বৃক্ষরোপণ
মানুষ এবং পৃথিবীর অন্যান্য প্রাণীর জীবন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বৃক্ষের ওপর নির্ভরশীল। কারণ বৃক্ষই এই পৃথিবীকে জীব বসবাসের অনুকূল করেছে। প্রাণীর জন্য অক্সিজেন সরবরাহ, খাদ্য সংস্থান, পরিবেশের আবহাওয়াগত ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। যেকোনো দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু সেই তুলনায় বাংলাদেশের বনভূমির পরিমাণ মোট আয়তনের শতকরা ১৭ ভাগ। এরপরও চলছে অপরিকল্পিতভাবে বৃক্ষনিধন। এ কারণেই বাংলাদেশের পরিবেশ আজ দূষণের শিকারে পরিণত হচ্ছে। অতিবৃষ্টি, অনাবৃষ্টিসহ আকস্মিক বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে প্রতিবছর বাংলাদেশ বিপর্যস্ত হচ্ছে। পরিবেশের এই বিপর্যয় রোধে অধিক হারে বৃক্ষরোপণের পাশাপাশি অপরিকল্পিত হারে বৃক্ষনিধন প্রতিরোধ করতে হবে। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগসহ সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। যদি সবার সমন্বিত প্রচেষ্টায় বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষনিধন রোধ করার অভিযান চালানো হয়, তাহলে বাংলাদেশ জীব বসবাসের জন্য আরও অনুকূল হয়ে উঠবে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!