ঘরের সামনের রাস্তা
আমার ঘরের সামনে একটি রাস্তা আছে। আমার জানালার পাশ দিয়ে রাস্তাটি চলে গেছে। রাস্তাটি পাকাও নয় আবার কাঁচাও নয়। ইট বিছানো। রাস্তাটি যেন আমার ঘরেরই একটি অংশ হয়ে গেছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, সকাল-দুপুর-সন্ধ্যা-রাত সবসময়ই রাস্তাটি আমার সঙ্গী। এই রাস্তা দিয়ে সারাদিন কত লোক যাতায়াত করে। কত চেনা-অচেনা পথিক আমার দৃষ্টিতে পড়ে তার হিসেব নেই। সারাদিন কত ফেরিওয়ালা রাস্তা দিয়ে ফেরি করে যায়। সকালে দুধওয়ালা, তরকারিওয়ালা, পত্রিকাওয়ালার হাঁকডাকে আমার ঘুম ভাঙে। দুপুরবেলা রাস্তাটি অনেকটা সুনসান হয়ে যায়, সমস্ত পাড়াটির মতো রাস্তাটিও যেন ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা রাস্তাটি যেন আবার জেগে ওঠে ঘরফেরত মানুষের পদচারণায়। বর্ষাকালে যখন অঝোর ধারায় বৃষ্টি ঝরে, তখন আমি জানালার পাশে বসে উদাস নয়নে রাস্তার দিকে তাকিয়ে থাকি। পূর্ণিমার রাতে যখন চাঁদের আলোয় রাস্তাটি আলোকিত হয়ে ওঠে তখন এক ধরনের স্বপ্নিল পরিবেশের সৃষ্টি হয়। আমি তখন বাতি বন্ধ করে রাস্তার দিকে তাকিয়ে থাকি। এভাবে রাস্তাটি আমার সুখ-দুঃখের সাথি হয়ে আছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!