ফেরিওয়ালা
শহর বা গ্রামের পথে পথে, অলিতে-গলিতে, বাড়ি-বাড়ি গিয়ে যারা ফেরি করে নানারকম জিনিস বিক্রি করে তারাই ফেরিওয়ালা। পোশাক-পরিচ্ছদ খাদ্যসামগ্রী, খেলনা, প্রসাধন সামগ্রী, বাসন-কোসনসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিস আমরা ফেরিওয়ালার কাছ থেকে পেয়ে থাকি। সারাদিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা ফেরি করে বেড়ায়। একজন ফেরিওয়ালাকে কাজের জন্য অনেক ভোরে উঠতে হয় আর কাজ শেষ করে বাসায় ফেরে অনেক রাত করে। আজকাল ক্ষেত্রবিশেষে ফেরিওয়ালাদের ফেরি করার ধরনেরও কিছুটা পরিবর্তন লক্ষ করা যায়। আমরা নিত্যপ্রয়োজনীয় সবকিছু পেয়ে থাকি তাদের কাছ থেকে। কিন্তু এসব ফেরিওয়ালার জীবনে থাকে দারিদ্র্য, অনেক দুঃখ-কষ্ট। তাদের দৈনন্দিন জীবনের নানা কাজের মধ্যে লুকিয়ে থাকে তাদের হাসি-কান্না, আনন্দ-উল্লাস আর নানারকম স্বপ্ন। যদি একটু ভালো বিক্রি হয় সেদিন তার সংসারে একটু ভালো খাবার রান্না হয়। সন্তান-সন্ততির ভবিষ্যৎ নির্ভর করে তার ওপর। ফেরিওয়ালাদের সবচেয়ে ভালো গুণ হলো তারা আলস্যে সময় কাটায় না, তারা আত্মনির্ভরশীল এবং পরিশ্রমী।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!