নদীতে পানি টইটম্বুর হয়ে আছে।
শুষ্ক মৌসুমে জমিতে সেচ দেওয়া হয়।
মধু সংগ্রহে মৌয়ালদের ভূমিকা প্রধান
স্বল্প পড়াশোনা করলে ফেল করবে।
বাবা আমাকে লঞ্চ দেখাতে নদীর পাড়ে নিয়ে গেছেন।
বর্ষাকালে নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা হয়। ডুবে যায় রাস্তাঘাট, বাড়িঘর। মানুষ হয়ে পড়ে গৃহহীন। ফসলি জমিতে জল উঠে নষ্ট করে দেয় ফসল। ফলে বছরের নির্দিষ্ট একটি সময়ে দেশে খাদ্য সংকট দেখা দেয়। এভাবে নদীর কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
নদীতে যাতায়াত করা ও মালপত্র আনা-নেওয়া করা যায়। নদীতে যাতায়াত খরচ অনেক কম। জেলেরা নদীতে মাছ ধরে সংসার চালায়। নদীর মাছ আমাদের আমিষের চাহিদা পূরণ করে। নদী থেকে সেচের জল পাওয়া যায়। নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়।
নদী চির প্রবাহমান। প্রবাহমান নদীর উজানে বাঁধ দিচ্ছে মানুষ। নদী ভরাট করে বসতি গড়ে তুলছে মানুষ। এছাড়াও নদীতে কলকারখানায় দূষিত ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলে নোংরা করছে মানুষ। ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। নদীর প্রাকৃতিক বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। তাই বলা যায় মানুষের কারণেই নদী মরে যাচ্ছে।
Related Question
View Allব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে .
পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত।
মেঘনায় একসময়ে অনেক ডলফিন দেখা যেত।
ডিম ছাড়ার জন্য মা-মাছ হালদা নদীতে আসে।
সাপের মতো পেঁচানো একটা নদী আছে।
মানুষ নদী ভরাট করে ফেলছে।
নদী বাঁচলে আমরা বাঁচব।
মুখে আগুন নেই, কিন্তু নদীর নাম আগুনমুখা। আবার আরেকটার নাম দুধকুমার, যেন দুধের নদী। ধানের নামে মিলিয়ে নাম ধানতারা, ধানসিঁড়ি। এগুলো ছোটো নদী।
ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড়ো নদী। ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে। এই নদী অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে। বাংলাদেশের আরেকটি বড়ো নদী পদ্মার জন্মও হিমালয় থেকে। এই নদীর ইলিশ খুব বিখ্যাত। আরেকটি বড়ো নদী মেঘনা। মেঘনাতে একসময় অনেক ডলফিন দেখা যেত। এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে।
আত্রাই একটি মজার নদী। নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে। যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার। নাফ নদী বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে। এটি দুই দেশের মাঝখানে অবস্থিত।
কর্ণফুলী নদীর জন্ম ভারতের লুসাই পাহাড়ে। এই নদীটি বেশ খরস্রোতা। বাংলাদেশের আরেকটি নদী হালদা। এই নদী মা-মাছের কাছে খুব প্রিয়। ডিম ছাড়ার জন্য মা-মাছ হালদা নদীতে আসে।
নদী মরে যাওয়ার কারণগুলো নিচে দেওয়া হলো-
ক. পানিতে পলিথিন ফেলার জন্য
খ. ময়লা-আবর্জনা ফেলার জন্য
গ. নদী ভরাট করার জন্য
ঘ. নদীর উজানে বাঁধ দেওয়ার জন্য।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!