যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকবে গৃহ ব্যবস্থাপকের।
একজন সুব্যবস্থাপকের আত্মসংযমী হওয়া একান্ত প্রয়োজন।
আত্মসংযম গুণের মাধ্যমে অনেক কঠিন সমস্যা সমাধান করা যায়। পরিবারের সদস্যদের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনতে সুব্যবস্থাপকের আত্মসংযমী হওয়া প্রয়োজন।
অন্তু পারিবারিক দায়িত্বের মধ্যে পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক ও পরিবারের সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে বেশি আগ্রহী। পরিবারে বিভিন্ন বয়স ও সম্পর্কের সদস্যরা অবস্থান করে। গৃহ ব্যবস্থাপনার সাথে একাধিক কাজ সম্পৃক্ত থাকে। পরিবারের সব সদস্যের মিলিত প্রচেষ্টায় কাজগুলো সম্পন্ন হয়। অন্তুর পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক যদি ভালো হয়, তাহলে সেখানে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে। সে পরিবারের সার্বিক নিরাপত্তার ব্যাপারে বিশেষভাবে যত্নবান। গৃহ ও গৃহের সদস্যদের নিরাপত্তা, ময়লা আবর্জনা যথাস্থানে অপসারণ করা, গৃহকে দূষণমুক্ত রাখা ইত্যাদি গৃহের সার্বিক নিরাপত্তা বিধানে সে সচেষ্ট। বাড়িতে সদস্যরা কোনো দুর্ঘটনায় পড়লে তাকে সাময়িক আরাম দেওয়ার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও সে করে থাকে। এভাবেই অন্তু পারিবারিক দায়িত্বের মাধ্যমে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক ও পরিবারের সুষ্ঠু নিরাপত্তার ব্যাপারে সচেতন।
অন্তুর মা বলেন পারিবারিক দায়িত্ব ও কর্তব্যগুলো সুষ্ঠুভাবে পালন করলে পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।
একজন গৃহ ব্যবস্থাপক তার করণীয় কাজগুলো সম্পর্কে সচেতন হয়ে তার গুণাবলির প্রকাশ ঘটাতে পারেন। তার দায়িত্ব ও কর্তব্য পালনের ক্ষেত্রে তাকে সবসময় সচেষ্ট থাকতে হয়।
গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্যে সামান্য অবহেলার কারণে পারিবারিক জীবনে অনেক বিপর্যয় ঘটতে পারে। পরিবারের ছোটখাটো কাজ থেকে বড় রকমের বিভিন্ন গুরু দায়িত্ব পালনের ভারও গৃহ ব্যবস্থাপকের ওপর ন্যস্ত থাকে। তার সঠিক নির্দেশনা পেলে অন্যান্য সদস্যরাও কাজে আগ্রহী হয়ে ওঠে। গৃহ ব্যবস্থাপককে সহযোগিতা করা প্রত্যেক সদস্যের কর্তব্য।
সুতরাং, যদি গৃহ ব্যবস্থাপক পারিবারিক দায়িত্ব ও কর্তব্যগুলো সুষ্ঠুভাবে পালন করেন তাহলে পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।
Related Question
View Allগৃহে যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু গৃহ ব্যবস্থাপক।
গৃহের সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সুষ্ঠু কর্মব্যবস্থা সৃষ্টি করা প্রয়োজন।
পরিবারের সদস্যদের শক্তি, সামর্থ্য, বয়স, কর্মস্পৃহা ইত্যাদির ভিত্তিতে কাজগুলোকে তাদের মধ্যে ভাগ করে দেওয়ার মাধ্যমেই সুষ্ঠু কর্মব্যবস্থা নিশ্চিত হয়।
সন্তানদের লেখাপড়ার ব্যাপারে সানজিদা খাতুনের যে গুণটি প্রকাশ পেয়েছে তা হলো পরিবারের সদস্যদের জন্য কাজের উপযুক্ত পরিবেশ বজায় রাখা।
পরিবারের সকল সদস্য যেন তাদের করণীয় কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারে সেজন্য সানজিদা খাতুন কাজের উপযুক্ত, উন্নত ও আরামদায়ক পরিবেশ সৃষ্টি করেন। ফলে সদস্যদের কাজ তুলনামূলক সহজ হয়ে যায় এবং তারা উৎসাহ উদ্দীপনার সাথে সফলতার দিকে অগ্রসর হয়।
সানজিদা খাতুন তার সন্তানদের লেখাপড়ার জন্য আলো-বাতাসপূর্ণ ও কোলাহলমুক্ত স্থান নির্বাচন করেছেন। এছাড়া তিনি তাদের শিক্ষার প্রয়োজনীয় উপকরণসমূহ সঠিকভাবে নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখেন। ফলে তার সন্তানেরা নির্বিঘ্নে আরামদায়ক পরিবেশে লেখাপড়া করতে পারে। পরিবারের সদস্যদের কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা প্রত্যেক গৃহ ব্যবস্থাপকের কর্তব্য। সানজিদা খাতুনও তাই করেছেন।
সানজিদা খাতুন বাসায় মেহমান এলে তাদের যত্ন ও আপ্যায়ন করতে প্রায়শ বিরক্ত হন। তার এ আচরণটি দক্ষ গৃহ ব্যবস্থাপকের গুণাবলির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
মানুষ সামাজিক জীব। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী নিয়েই আমাদের জীবন। তাই সকলের সাথে ভালো ব্যবহার ও বন্ধুত্বপূর্ণ আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাড়িতে মেহমান এলে আপ্যায়নের মাধ্যমে তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এ সময় যদি তাদের প্রতি বিরক্তি প্রকাশ করা হয় তাহলে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয় যা সামাজিক জীবনযাপনের অন্তরায়।
সানজিদা খাতুনের মধ্যে গৃহ ব্যবস্থাপকের যে গুণটি নেই তা হলো অভিযোজ্যতা। যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাই হলো অভিযোজ্যতা। যিনি যত ভালোভাবে অভিযোজন করতে পারবেন, তিনি তত সহজেই যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। দক্ষ গৃহ ব্যবস্থাপককে পরিবর্তিত অবস্থার সাথে অভিযোজন করে সকল কাজ করতে হয়। তাই সানজিদা খাতুনের মধ্যে অভিযোজ্যতা গুণটি থাকা প্রয়োজন।
গৃহে যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু গৃহ ব্যবস্থাপক।
গৃহের সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সুষ্ঠু কর্মব্যবস্থা সৃষ্টি করা প্রয়োজন।
পরিবারের সদস্যদের শক্তি, সামর্থ্য, বয়স, কর্মস্পৃহা ইত্যাদির ভিত্তিতে কাজগুলোকে তাদের মধ্যে ভাগ করে দেওয়ার মাধ্যমেই সুষ্ঠু কর্মব্যবস্থা নিশ্চিত হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!