মানুষ তার মেধার ব্যবহার করে সফটওয়্যার তৈরি করে। তাই এর একটি মেধাস্বত্ত্ব মূল্য আছে। যিনি বা যে প্রতিষ্ঠান এই সফটওয়্যার তৈরি করেন তাকে এই সফটওয়্যার তৈরি করার জন্য অনেক অর্থ ও শ্রম দিতে হয়। তাই মানুষের তৈরি এই সকল সফটওয়্যার বিনামূল্যে বা চোরাই পদ্ধতিতে সংগ্রহ করা ও ব্যবহার করা অনুচিত।
কিন্তু আরো এক ধরনের সফটওয়্যার আছে যেগুলোকে ওপেন সোর্স বা মুক্ত সফটওয়্যার বলে। কারণ বিনামূল্যে এ সকল সফটওয়্যার পাওয়া যায়। যারা পয়সা খরচ করে সফটওয়্যার কিনতে চায় না তারা এই সফটওয়্যার ব্যবহার করতে পারেন। বস্তুত অনেকেই এই সফটওয়্যার তৈরি ও তাদের উন্নয়নে স্বেচ্ছাসেবা দিয়ে যাচ্ছেন। আমাদের উচিৎ এই ধরনের সফটওয়্যার তৈরিতে যারা কাজ করছেন তাদের সাহায্য করা। আর বিনামূল্যের সফটওয়্যার ব্যবহার করা।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
