অভীকের নিজ দেশ ও ভ্রমণকৃত দেশের প্রধান খাদ্যশস্য উৎপাদনে জলবায়ুগত নিয়ামকের তুলনামূলক বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)

Updated: 5 months ago
উত্তরঃ

অভীকের নিজ দেশ হলো' বাংলাদেশ এবং ভ্রমণকৃত দেশটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হলে। ধান আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান খাদ্যশস্য হলো গম। এ দুটি ফসল উৎপাদনে জলবায়ুগত নিয়ামকের ভিন্নতা রয়েছে।

ধান চাষে জলবায়ুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বৃষ্টিপাত এবং উত্তাপ এ দুটি জলবায়ুর প্রধান উপাদান। এ উপাদান দুটির ওপরই ধান চাষ নির্ভর করে। অন্যদিকে গম উৎপাদনের প্রাকৃতিক নিয়ামকের মধ্যেও জলবায়ু অন্যতম। নদী উপত্যকার পলিমাটি ধান চাষের জন্য উপযুক্ত। ধান চাষের জন্য বার্ষিক বৃষ্টিপাত ১০০-২০০ সে.মি এবং °.' সে. তাপমাত্রা প্রয়োজন হয়। পানি ধরে রাখতে পারে এরূপ কাদামাটিতে ধানের ফলন ভালো হয়। এ কারণে পৃথিবীর অধিকাংশ নদী উপত্যকা ও নদীর বদ্বীপসমূহ ধান চাষের প্রধান কেন্দ্র।

অন্যদিকে গম হলো নাতিশীতোষ্ণ জলবায়ুর ফসল। গম চাষের জন্য শুষ্ক ও আরামদায়ক শীতকাল, সমভাবাপন্ন জলবায়ু, তাপমাত্রা ১০০
°C এবং বৃষ্টিপাত ৩০- ১৫০ সেন্টিমিটার প্রয়োজন। কারণ চাষের সময় আর্দ্র আবহাওয়া, গমের গাছ বৃদ্ধি ও শিষ বের হওয়ার সময় প্রয়োজনীয় তাপমাত্রা এবং শস্য পাকা ও কাটার সময় রৌদ্রকরোজ্জ্বল দিন প্রয়োজন। যা নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে বিদ্যমান রয়েছে। এ কারণে গমকে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের ফসল বলা হয়।
বিশ্বের প্রায় ৯৫ শতাংশ ধান উষ্ণ ও আর্দ্র অঞ্চলে উৎপন্ন হয়। আর গম্ মূলত নাতিশীতোষ্ণ অঞ্চলের শস্য। সুতরাং বলা যায়, ধান ও গম উৎপাদনে জলবায়ুর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
19

Related Question

View All
উত্তরঃ

ভূমি কর্ষণ বা চাষ করার মাধ্যমে ফসল উপাদন করাকে কৃষি বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
185
উত্তরঃ

যে কৃষি ব্যবস্থায় একই জমিতে বাণিজ্যিক পশুপালন ও মৎস্য চাষ এক সাথে করাকে মিশ্র কৃষি বলে।

এ ধরনের কৃষি ব্যবস্থা যুক্তরাষ্ট্র, কানাডা এবং উত্তর-পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে লক্ষ করা যায়। এ ব্যবস্থায় কৃষক একই জমি হতে শুধু ফসলই নয়; বরং মাংস, দুধ, মাখন ইত্যাদিও লাভ করে থাকে। মোটর ও রেলযোগে যাতায়াতের সুবিধা থাকায় উক্ত পণ্যাদি শহরে দ্রুত প্রেরিত হয়ে থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
180
উত্তরঃ

উদ্দীপকে শস্য-১ বলতে ধানকে বোঝানো হয়েছে। ধান
বাংলাদেশের প্রধান খাদ্যশস্য যা সারা বিশ্বব্যাপি উৎপদিত হয়। তবে 'এশিয়া মহাদেশে ধানের ফলন তুলনামূলকভাবে বেশি। এশিয়া মহাদেশের মধ্যে চীন, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, মিয়ানমার, ফিলিপাইন, জাপান প্রভৃতি দেশ উল্লেখযোগ্য। এদের মধ্যে চীন প্রথম ও' ভারত দ্বিতীয়। নিচে এশিয়া মহাদেশে ধানের উৎপাদনের একটি তালিকা দেখানো হলো-

সারণি ৪.১ : পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ, ২০১৯

দেশ

উৎপাদন (মিলিয়ন মেট্রিক টন)

২০১৯

চীন

১৪৮.৫

ভারত

১১৬.৪২

ইন্দোনেশিয়া

৩৬.৭

বাংলাদেশ

৩৪.৯১

ভিয়েতনাম

২৭.৭৭

থাইল্যান্ড

২০.৩৪

মিয়ানমার

১৩.২

ফিলিপাইন

১১.৭৩

জাপান

৭.৬৬

ব্রাজিল

৭.১৪

                           Source: FAO Statistical Yearbook, 2019

এছাড়া এশিয়ার মধ্যে মালায়শিয়া। পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরাক, কম্বোডিয়। তাইওয়ান নেপাল, উত্তর ও দক্ষিণ কোরিয়া প্রভৃতি অঞ্চলেও ধান উৎপন্ন হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
152
উত্তরঃ

উদ্দীপকে শস্য-২ হলো গম। গম সারা বিশ্বের প্রধান খাদ্য শস্য।
তাই অর্থনৈতিকভাবেও গম খুব গুরুত্বপূর্ণ খাদ্যশস্য। নিচে গমের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো-

আন্তর্জাতিক বাণিজ্যে গম সব ধরনের খাদ্যশস্যের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ। ২০২২ সালের প্রায় ৪৪.৮ বিলিয়ন মার্কিন ডলারের গম বিশ্ব বাজারে রপ্তানি হয়। গম উৎপাদনকারী প্রধান দেশসমূহের প্রায় অধিকাংশই কমবেশি গম আমদানি করে ও থাকে। সুতরাং রপ্তানিকারক দেশের সংখ্যা খুবই সীমিত। তাই মুষ্টিমেয় রপ্তানিকারক দেশের ইচ্ছা মোতাবেক গমের আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় থাকে। ২০২১ সালে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৪৮.৫ বিলিয়ন মার্কিন ডলারের গম আমদানি হয়। এ কারণে গমের যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। গমের প্রধান প্রধান রপ্তানিকারক দেশগুলো হলো রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আর্জেন্টিনা ও ইউক্রেন, রোমানিয়া, জামার্নি রাজখিস্তান। এদের মধ্যে রাশিয়া প্রথম ও যুক্তরাষ্ট্র দ্বিতীয়। গমের প্রধান প্রধান আমদানিকারক দেশগুলো হলো ইন্দোনেশিয়া, জাপান, ইতালি ব্রাজিল, মিসর, ফিলিপাইন, নাইজেরিয়া ও তুরষ্ক। এদের মধ্যে মিসর প্রথম ও ইন্দোনেশিয়া দ্বিতীয়।

পরিশেষে বলা যায় গম বিশ্ব বাজারে প্রধান চাহিদাসম্পন্ন খাদ্যশস্য। তাই সারাবিশ্বের আমদানি ও রপ্তানিতে মূখ্য ভূমিকা পালন করে এ পণ্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
155
উত্তরঃ

ভূমি কর্ষণ বা চাষ করার মাধ্যমে ফসল উৎপাদন করাকে কৃষি বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
206
উত্তরঃ

উত্তর আমেরিকার কানাডার দক্ষিণাংশ হতে যুক্তরাষ্ট্রের দক্ষিণে ওকলাহোমা ও মিসৌরি রাজ্য পর্যন্ত সমগ্র প্রেইরী অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়।

রুটি প্রস্তুতের উপযোগী উন্নতমানের এত অধিক গম পৃথিবীর অন্য কোনো অঞ্চলে উৎপাদিত হয় না। প্রয়োজনের অতিরিক্ত গম উৎপন্ন হয় বলে এ অঞ্চলের অধিকাংশ গমই রুটি প্রস্তুতের জন্য দেশ-বিদেশের বাজারে রপ্তানি হয়ে থাকে। এ কারণে উত্তর আমেরিকার এ অঞ্চলকে পৃথিবীর 'রুটির ঝুড়ি' বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
128
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews