ছবি আঁকা
ছবি আঁকা আমার সবচেয়ে প্রিয় শখ। ছোটোবেলা থেকেই আমি ছবি আঁকতে ভালোবাসি। পরিবারের সবাই আমাকে এ ব্যাপারে উৎসাহ দেয়। আমি পেনসিল দিয়ে, মোম রং দিয়ে, কখনো তুলি দিয়েও নানারকম ছবি আঁকি। স্কুলে প্রতিবছর আমি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং পুরস্কৃত হই। আমার বাবা-মা আমাকে বিশেষ বিশেষ দিনের প্রতিযোগিতায় নিয়ে যান। আমি প্রকৃতির ছবি আঁকতে বেশি পছন্দ করি। কোনো ছবি বা দৃশ্য দেখে সেটাকে আঁকার চেষ্টা করি। জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সুন্দরবনের ছবি এঁকে আমি প্রথম স্থান লাভ করেছিলাম। মুক্তিযুদ্ধের ছবি আঁকতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আমি মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করে তাঁদের কাল্পনিক ছবি আঁকি। এছাড়াও আমি ছবি এঁকে আমার বন্ধুদের উপহার দেই। তারা এসব ছবি পেয়ে খুব খুশি হয়। সবাই আমার আঁকা ছবি অনেক পছন্দ করে। আমার স্বপ্ন-বড়ো হয়ে আমি একজন অঙ্কনশিল্পী হবো।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!