স্কুল লাইব্রেরি
মানুষের জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম বই। আর বইয়ের শ্রেণিবদ্ধ সম্ভারকে বলা হয় লাইব্রেরি। প্রধানত তিন রকমের লাইব্রেরি দেখা যায় ব্যক্তিগত, পারিবারিক ও সাধারণ লাইব্রেরি। ব্যক্তিগত লাইব্রেরিতে মানুষ নিজের পছন্দমতো বই নির্বাচন করতে পারে। পারিবারিক লাইব্রেরিতে পরিবারের সবার পছন্দ অনুযায়ী বই থাকে। সাধারণ লাইব্রেরি সব শ্রেণির মানুষের জন্য গড়ে ওঠে এবং এখানে বিশ্বের অনেক দুর্লভ, মূল্যবান ও দামি বইয়ের সন্নিবেশ লক্ষ করা যায়। বিভিন্ন রকমের বইয়ের সম্ভার নিয়েই সাধারণ লাইব্রেরি গড়ে ওঠে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি গড়ে ওঠে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী। প্রত্যেক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সমৃদ্ধ লাইব্রেরি থাকা প্রয়োজন। কেননা লাইব্রেরির মাধ্যমে শিক্ষার্থীরা অনেক বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে। তাই বলা যায়, লাইব্রেরির প্রয়োজনীয়তা জ্ঞান অর্জনে অনস্বীকার্য।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!