস্থাপনায় পরিচালিত ও নিয়ন্ত্রিত খুচরা বিপনি প্রতিষ্ঠানের বিভিন্ন শাখাতে তাদের তৈরিকৃত পণ্য সরবাহের সিদ্ধান্ত নিয়েছে যা বিপণিমালার পরিচয় বহন করে। বিপণিমালার মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে একাধিক শাখা দোকান স্থাপন করে বৃহদায়তন খুচরা ব্যবসায় হিসেবে 'স্বপ্নসন্ডার' তাদের ব্যবসায় পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। এতে প্রতিষ্ঠানটির ব্যবসায় সম্প্রসারণ দ্রুত ও সহজতর হয়ে থাকে।
পরিশেষে বলা যায়, বিপণিমালার মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের বৃহদায়তন খুচরা ব্যবসায় পরিচালনা করে থাকে। এক্ষেত্রে একই ব্যবস্থাপনায় পরিচালিত ও নিয়ন্ত্রিত খুচরা বিপণি প্রতিষ্ঠান তথা বিপণিমালার বিভিন্ন শাখাতে পণ্য সরবরাহের সিদ্ধান্ত ব্যবসায় সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখবে।
Related Question
View Allআন্তঃক্রিয়াশীল অনলাইন কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যে যোগাযোগ স্থাপিত হয় তাকে অনলাইন মার্কেটিং বলে।
যে বিপণন মতবাদে পরিবেশ সংরক্ষণের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায় তাকে গ্রিন মার্কেটিং বলে।
গ্রিন মার্কেটিং পরিবেশবান্ধব পণ্য বিপণনকে উৎসাহিত করে। এটি এমন একটি ধারণা বা মতবাদ যেখানে পণ্য বিপণনের ক্ষেত্রে পরিবেশের নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেয়া হয়। এই মতবাদে পণ্য উৎপাদন প্রক্রিয়াটি এমন হতে হবে যেন তা পরিবেশের কোনো ক্ষতি না করে। আবার পণ্যের মোড়কীকরণ এমন হবে যেন তা পরিবেশের কোনো ক্ষতি না করে। অন্যদিকে পরিবেশের কোনো ক্ষতি না হয় এ দিকটিকে লক্ষ রেখে পণ্যের বণ্টনকার্য পরিচালনা করতে হয় বলে বলা যায় গ্রিন মার্কেটিং পরিবেশবান্ধব বিপণনকে উৎসাহিত করে।
উদ্দীপকের 'জিপান' একটি চেইন স্টোর।
একই মালিকানা ও পরিচালনায় দেশের বা শহরের বিভিন্ন স্থানে শাখা খুলে উৎপাদনকারীর উৎপাদিত পণ্য ভোক্তাদের নিকট বিক্রয়কারী
প্রতিষ্ঠানকে চেইন স্টোর বা বিপণিমালা বলে। যেমন- স্বপ্ন, আগোরা, মীনা বাজার ইত্যাদি।
উদ্দীপকের মি. জিতু বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর বাণিজ্যিক কেন্দ্রে 'জিপান' নামে ২৫টি বিপণি প্রতিষ্ঠা করেন; যার পরিচালনা ও তত্ত্বাবধান তিনি নিজেই করেন। তিনি 'জিপান' বিপণিতে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের উন্নতমানের পণ্যসামগ্রী একই নীতি অনুসরণ করে বিক্রয় করেন। অর্থাৎ 'জিপান' বিপণির সকল কর্মকান্তই চেইন স্টোরের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই 'জিপান' বিপণি একটি চেইন স্টোর।
উদ্দীপকের মি. জিতুর বিভাগীয় বিপণি প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত সঠিক ও বাস্তবসম্মত।
একই দালানে অবস্থিত ও একই মালিকানায় পরিচালিত বিভিন্ন পণ্য পৃথক পৃথক বিভাগের মাধ্যমে কোনো বৃহদায়তন খুচরা বিপণির মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা করা হলে তাকে বিভাগীয় বিপণি বলে। যেমন- বাংলাদেশের আড়ং একটি বিভাগীয় বিপণি।
উদ্দীপকের মি. জিতু জাপান থেকে এসে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে 'জিপান' নামে ২৫টি চেইন স্টোর প্রতিষ্ঠা করেন। তার দক্ষ পরিচালনার ফলে 'জিপান' অল্পদিনের মধ্যেই বেশ লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। পরবর্তীতে তিনি ব্যবসায় সম্প্রসারণের চিন্তা করেন এবং ঢাকা শহরে নতুন একটি বিল্ডিং ভাড়া নিয়ে পৃথক পৃথক বিভাগের মাধ্যমে পণ্যসামগ্রী বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। অর্থাৎ তিনি চেইন স্টোরের মাধ্যমে সফলতা অর্জনের পর একটি আধুনিক বিভাগীয় বিপণি প্রতিষ্ঠা করে ব্যবসায়কে আরও সম্প্রসারণ ও লাভজনক করতে চাচ্ছেন। এক্ষেত্রে যেহেতু 'জিপান' বিপণির ব্যাপক - সুনাম রয়েছে, তাই নতুন বিভাগীয় বিপণিটিও ক্রেতাদের আস্থা অর্জনের মাধ্যমে সুনাম অর্জন করতে পারবে এবং ব্যবসায়িকভাবেও সফল হবে বলে আশা করা যায়।
সুতরাং, সার্বিক বিষয়াদি বিবেচনায় মি. জিতুর ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্তটি সঠিক ও বাস্তবসম্মত হয়েছে।
যে মার্কেটিং মতবাদে বর্তমান মার্কেটিং চিন্তা-চেতনা এবং কার্যক্রমে, পণ্য প্রক্রিয়াজাতকরণে, পণ্য মোড়কীকরণে এবং পণ্য বইনে পরিবেশের কোনো ক্ষতি করবে না এমন নিশ্চয়তা দেওয়া হয়, তাকে গ্রিন মার্কেটিং বলে।
কোনো প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত ক্যাটালগ দেখে ক্রেতারা পণ্য নির্বাচন করে মেইলের মাধ্যমে অথবা টেলিফোনে পণ্য সরবরাহের অর্ডার প্রদান করলে, তাকে ক্যাটালগ মার্কেটিং বলা হয়।
ক্যাটালগ মার্কেটিং পদ্ধতিটি সর্বপ্রথম ১৮৭২ সালের ফ্রান্সের Montgomery Ward এ বসবাসকারী পরিবারের জন্য চালু করা হয়। শুরুতে ক্যাটালগগুলো ছাপানো অবস্থায় সরবরাহ করা হলেও বর্তমানে তা ইলেকট্রনিক্স মাধ্যমে প্রচার করা হয়। ক্যাটালগ মার্কেটিং-এ বিজ্ঞাপনের সহায়তা গ্রহণ করা হলে তা অধিক কার্যকরী হয়। আমাদের দেশে মেশিনারি পণ্য বিক্রয়, কোচিং সেন্টারের প্রচার ইত্যাদি ক্ষেত্রে ছাপানো ক্যাটালগ পদ্ধতি ব্যবহার লক্ষ করা যায়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!