অনুচ্ছেদ রচনা করো: ক্রিকেট বিশ্বে বাংলাদেশ

Updated: 9 months ago
উত্তরঃ

ক্রিকেট বিশ্বে বাংলাদেশ

ক্রিকেট বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। বিশ্ব ক্রিকেটে ভারতীয় উপমহাদেশের প্রাধান্য উল্লেখ করার মতো। বর্তমানে বাংলাদেশও এ কাতারে যুক্ত হয়েছে। জনপ্রিয়তার বিচারে বর্তমানে বাংলাদেশে ক্রিকেট এক নম্বর খেলা। বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড়ো আসর বিশ্বকাপে প্রথম বারের মতো অংশ নেয় ১৯৯৯ সালে। ১৯৯৭ সালে কেনিয়াকে পরাজিত করে আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার ফলে বাংলাদেশ বিশ্বকাপ খেলার সুযোগ পায়। প্রথম বিশ্বকাপেই পাকিস্তানকে পরাজিত করে ক্রিকেট বিশ্বকে চমকে দেয়। ২০০০ সালে আইসিসি টেস্ট স্ট্যাটাস প্রদান করলে দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। বিশ্বকাপ অংশগ্রহণের জন্য সহযোগী দেশগুলোকে নিয়ে আইসিসি আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হয় না বাংলাদেশকে। ১৯৯৯ সালের পর থেকে বাংলাদেশ সরাসরি প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণ করে। ২০১৫ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট দলে ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। সর্বশেষ ২০১৯ সালে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে জয়লাভ করে বাংলাদেশ। তবে এখনো বিশ্বচ্যাম্পিয়ন হতে না পারলেও প্রতিটি বিশ্বকাপেই অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে। ক্রিকেটের নতুন সংস্করণ টি-টোয়েন্টিতেও বাংলাদেশ অসাধারণ দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। আমরা আশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের মর্যাদাবান প্রতিযোগিতা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
292

বাক্য মনের ভাব প্রকাশের মাধ্যম। কিন্তু সব সময় একটি বাক্যের মাধ্যমে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা সম্ভব হয় না। প্রয়োজন হয় একাধিক বাক্যের। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য পরস্পর সম্বন্ধযুক্ত বাক্যের সমষ্টিই অনুচ্ছেদ।

অনুচ্ছেদ এবং প্রবন্ধ এক বিষয় নয়। কোনো বিষয়ের সকল দিক আলোচনা করতে হয় প্রবন্ধে। কোনো বিষয়ের একটি দিকের আলোচনা করা হয় এবং একটিমাত্র ভাব প্রকাশ পায় অনুচ্ছেদে। অনুচ্ছেদ রচনার কয়েকটি নিয়ম রয়েছে। যেমন-
ক) একটি অনুচ্ছেদের মধ্যে একটিমাত্র ভাব প্রকাশ করতে হবে। অতিরিক্ত কোনো কথা লেখা যাবে না।
খ) সুশৃঙ্খলভাবে সাজানো বাক্যের মাধ্যমে বিষয় ও ভাব প্রকাশ করতে হবে।
গ) অনুচ্ছেদটি খুব বেশি বড় করা যাবে না।
ঘ) একই কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।
ঙ) যে বিষয়ে অনুচ্ছেদটি রচনা করা হবে, তার গুরুত্বপূর্ণ দিকটি সহজ-সরল ভাষায় সুন্দরভাবে তুলে ধরতে হবে।

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews