অনুচ্ছেদ রচনা করো: আমার প্রিয় শিক্ষক

Updated: 6 months ago
উত্তরঃ

আমার প্রিয় শিক্ষক

মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। পথ চলতে চলতে তাকে নানা মানুষের সংস্পর্শে আসতে হয় আর নানা মানুষের সংস্পর্শ থেকে মানুষ জীবন সংগ্রামের অনেক কিছুই শিখে নেয়। আমিও প্রতিনিয়ত শিখছি। অসংখ্য মানুষের ভেতর থেকে যিনি আমাকে সবচেয়ে বেশি শিখিয়েছেন, তিনি হচ্ছেন আমার প্রিয় শিক্ষক গিয়াসউদ্দিন আহমেদ। তিনি ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক। সুন্দর, লম্বা, শ্বেত-শুভ্র-শশ্মশ্রুমণ্ডিত আমাদের গিয়াস স্যার বাংলা ক্লাস নেন। বাংলা ব্যাকরণের মতো কঠিন বিষয়কেও খুব সহজ করে উপস্থাপন করেন। তাঁর শেখানো বাংলা ২১টি অনুসর্গ আমি কখনোই ভুলব না। তিনি শুধু একজন শিক্ষক হিসেবেই নন, সমাজের একজন বিদ্যোৎসাহী ব্যক্তি হিসেবেও সমধিক পরিচিত। একজন সাধারণ মানুষ হিসেবেও তিনি অনুসরণযোগ্য। তিনি স্পষ্টভাষী, সমস্ত অশুভ যেন তাঁর পায়ের কাছে এসে মাথা নত করেছে। আর এই দৃশ্যই যেন চাক্ষুষ হয়ে এক সন্ধ্যায় আমার সামনে ধরা পড়েছিল-ফুলকোচা বাজারে স্যারের সাথে দেখা। বাজার সেরে তিনি সন্ধ্যার আধো আলো-অন্ধকারে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। পরনে লুঙ্গি আর সাদা পাঞ্জাবি। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন সামনের অন্ধকার দূর করে আলো ছড়াতে ছড়াতে দৃপ্ত পায়ে হেঁটে যাচ্ছেন আমাদের প্রিয় গিয়াস স্যার।

1.1k

বাক্য মনের ভাব প্রকাশের মাধ্যম। কিন্তু সব সময় একটি বাক্যের মাধ্যমে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা সম্ভব হয় না। প্রয়োজন হয় একাধিক বাক্যের। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য পরস্পর সম্বন্ধযুক্ত বাক্যের সমষ্টিই অনুচ্ছেদ।

অনুচ্ছেদ এবং প্রবন্ধ এক বিষয় নয়। কোনো বিষয়ের সকল দিক আলোচনা করতে হয় প্রবন্ধে। কোনো বিষয়ের একটি দিকের আলোচনা করা হয় এবং একটিমাত্র ভাব প্রকাশ পায় অনুচ্ছেদে। অনুচ্ছেদ রচনার কয়েকটি নিয়ম রয়েছে। যেমন-
ক) একটি অনুচ্ছেদের মধ্যে একটিমাত্র ভাব প্রকাশ করতে হবে। অতিরিক্ত কোনো কথা লেখা যাবে না।
খ) সুশৃঙ্খলভাবে সাজানো বাক্যের মাধ্যমে বিষয় ও ভাব প্রকাশ করতে হবে।
গ) অনুচ্ছেদটি খুব বেশি বড় করা যাবে না।
ঘ) একই কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।
ঙ) যে বিষয়ে অনুচ্ছেদটি রচনা করা হবে, তার গুরুত্বপূর্ণ দিকটি সহজ-সরল ভাষায় সুন্দরভাবে তুলে ধরতে হবে।

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews