অধ্যাপক এস. এম. চান মিয়া পিএইচডি ডিগ্রি লাভের জন্য স্টুডেন্ট ভিসায় জাপানে গেছে। সে সেখানে নিজ দেশের ন্যায় সব ধরনের সুযোগ-সুবিধা পায় না। কিছুদিন আগে সে ছুটি কাটাতে দেশে এসেছে। তার গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। সে এখানে ভোট দিতে পারবে। সে তার অধিকার ও কর্তব্য সম্পর্কে খুবই সচেতন। অধ্যাপক এস. এম চান মিয়া জানেন যে, একজন নাগরিককে অধিকার ভোগের পাশাপাশি কিছু কর্তব্য ও দায়িত্ব পালন করতে হয়। 

Updated: 9 months ago
উত্তরঃ

সমাজিক জীব হিসেবে ব্যক্তি যে সুযোগ-সুবিধা ভোগ করে তাই অধিকার হলো সমাজের সকলের জন্য কল্যাণকর কতকগুলো সুবিধা। অধিকার সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

একজন নাগরিক রাষ্ট্রীয় কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের জন্য যেসব অধিকার ভোগ করে তাকে রাজনৈতিক অধিকার বলে। ভোটদানের অধিকার, নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার, রাজনৈতিক দল গঠনের অধিকার ইত্যাদি হলো রাজনৈতিক অধিকার।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি শুভ্রর দায়িত্ব হবে নিম্নরূপ:

১. একজন নাগরিক হিসেবে শুভ্রর প্রধান কর্তব্য হলো নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করা। তাকে রাষ্ট্রের আদেশ-নির্দেশ মেনে চলতে হবে। রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য চরম ত্যাগ স্বীকারেও প্রস্তুত হতে হবে।
২. রাষ্ট্রের আইন মেনে চলা শুভ্রর এবং প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য।
৩. ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে সততা ও বিজ্ঞতার সাথে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। সৎ ও যোগ্যপ্রার্থী যেন নির্বাচিত হয় সেদিকে লক্ষ রাখতে হবে।
৪. রাষ্ট্রীয় কাজ সম্পাদনের জন্য অর্থের প্রয়োজন। কাজেই নিয়মিত কর প্রদান করতে হবে।
৫. রাষ্ট্রের সেবা করা নাগরিকের পবিত্র কর্তব্য ও দায়িত্ব। রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে হবে।
৬. সন্তানসন্ততিকে সুশিক্ষা প্রদান করতে হবে।
৭. সমাজ মানুষকে নিরাপদ ও সুসভ্য জীবনদান করে। এজন্য সমাজকে সুন্দর ও উন্নত করে গড়ে তোলার দায়িত্ব শুভ্রসহ সকল নাগরিকের।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

অধিকার ও কর্তব্যের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক। উভয়ের উৎসই সমাজ। উভয়ের রক্ষকও সমাজ। শুভ্র মনে করে, নাগরিকগণ নিজ নিজ অধিকারের বিনিময়ে রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য পালন করে থাকে। একমাত্র কর্তব্য পালনের মাধ্যমেই অধিকার উপভোগ করা যায়।
অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক। অধিকার ভোগের জন্য যেসব কাজ সম্পাদন করতে হয়, তাই কর্তব্য। যেমন ভোটদানের অধিকার বলতে ভোটাধিকার প্রয়োগের দায়িত্বকে বোঝায়।
একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বোঝায়। শুভ্র মনে করে, তার যেমন বেঁচে থাকার অধিকার রয়েছে, তেমনি তার কর্তব্য হলো অন্যের জীবননাশের চেষ্টা না করা। রাস্তা দিয়ে তার চলার অধিকার রয়েছে। তেমনি অন্য কেউ যেন তার মতোই সেই রাস্তায় চলাচল করতে পারে সেদিকে লক্ষ রাখার দায়িত্বও অন্যের কর্তব্য।
শুভ্রর দায়িত্ববোধ দেখে মনে হয় যে, সে একজন সুনাগরিক। তার এ দায়িত্ববোধ সবার জন্য অনুসরণযোগ্য।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
118
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

প্রত্যেক রাষ্ট্রই এর প্রদত্ত অধিকারসমূহ দ্বারা পরিচিতি লাভকরে"- উক্তিটি করেছেন অধ্যাপক লাঙ্কি।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
337
উত্তরঃ

'মানুষ' হিসেবে প্রতিটি মানুষ যে অধিকার ভোগ করতে জন্মগতভাবে প্রত্যাশী তাই মানবাধিকার। মানুষের মূল্য ও মর্যাদার সাথে সংশ্লিষ্ট এ অধিকারগুলো মানুষ জন্মগতভাবে লাভ করে থাকে। অর্থাৎ আমরা মানুষ হিসেবে বাঁচতে প্রকৃতিগত ও সহজাত যে অধিকার প্রত্যাশা করি, তাই হলো মানবাধিকার। যেমন- জীবন ধারণের অধিকার, নিরাপত্তা লাভের অধিকার, নিষ্ঠুরতার শিকার না হওয়ার অধিকার, ন্যায়বিচার লাভের অধিকার ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
1k
উত্তরঃ

উদ্দীপকে অধিকার ও কর্তব্যের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে এগুলোর পারস্পরিক নির্ভরশীলতার কথা বলা হয়েছে।
অধিকার ও কর্তব্য নাগরিকতার দুটি দিক। নাগরিকদের যেমন অধিকার আছে, তেমনি কর্তব্যও পালন করতে হয়। অধিকার ও কর্তব্য পরস্পর পরিপূরক। এ দুটি যেন একই মুদ্রার দুটি দিকের ন্যায়। সামাজিক সচেতনতা থেকে এদের সৃষ্টি এবং সমাজের মধ্যেই এরা অর্থপূর্ণ হয়ে ওঠে। নাগরিকগণ নিজ নিজ অধিকারের বিনিময়ে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে থাকে। এজন্যই লাস্কি বলেন, "আমার নিরাপদে থাকার অধিকার থাকলে অন্যের কর্তব্য হলো আমাকে অন্যায়ভাবে আক্রমণ না করা।" অধিকার বলতে যেমন কতকগুলো শর্তকে বুঝানো হয়, তেমনি তা পালনও দায়িত্ব। যেমন-ভোটদানের অধিকার বলতে ভোটাধিকার প্রয়োগের দায়িত্বকেও বোঝায়। কারও অধিকার বলতে যেমন তার কর্তব্যকেও বোঝায়, তেননি একজনের অধিকার বলতে অন্যের কর্তব্যকেও বোঝানো হয়। আমার সম্পত্তির ভোগের অধিকার আছে, এর অর্থ অন্যের সম্পত্তিতে অন্যায় হস্তক্ষেপ না করাও আমার দায়িত্ব।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
248
উত্তরঃ

কারও অধিকার বলতে যেমন তার কর্তব্যকে বোঝায়, তেমনি একজনের অধিকার বলতে অন্যের কর্তব্যকে বোঝায়। একজনের অধিকার ভোগ করা অন্যের কর্তব্য পালনের ওপর নির্ভরশীল। এজন্যই বলা হয়, অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত। যেমন- আমার বেঁচে থাকার যদি অধিকার থেকে থাকে, তবে আমার কর্তব্য হলো

অন্যের বেঁচে থাকার পথে কোনো বাধার সৃষ্টি না করা। অনুরূপভাবে অন্যের কর্তব্যও হলো আমাকে হত্যা না করা। অধিকার ও কর্তব্য একটি ছাড়া অন্যটি কল্পনা করা যায় না। সমাজের একজনের অধিকারের পরিধি অন্য সকলের কর্তব্যবোধ দ্বারা সীমাবদ্ধ। কারণ অধিকার যদি অবাধ ও সীমাহীন হয় তবে এ থেকে স্বেচ্ছাচারিতার জন্ম হবে। এতে সবল ব্যক্তি অধিকার ভোগ করবে; কিন্তু দুর্বল তার অধিকার থেকে বঞ্চিত হবে।
রাষ্ট্র নাগরিকদের অধিকার রক্ষা করবে। বিনিময়ে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করবে। নাগরিকের যা দায়িত্ব রাষ্ট্রের তা অধিকার আর রাষ্ট্রের যা দায়িত্ব নাগরিকের তা অধিকার। রাষ্ট্র নাগরিকের অধিকার উপভোগের নিশ্চয়তা দেয়। ফলে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রকে এগিয়ে আসতে হয়। অর্থাৎ বলা যায়, অধিকার ও কর্তব্য নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। কার্ল মার্কস বলেছেন, "কর্তব্য ছাড়া কোনো অধিকার নেই আর অধিকার ছাড়া কোনো কর্তব্য নেই।” সুতরাং বলা যায়, অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত থাকে

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
217
উত্তরঃ

সাধারণভাবে যেকোনো বস্তু বা বিষয় সম্পর্কে জানার জন বিবরণকে তথ্য বলা হয়। তথ্য অধিকার আইনে তথ্যকে সুনির্দিষ্টভাে সংজ্ঞায়িত করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো কর্তৃপক্ষের গঠন কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যে কোনো স্মারক, বই, নকশ মানচিত্র, চুক্তি, তথ্য- উপাত্ত, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, আলোকচিত্র অডিও, ভিডিও, যান্ত্রিকভাবে পঠনযোগ্য দলিলাদি এবং বৈশিষ্ট নির্বিশেষে যেকোনো তথ্যবহ বস্তু ইত্যাদিকে তথ্য বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
332
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews