আচার সংরক্ষণে ব্যবহার করা হয় এসিটিক এসিড।
যেসব এসিড পানিতে পুরোপুরিভাবে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয় অর্থাৎ যতগুলো এসিডের পরমাণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন (H') তৈরি করে না, তাদেরকে দুর্বল এসিড বলা হয়। সকল জৈব এসিড দুর্বল এসিড। যেমন- এসিটিক এসিড, অক্সালিক এসিড ইত্যাদি।
অন্তু বিরিয়ানি খাওয়ার পর তার বদহজম হয়। খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে নির্দিষ্ট মাত্রার হাইড্রোক্লোরিক এসিডের প্রয়োজন হয়। এই মাত্রার হেরফের হলে খাবার হজমে অসুবিধা হয়। অন্তু বিরিয়ানি খাওয়ার পর তার পাকস্থলীতে এসিডের পরিমাণ বেড়ে যায়। এমতাবস্থায় তার মা তাকে কোমল পানীয় পান করালে এতে থাকা সোডিয়াম বাইকার্বোনেট অতিরিক্ত এসিডের সাথে বিক্রিয়া করে।
NaHCO3+HCI NaCl+H₂O+CO₂
ফলে অন্তুর পাকস্থলীতে এসিডিটির পরিমাণ হ্রাস পায়। এভাবে অন্তু সুস্থ হয়ে ওঠে।
পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য প্রয়োজন হাইড্রোক্লোরিক এসিড। কোনো কারণে যদি এই এসিডের মাত্রা বেড়ে যায়, তখন ঐ অবস্থাকে পাকস্থলীর এসিডিটি বলা হয়। পাকস্থলীতে নানাবিধ কারণে এসিডের পরিমাণ বেড়ে যেতে পারে, যার মধ্যে অন্যতম হলো
খাদ্যদ্রব্য। অন্তু ও শৈলীর খাদ্য গ্রহণের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। শৈলী সয়াদুধ, সয়ামাখন ও ফলমূল পছন্দ করে। এগুলো ক্ষারধর্মী এবং পাকস্থলীর এসিডিটি কমাতে সাহায্য করে।
অপরদিকে, অন্তু মাংস, তৈলাক্ত খাবার ও চকোলেট খায়। এসব খাবার অতিরিক্ত প্রোটিন সমৃদ্ধ, যা খেলে পাকস্থলীতে এসিডের পরিমাণ বেড়ে যায়। তাই বলা যায় অন্তর গ্রহণকৃত সবগুলো খাবারই পাকস্থলীতে এসিডিটির কারণ।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!