শীতের পিঠা
বাংলাদেশ পিঠা-পুলির দেশ। এদেশে সারা বছরই পিঠা তৈরি হয়। একেক জায়গায় পিঠার একেক নাম। আমাদের দেশে শীতকাল পিঠা তৈরির জন্য সবচেয়ে ভালো সময়। শীতকালে নানারকম পিঠা তৈরি হয়। এসময় খেজুরের রস, খেজুরের গুড়, আখের গুড় সব পাওয়া যায়। নতুন রস ও গুড়ের মনোমুগ্ধকর গন্ধ পিঠার স্বাদকে আরও বাড়িয়ে দেয়। ভাপা পিঠা, রসের পিঠা, পাটিসাপটা, পুলি, নকশি, সেমাই প্রভৃতি নানারকম পিঠা তৈরি হয় শীতকালে। ভাপা পিঠা চালের গুঁড়া, খেজুরের গুড় ও নারকেল দিয়ে তৈরি হয়। রসের পিঠা বানানো হয় রসের সঙ্গে দুধ মিশিয়ে, পাটিসাপটার ভেতর ক্ষীরের পুর দিয়ে তৈরি করা হয়। মিষ্টি পুর ভরে তৈরি করা হয় নানারকম পুলি পিঠা; যেমন: দুধপুলি, চন্দ্রপুলি, ক্ষীরপুলি, নারকেলপুলি প্রভৃতি। শীতকালে আমাদের দেশের বিভিন্ন স্থানে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এসব উৎসব থেকে আমরা আমাদের দেশের বিভিন্ন স্থানের ভিন্ন রকম পিঠার সঙ্গে পরিচিত হতে পারি।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!