অনুচ্ছেদ রচনা করো: শিষ্টাচার

Updated: 7 months ago
উত্তরঃ

শিষ্টাচার

শিষ্টাচার অর্থ ভদ্র আচরণ, ভালো ব্যবহার। আত্মীয়-অনাত্মীয়, পরিচিত-অপরিচিত সবার সাথে ভদ্র ও রুচিসম্মত ব্যবহারই শিষ্টাচার। ভদ্রতা, সৌজন্যবোধ, পরিমার্জিত শ্রদ্ধা প্রদর্শনকারী ব্যক্তি শিষ্টাচারী বলে বিবেচিত হয়। যে ব্যক্তির ব্যবহার ভালো তাকে সবাই পছন্দ করে। আর ব্যবহার ভালো না হলে তাকে কেউ পছন্দ করে না। জীবনে চলার পথে শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম। শিষ্টাচারের মাধ্যমে সবার সাথে সুসম্পর্ক তৈরি হয়। এই শিষ্টাচার লাভের ক্ষেত্র হিসেবে ভূমিকা পালন করে পরিবার, বিদ্যালয় ইত্যাদি। শিশুকাল থেকেই মানবশিশু পরিবারের সদস্যদের কাছে শিষ্টাচারের শিক্ষা লাভ করে। শিষ্টাচারের গুণে একজন মানুষ হয়ে ওঠে নম্র ও ভদ্র। শিষ্টাচারী মানুষের মার্জিত আচরণ সবাইকে মুগ্ধ করে। মানবজীবনের সার্বিক কল্যাণে শিষ্টাচারের স্থান অতি উচ্চে। এই মহৎ গুণ মানুষকে সমাজের সবার কাছে মর্যাদাবান করে তোলে। তাই আমাদের জীবনের সকল ক্ষেত্রে শিষ্টাচারী হতে হবে।

2.3k

বাক্য মনের ভাব প্রকাশের মাধ্যম। কিন্তু সব সময় একটি বাক্যের মাধ্যমে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা সম্ভব হয় না। প্রয়োজন হয় একাধিক বাক্যের। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য পরস্পর সম্বন্ধযুক্ত বাক্যের সমষ্টিই অনুচ্ছেদ।

অনুচ্ছেদ এবং প্রবন্ধ এক বিষয় নয়। কোনো বিষয়ের সকল দিক আলোচনা করতে হয় প্রবন্ধে। কোনো বিষয়ের একটি দিকের আলোচনা করা হয় এবং একটিমাত্র ভাব প্রকাশ পায় অনুচ্ছেদে। অনুচ্ছেদ রচনার কয়েকটি নিয়ম রয়েছে। যেমন-
ক) একটি অনুচ্ছেদের মধ্যে একটিমাত্র ভাব প্রকাশ করতে হবে। অতিরিক্ত কোনো কথা লেখা যাবে না।
খ) সুশৃঙ্খলভাবে সাজানো বাক্যের মাধ্যমে বিষয় ও ভাব প্রকাশ করতে হবে।
গ) অনুচ্ছেদটি খুব বেশি বড় করা যাবে না।
ঘ) একই কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।
ঙ) যে বিষয়ে অনুচ্ছেদটি রচনা করা হবে, তার গুরুত্বপূর্ণ দিকটি সহজ-সরল ভাষায় সুন্দরভাবে তুলে ধরতে হবে।

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews