'১৯৭১' উপন্যাসে অনুফার সৌভাগ্যবতী বৈশিষ্ট্যের কথা বলেছে বৃদ্ধ মীর আলি। এটি মূলত তার একটি বিশ্বাস। মীর আলির ছেলে বদিউজ্জামান ও অনুষ্কার বিয়ের পূর্বে তাদের আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। মাতৃহীন এই মেয়েটি সংসারে আসার সাথে সাথে পারিবারিক অবস্থার পরিবর্তন হতে শুরু করে। তাদের সংসারে আয়-উন্নতি হতে থাকে। বদি মনিহারি দোকানি হয়েও টিনের চালার নতুন ঘর বানায়, সাইকেল কেনে, এমনকি শীত নিবারণের জন্য বৃদ্ধ পিতাকে লেপ পর্যন্ত কিনে দেয়। পরিবারের এসব পরিবর্তনের একমাত্র কারণ হিসেবে বৃদ্ধ পুত্রবধূর ভাগ্যকেই শ্রেয় মনে করে। তাই সে অনুফাকে ভাগ্যবতী বলেছে।
Related Question
View Allপাকিস্তানিরা ছিল বর্বর। তারা ধর্মের নামে বাঙালিদের ওপর অমানবিক অত্যাচার করেছিল; '১৯৭১” উপন্যাসের গ্রামবাসীর বিশ্বাস ছিল মিলিটারিরা কেবল অন্য ধর্মের মানুষ হত্যা করে, মুসলমানদের তারা মারে না। কিন্তু বর্বর পাকিস্তানিরা সরল গ্রামবাসীর এই বিশ্বাসকে ভুল প্রমাণিত করে উপন্যাসের প্রথমেই। আমলে 'হিন্দু বা মুসলমান নয়, পাকিস্তানিরা মূলত বাঙালির শত্রু। মসজিদের ইমাম সাহেবকে আটকে রাখতে তাদের বুক কাঁপে না। মুসলিম মেয়েদের লাঞ্ছিত করতেও তাদের বিবেকে বাধে না। কোনো ধর্মীয় বোধসম্পন্ন ব্যক্তির পক্ষে এমন আচরণ সম্ভব নয়। তারা যে ধর্মীয় লেবাসের আড়ালে ক্ষমতায় থাকতে চেয়েছে তা তাদের আচরণে স্পষ্ট।
পাকিস্তানিদের ধর্মীয় লেবাস প্রবলভাবে উন্মোচিত হয় মনা ও তার ছোট ভাইকে নির্মম মৃত্যু দানে। মানুষের মনে ভীতি সৃষ্টি করে তারা আনন্দ পায়। তাদের ত্রাসের রাজত্ব এতই বিশাল যে, প্রাণের ভয়ে মুসল্লিরা নামাজে যেতে পর্যন্ত ভয় পায়। গ্রামের সহজ-স্বাভাবিক জীবনে তারা তাণ্ডবের ঝড় নিয়ে আবির্ভূত হয়, যা সত্যিকারের কোনো ধর্মীয় গোষ্ঠীর পরিচয় বহন করে না।
মুসলমানরা যেখানে পাকিস্তানি বাহিনীর কাছে কোনো সহানুভূতি পায়নি হিন্দুরা তো সেখানে তা কল্পনাও করত না। পাকিস্তানিরা গ্রামে প্রবেশের সময় বৃদ্ধ চিত্রা বুড়ি তাদের আগমনে ভয় পায়। কৈবর্তপাড়ায় জ্বালাও-পোড়াও তান্ডব চালায় মিলিটারি। এমনকি হিন্দু নীলু সেনকে ডেকে তুলে হত্যা পর্যন্ত করে। বাঙালিকে পঁচাত্তর ভাগ হিন্দু বলে কটাক্ষও করে। মেজর কালীমন্দিরের দেবীকে মাকড়সার মতো লাগছে বলে হাস্য-পরিহাসও করে। হিন্দু বা মুসলমান কোনো ধর্মের প্রতিই বর্বর পাকিস্তানি বাহিনীর সম্মান ছিল না। তাদের একমাত্র আকাঙ্ক্ষার বিষয় ছিল এদেশের মাটি। তাই তো তারা বাঙালি জাতির উপর অমানবিক অত্যাচার চালায়, যা '১৯৭১' উপন্যাসেও দৃশ্যমান। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!