সকালবেলা
দিনের প্রথম প্রহরটি হলো সকালবেলা। সকালের সবচেয়ে সুন্দরতম সময়টি হলো সূর্যোদয়ের সময়। ভোরে যখন পুবাকাশে সূর্য ওঠে তখন চারপাশের অন্ধকার কাটানো আলো যেন জীবনের বার্তা বয়ে নিয়ে আসে। সকালে চারপাশের পরিবেশ স্বচ্ছ ও সুন্দর থাকে। রাতের অন্ধকারের সাথে মানুষের জীবনের সব দুঃখ-কষ্ট দূর হয়ে যায় এবং সকালের আলো সবার মনে সুখের উপলব্ধি নিয়ে আসে প্রতিদিন। সকালবেলা পৃথিবীর সব মানুষ জেগে ওঠে নতুন প্রত্যয় নিয়ে। খুব সকালে ওঠে মানুষ কাজে যায়। আমরা সকালে ওঠে হাত-মুখ ধুয়ে নাশতা করি। আমার মা আমাকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে সাহায্য করে। আমি নাশতা করে স্কুল ড্রেস পরে তৈরি হয়ে আমার ব্যাগ গোছাই। তারপর বাবা আমাকে স্কুলে নিয়ে যান। আমাকে স্কুলে দিয়ে বাবা তাঁর অফিসে যান। সকালবেলা আমাদের দেশসহ পৃথিবীর সব দেশের মানুষ নতুনভাবে কর্মোদ্যমী হয়ে ওঠে এবং নিজ নিজ কাজে যায়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!