যে সকল ভূমি মানুষের কাজে লাগে এবং সম্পদ সৃষ্টি করতে পারে তাই কার্যকর ভূমি।
প্রত্যক্ষ রাজনৈতিক চাপের মুখে কিংবা পরোক্ষভাবে অর্থনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টির ফলে মানুষ বাধ্য হয়ে যে অভিগমন করে তাকে বলপূর্বক অভিগমন বলে।
বলপূর্বক অভিগমনের ফলে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে আগমন করে ও স্থায়ীভাবে আবাস স্থাপন করে তাদেরকে উদ্বাস্তু বলে।
দেশের বা রাষ্ট্রের সীমানার মধ্যে গ্রাম থেকে শহরে বা শহর থেকে গ্রামে অভিগমন ঘটে। এ ধরনের অভিগমনকে বলা হয় রাষ্ট্র অভ্যন্তরীণ অভিগমন। আবার কেউ কেউ দেশের বাইরে অন্য কোনো রাষ্ট্রে গমন করে। এ ধরনের অভিগমনকে বলা হয় আন্তর্জাতিক অভিগমন।
অভিগমনের স্থান | কোন ধরনের অভিগমন |
ঢাকা থেকে রাজশাহী | রাষ্ট্র অভ্যন্তরীণ |
ঢাকা থেকে জাপান | আন্তর্জাতিক |
রংপুর থেকে ঢাকা | রাষ্ট্র অভ্যন্তরীণ |
লালমনিরহাট থেকে বরিশাল | রাষ্ট্র অভ্যন্তরীণ |
উপরের ছকে ঢাকা থেকে রাজশাহী এবং রংপুর থেকে ঢাকা এবং লালমনিরহাট থেকে বরিশাল গমন ঘটেছে বাংলাদেশের মধ্যে। তাই এগুলোকে বলা যায় রাষ্ট্র অভ্যন্তরীণ অভিগমন। আবার, ঢাকা থেকে জাপান গমন হলো আন্তর্জাতিক অভিগমন। কারণ এটি এক দেশ থেকে অন্য দেশের মধ্যে হয়েছে।
উদ্দীপকে দেখা যাচ্ছে দু'ধরনের অভিগমন ঘটেছে। প্রথমত রাষ্ট্র অভ্যন্তরীণ ও দ্বিতীয়ত আন্তর্জাতিক। অভিগমনে যে সকল নিয়ামক কাজ করে সেগুলোকে বলা হয় অভিগমনে আকর্ষণমূলক ও বিকর্ষণমূলক কারণ।
i. বিকর্ষণমূলক কারণ-
১. প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি।
২.. জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা।
৩. সামাজিক ও সাম্প্রদায়িক বৈষম্য।
৪. অর্থনৈতিক মন্দা।
৫. ব্যবসা-বাণিজ্যে ক্রমাগত ক্ষয়ক্ষতি।
ii. আকর্ষণমূলক কারণ-
১. আত্মীয়-স্বজন ও নিজ গোষ্ঠীভূক্ত জনগণের নৈকট্য লাভ।
২. কর্মসংস্থান ও অধিকতর আর্থিক সুযোগ-সুবিধা।
৩. শিক্ষা স্বাস্থ্য, গৃহ-সংস্থান ও সামাজিক নিরাপত্তাগত সুবিধা।
৪. বিশেষ দক্ষতার চাহিদা ও বাজারের সুবিধা।
৫. বিবাহ ও সম্পত্তি প্রাপ্তিমূলক ব্যক্তিগত সুবিধা।
উপরিউক্ত আকর্ষণ ও বিকর্ষণমূলক কারণগুলোর কারণেই মানুষ এক স্থান থেকে অন্য স্থানে অভিগমন করে থাকে।
Related Question
View Allনিজের বাসস্থান ছেড়ে অন্য স্থানে গিয়ে স্থায়ীভাবে বসবাস (গ্রাম থেকে শহরে বা এক দেশ থেকে অন্য দেশে) করাই অভিবাসন।
বলপূর্বক অভিগমনে কিছু মানুষ শরণার্থী হয়।
বলপূর্বক অভিগমনে যথা- গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্য বা যুদ্ধের কারণে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগমত স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে শরণার্থী বলে। যেমন- কক্সবাজারে মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!