অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর লেখো।
দেখতে দেখতে বাস এসে পৌঁছাল সোনারগাঁও। সোনারগাঁওয়ের মাটিতে পা দিয়েই সাবিহার মন খুশিতে ভরে উঠল। চারদিকে সবুজ গাছপালা আর শীতের সকালে মিষ্টি রোদ্দুর। প্রথমেই তাদের চোখে পড়ল এক গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ। স্যার বললেন, এটা হচ্ছে গোয়ালদি মসজিদ। মোগল স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এ মসজিদে। তবে এটি তৈরি হয়েছিল মোগলরা বঙ্গদেশে আসারও আগে। সোনারগাঁয়ে প্রত্যেক বছর মাসব্যাপী লোকমেলা ও লোকজ উৎসব অনুষ্ঠিত হয়। সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর, পানাম নগর, পাঁচ পিরের মাজার ও গিয়াসউদ্দীন আজম শাহের মাজার রয়েছে।

Updated: 10 months ago
উত্তরঃ

তাজমহল দেখতে অপূর্ব

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

সাত গম্বুজ মসজিদ ঢাকায় অবস্থিত।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

তার ফেল করার নিদর্শন নেই।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

জাতীয় সংসদ স্থাপত্য শিল্পের অনন্য উদাহরণ।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

আমার দেখা একটি প্রাচীন মসজিদ হলো ষাট গম্বুজ মসজিদ। এটি বাগেরহাট জেলায় অবস্থিত। এর নাম ষাট গম্বুজ মসজিদ হলেও মসজিদটিতে একাশিটি গম্বুজ রয়েছে। এ মসজিদটি অপূর্ব স্থাপত্যশৈলীর নিদর্শন। মসজিদের পাশে একটি বড়ো ঘাট বাঁধানো পুকুর আছে।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

সোনারগাঁও সম্পর্কে পাঁচটি বাক্য হলো-
১. সোনারগাঁও একটি ঐতিহাসিক স্থান।
২. এখানে এক গম্বুজ বিশিষ্ট গোয়ালদি মসজিদ রয়েছে।
৩. এই প্রাচীন নগর তৈরি হয়েছিল মোগলরা বঙ্গদেশে আসার অনেক আগে।
৪. সোনারগাঁও-এ লোকশিল্প জাদুঘর আছে।
৫. এখানে প্রতিবছর মাসব্যাপী লোকমেলা ও লোকজ উৎসব অনুষ্ঠিত হয়।

Satt Team 10
Satt Team 10
1 year ago
উত্তরঃ

স্কুল থেকে সোনারগাঁও বেড়াতে যাওয়ার কারণে সাবিহার মন খুশিতে ভরে উঠল। স্কুলের বাসে করে সাবিহারা সোনারগাঁও বেড়াতে গিয়েছিল। সেখানে নেমে সাবিহা দেখল চারদিকে সবুজ গাছপালা আর শীতের মিষ্টি রোদ্দুর। এসব দেখে সে খুব আনন্দিত হলো। এরপর স্যার তাদের গোয়ালদি মসজিদ, লোকশিল্প জাদুঘর, পানাম নগর, পাঁচ পিরের মাজার, গিয়াসউদ্দীন আজম শাহের মাজার ইত্যাদি দেখালেন।

Satt Team 10
Satt Team 10
1 year ago
166

Related Question

View All
উত্তরঃ

শিক্ষার্থীদের মধ্যে তপু জাদুঘরে যাওয়ার পরামর্শ দিলো। রাজু শিশুপার্কে যাওয়ার পরামর্শ দিলো। তুলি লালবাগ কেল্লায় যাওয়ার পরামর্শ দেয়। আর বেশির ভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যাওয়ার পরামর্শ দেয়।

Satt Team 10
Satt Team 10
1 year ago
152
উত্তরঃ

আমার দেখা একটি ঐতিহাসিক স্থান হলো পাহাড়পুর। এটি নওগাঁ জেলায় অবস্থিত। এটি মূলত একটি বৌদ্ধবিহার, যা রাজা ধর্মপাল নির্মাণ করেন। প্রাচীনকালে এটি বৌদ্ধদের ধর্মচর্চা ও শিক্ষাদানের কেন্দ্র ছিল। পাহাড়পুরে একটি জাদুঘরও রয়েছে।

Satt Team 10
Satt Team 10
1 year ago
362
উত্তরঃ

লালবাগ কেল্লা দেখা শেষ হওয়ার পর আপা সবাইকে জিজ্ঞেস করলেন তাদের কেমন লাগল। সবাই উত্তর দেওয়ার পরে মিতু ও রাজু গান গেয়ে শোনাল। এরপর সবাই সারি বেঁধে গাড়িতে উঠল। রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল এবং গাড়িতে করে তারা ফিরে গেল।

Satt Team 10
Satt Team 10
1 year ago
259
উত্তরঃ

ঘুরতে যাওয়ার জন্য আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন। সকাল দশটার মধ্যে সবাইকে আসতে বললেন। স্কুলের পোশাক পরে আসতে বললেন। আসার সময় পানি, কলম ও নোটবুক নিয়ে আসতে বললেন।

Satt Team 10
Satt Team 10
1 year ago
137
উত্তরঃ

শিক্ষার্থীরা লালবাগ কেল্লায় মূল ফটক, ফুলের বাগান, পরিবিবির মাজার, তিন গম্বুজ মসজিদ, টিলা, পুকুর, দরবার হল, জাদুঘর, প্রাচীন আমলের পোশাক-অস্ত্র-মুদ্রা ইত্যাদি দেখল। এসব দেখে তারা খুব আনন্দিত হলো।

Satt Team 10
Satt Team 10
1 year ago
211
উত্তরঃ

স্কুল থেকে ঘুরতে যাওয়ার কথা শুনে ক্লাসের সবাই আনন্দে হৈ হৈ করে উঠল।

Satt Team 10
Satt Team 10
1 year ago
260
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews