অনুচ্ছেদ রচনা করো: সুন্দরবন

Updated: 7 months ago
উত্তরঃ

সুন্দরবন

সুন্দরবন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। নানা ধরনের গাছপালার চমৎকার সমারোহ এবং বিচিত্র সব বন্যপ্রাণীর সমাবেশ সুন্দরবনকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসেবে। সুন্দরবনের অধিকাংশ জায়গা বাংলাদেশের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা, বরগুনা ও পটুয়াখালী জেলায় এবং কিছু অংশ ভারতের পশ্চিমবঙ্গে পড়েছে। জোয়ার-ভাটার কারণে এখানকার মাটিতে জলাবদ্ধতা ও লবণাক্ততার প্রভাব বেশি। মাটির বৈচিত্র্যের কারণে সুন্দরবনের উদ্ভিদকুলও বৈচিত্র্যময়। এর মধ্যে রয়েছে বৃক্ষ, লতাগুল্ম, ঘাস, পরগাছাসহ নানা ধরনের উদ্ভিদ। সুন্দরবনের প্রধান উদ্ভিদ সুন্দরী বৃক্ষ। এছাড়া গেওয়া, গরান, কেওড়া, পশুর, ধুন্দল, বাইন প্রভৃতি প্রধান। এছাড়া সুন্দরবনের প্রায় সব খালের পাড়েই জন্মে গোলপাতা। সুন্দরবনে রয়েছে বিচিত্র ধরনের সব প্রাণী। রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনের সবচেয়ে বেশি পরিচিত ও বিশ্ববিখ্যাত। এছাড়া রয়েছে চিত্রা হরিণ, মায়া হরিণ, শজারু, বানর, বন্য শূকরসহ নানা ধরনের প্রাণী। রয়েছে বিচিত্র প্রজাতির পাখি যেমন- বক, সারস, হাড়গিলা ইত্যাদি। এছাড়া চিল, শকুন, মাছরাঙা, কাঠঠোকরা, পেঁচা, বুলবুল, শালিক, ফিঙে, ঘুঘু, দোয়েল, মুনিয়া প্রভৃতি। সুন্দরবনে প্রায় ৫০ প্রজাতির সরীসৃপ দেখা যায়। এই বনের রয়েছে অনেক অর্থনৈতিক গুরুত্ব।

2.8k

বাক্য মনের ভাব প্রকাশের মাধ্যম। কিন্তু সব সময় একটি বাক্যের মাধ্যমে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা সম্ভব হয় না। প্রয়োজন হয় একাধিক বাক্যের। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য পরস্পর সম্বন্ধযুক্ত বাক্যের সমষ্টিই অনুচ্ছেদ।

অনুচ্ছেদ এবং প্রবন্ধ এক বিষয় নয়। কোনো বিষয়ের সকল দিক আলোচনা করতে হয় প্রবন্ধে। কোনো বিষয়ের একটি দিকের আলোচনা করা হয় এবং একটিমাত্র ভাব প্রকাশ পায় অনুচ্ছেদে। অনুচ্ছেদ রচনার কয়েকটি নিয়ম রয়েছে। যেমন-
ক) একটি অনুচ্ছেদের মধ্যে একটিমাত্র ভাব প্রকাশ করতে হবে। অতিরিক্ত কোনো কথা লেখা যাবে না।
খ) সুশৃঙ্খলভাবে সাজানো বাক্যের মাধ্যমে বিষয় ও ভাব প্রকাশ করতে হবে।
গ) অনুচ্ছেদটি খুব বেশি বড় করা যাবে না।
ঘ) একই কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।
ঙ) যে বিষয়ে অনুচ্ছেদটি রচনা করা হবে, তার গুরুত্বপূর্ণ দিকটি সহজ-সরল ভাষায় সুন্দরভাবে তুলে ধরতে হবে।

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews