দেশের সার্বিক উন্নয়নে তথ্যপ্রযুক্তির ভূমিকা
- বর্তমানে বিশ্বে সাধিত হচ্ছে তথ্য বিপ্লব।
- শিল্পযুগ রূপান্তরিত হয়েছে তথ্যযুগে। শিল্পযুগের হাতিয়ার ছিল প্রযুক্তি। আর এ তথ্যযুগের হাতিয়ার হচ্ছে তথ্য ব্যবস্থাপনা।
- ধনী দেশগুলোর সম্পদের কারণ হচ্ছে তথ্য, দরিদ্র দেশগুলোর দারিদ্র্যের কারণ হচ্ছে তথ্যসংকট যে সমস্ত মৌলিক কারণে তথ্যপ্রযুক্তির অর্থনীতি দিন দিন শক্তিশালী হচ্ছে তা হলো-
- তথ্য প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা ।
কম্পিউটিং উপাদানের ক্রয়মূল্য দিন দিন কমছে। - তথ্য প্রযুক্তির ব্যবস্থাপনা মূল্য দিন দিন বাড়ছে।
তথ্যপ্রযুক্তি কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে নিম্নে বিস্তারিতভাবে তা আলোচনা করা হলোঃ
সফটওয়্যার রপ্তানিঃ
- বহির্বিশ্বের যে কোনো কাজ সরাসরি কন্ট্রাক্টের মাধ্যমে অথবা যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির সাথে সাব কন্ট্রাক্টেও পাওয়া সম্ভব।
- ভারত ইতোমধ্যেই এভাবে বৃহত্তম সফটওয়্যার রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে ।
ইন্টারনেট সার্ভিসঃ
- সব রকম প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস আজ নিজেদের ওয়েবসাইট খুলেছে ! তাই ওয়েবপেজ তৈরির চাহিদা দিন দিন বাড়ছে ৷
- অনেক তরুণ-তরুণী ওয়েবপেজ ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়ছে। চাকরি খুঁজে পেতেও সাহায্য করছে ইন্টারনেট। কিছু কিছু ওয়েবসাইট যেমন www.bdjobs.com নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।
- ইন্টারনেট সেবা দিতে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এদের বলা হয়ে আইএসপি। আইএসপিগুলোর মাধ্যমেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে ।
- বর্তমানে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান যেমন মোবাইল কোম্পানি, Qubee, Banglalion WIMAX ইন্টারনেট সেবা দিচ্ছে।
- কম্পিউটার নেটওয়ার্কিং
বিভিন্ন বিজনেস কোম্পানি ধীরে ধীরে নিজেদের নেটওয়ার্কের অধীনে নিয়ে আসছে। এতে করে হার্ডওয়্যার সাপোর্ট, সফটওয়্যার স্থাপনসহ বিভিন্ন ফিডব্যাক শিল্পে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। - সৃষ্টি হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক প্রোগ্রামার প্রভৃতি পদ।
তথ্যপ্রযুক্তি কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে নিম্নে তা আলোচনা করা হলোঃ
তথ্য ব্যবস্থাপনা ও ডাটা এন্ট্রি, ই-বিজনেস, মেডিকেল সার্ভিস, ব্যাংকিং খাতে মাল্টিমিডিয়াঃ, আত্মকর্মসংস্থান, প্রশিক্ষণ ।
দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির জন্য নিম্নোক্ত বিষয়গুলোতে মনোযোগী হওয়া দরকার-
- অবকাঠামো উন্নয়ন হিসেবে টেলিফোন লাইনের সংযোগপ্রাপ্তি নিশ্চিত করা।
- সারাদেশকে ফাইবার অপটিক কেবল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা ।
- ইপিজেডগুলোর মতো সফট্যার রপ্তানিমুখী পতিষ্ঠানের জন্য সব ধরণের অবকাঠামোগত সুবিধাসহ হাইটেক পার্ক গড়ে তোলা ।
- প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি বিষয়ে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা ।
- নিজের পক্ষে ভারত বা তৃতীয় কোনো দেশ থেকে সাবকন্ট্রাক্ট আদায়ের চেষ্টা করা ।
- বুদ্ধিবৃত্তিক সম্পদের কপিরাইট আইন তৈরি এবং তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা ।
Related Question
View All"পরিবেশ দূষণ ও এর প্রতিকার"
বর্তমানে পৃথিবীজুড়ে পরিবেশ দূষণ একটি ব্যাপক আলোচিত ঘটনা যা আমাদের প্রাকৃতিক পরিবেশকে ভীষণভাবে ক্ষতিগ্রস্থ করছে। গত কয়েক দশক ধরে প্রকৃতি বিজ্ঞানীরা মানব জাতিকে সতর্ক ও সচেতন হতে নির্দেশ দিয়ে আসছেন। পরিবেশ দূষণ মানব সমাজে নিদারুন সংকটের সৃষ্টি করেছে এবং মানব জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু এই পরিবেশ দূষণের ফলে শুধু মানব গোষ্ঠীই নয়, বরং সমস্থ জীবকূলের অস্তিত্ব এই পৃথিবী থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। দূষণ পরিবেশের প্রাকৃতিক উপাদানগুলোর স্বকীয়তা নষ্ট করে দেয়। পরিবেশে বিভিন্ন উপাদানে ক্ষতিকারক বস্তুর অনুপ্রবেশ ঘটে। বিশিষ্ট বস্তুবিজ্ঞানী ওডামের মতে, “বায়ু, পানি, মাটি” ইত্যাদি ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে পরিবর্তন মানব সভ্যতাকে অথবা কোন প্রজাতির জীবনকে সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পর্কে ক্ষতিগ্রস্থ করেছে বা করতে পারে, তাকেই দূষণ বলে। পরিবেশ দূষণের প্রকারভেদগুলো হলোঃ পানি দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ ।
পানি দূষণমুক্ত রাখতে করণীয়:
১. পানিতে আবর্জনা, সার বা বিষাক্ত দ্রব্য না ফেলা।
২. উপযুক্ত পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা।
৩. ভূগর্ভস্থ পানির পরিমিত ব্যবহার।
৪. জমিতে সার বা কীটনাশক ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।
বায়ু দূষণমুক্ত রাখতে করণীয়:
১. ধুমপানের ধোঁয়া, যানবাহন ও কলকারখানার ধোঁয়া ইত্যাদি নিয়ন্ত্রণে রাখা।
২. ওজোন স্তরে ছিদ্র হয়ে যে সমস্যার সম্ভাবনা রয়েছে তা প্রতিরোধ করা।
৩. গ্রীণ হাউজ গ্যাসের কারণে উষ্ণতা বৃদ্ধি রোধ করা।
৪. আবর্জনাকে ধরণ অনুযায়ী পৃথক করে জমা ও অপসারণ করা। ৫. জনগণকে বৃক্ষ রোপনে উৎসাহী করা।
শব্দ দূষণ রোধে করণীয় :
১. উচ্চস্বরে কথা/চিৎকার করা যাবে না।
২. জোরে গান বাজানো যাবে না।
৩. হাইড্রোলিক হর্ণ/ বোমাবাজি/ বিকট আওয়াজে স্লোগান ইত্যাদি করা
মাটি দূষণ মুক্ত রাখতে করণীয়:
১. প্লাস্টিকের ব্যাগ, পলিথিন পরিহার করতে হবে।
২. বৃক্ষরোপন, পাহাড় ও উচ্চভূমি রক্ষা করতে হবে।
৩. কৃষকদের জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে।
৪. ইটের বিকল্পে ব্লক ইট ব্যবহার।
৫. পরিকল্পিত শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
কারাগারের রোজনামচা
কারাগারের রোজনামচা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত একটি গ্রন্থ সংকলন। গ্রন্থটির নামকরণ করেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা। বঙ্গবন্ধুর ৯৮ তম জন্ম বার্ষিকীতে ২০১৭ সালে গ্রন্থটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। ১৯৬৬ সালে ৬ দফা দেবার পর বাঙালি জাতির মহানায়ক গ্রেফতার হন। ১৯৬৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত বঙ্গবন্ধু কারান্তরীণ থাকেন। সেই সময়ে কারাগারে প্রতিদিন তিনি ডায়েরী লেখা শুরু করেন। ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ঘটনাবহুল জেল- জীবনচিত্র এ গ্রন্থে স্থান পেয়েছে। বঙ্গবন্ধুর জেল-জীবন, জেল-যন্ত্রণা, কয়েদীদের অজানা কথা, অপরাধীদের কথা, কেন তারা এই অপরাধ জগতে পা দিয়েছিলো সেসব বিষয় যেমন সন্নিবেশিত হয়েছে; ঠিক তেমনি তখনকার রাজনৈতিক পরিস্থিতি, কারাগারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের দুঃখ-দুর্দশা, গণমাধ্যমের অবস্থা, শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতন, ৬ দফার আবেগকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা, ষড়যন্ত্র, বিশ্বাস ঘাতকতা, প্রকৃতি প্রেম, পিতৃ-মাতৃ ভক্তি, কারাগারে পাগলদের সুখ-দুঃখ, হাসি-কান্না সংবেদনশীলতার সাথে তুলে ধরেছেন।
রাতারগুল জলাবন
রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম্প ফরেস্ট (Ratargul Swamp Forest) বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন বা সোয়াম্প ফরেস্ট এবং বন্যপ্রাণী অভয়ারণ্য, যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। এটি পৃথিবীর মাত্র কয়েকটি জলাবনের মধ্যে অন্যতম একটি। রাতারগুল যা বাংলার অ্যামাজন নামেও পরিচিত চিরসবুজ এই বন গুয়াইন নদীর তীরে অবস্থিত এবং চেঙ্গির খালের সাথে একে সংযুক্ত করেছে। বর্ষাকালে এই বন ২০ থেকে ৩০ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর, পানির উচ্চতা ১০ ফুটের মতো থাকে। বর্ষাকালে এই বনে অথৈ জল থাকে চার মাস। এখানে গাছের ডালে ডালে ঘুরে বেড়ায় নানান বন্য প্রাণী আর পাখি। শীতে জল শুকিয়ে যায় বলে বর্ষা এবং বর্ষা পরবর্তী সময় (জুলাই থেকে অক্টোবর) রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়। সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। জেলার গোয়াইনঘাট উপজেলায় এ বনের অবস্থান। সিলেট বন বিভাগের উত্তর সিলেট রেঞ্জে-২ এর অধীন প্রায় ৩০ হাজার ৩শ' ২৫ একর জায়গা জুড়ে এ জলাভূমি। এর মধ্যে ৫শ' ৪ একর জায়গার মধ্যে বন, বাকি জায়গা জলাশয় আর সামান্য কিছু উঁচু জায়গা। তবে বর্ষাকালে পুরো এলাকাটিই পানিতে ডুবে থাকে। শীতে প্রায় শুকিয়ে যায় রাতারগুল। তখন বনের ভেতরে খনন করা বড় জলাশয়গুলোতে শুধু পানি থাকে। পুরাতন দুটি বড় জলাশয় ছাড়াও ২০১০-১১ সালে রাতারগুল বনের ভেতরে পাখির আবাসস্থল হিসেবে ৩.৬ বর্গ কিলোমিটারের একটি বড় লেক খনন করা হয়। শীতে এ জলাশয়ে বসে নানান পাখির মিলন মেলা। রাতারগুল একটি প্রাকৃতিক বন। এরপরেও বন বিভাগ হিজল, বরুণ, করচ আর মুতা-সহ কিছু জলবান্ধব জাতের গাছ লাগিয়ে দেয় এ বনে। এছাড়াও রাতারগুলের গাছপালার মধ্যে উল্লেখযোগ্য হলঃ কদম, জালিবেত, অর্জনসহ জল সহিষ্ণু প্রায় ২৫ প্রজাতির গাছপালা। সিলেটের শীতলপাটি তৈরির মূল উপাদান মুতার বড় অংশ এই বন থেকেই আসে। বাংলাদেশ বন বিভাগ ১৯৭৩ সালে এ বনের ৫শ' ৪ একর এলাকাকে বন্যপ্রাণীর জন্য অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!