চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য হলো পারস্পরিক উন্নতি সাধন।'
ব্যাংকিং কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আর্থিক সচ্ছলতার প্রয়োজন। L ব্যাংক ব্যবসায়ের অন্যতম নীতি হলো আর্থিক সচ্ছলতা। আর্থিক সচ্ছলতা ছাড়া কোনো ব্যাংক সাফল্য লাভ করতে পারে না। আর্থিক ■সচ্ছলতার অভাবে ব্যাংক দেউলিয়া হতে পারে। আমাদের দেশে ব্যাংকিং ব্যবসায়ের আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসেবে প্রতিটি তালিকাভুক্ত ব্যাংককে বাধ্যতামূলকভাবে কমপক্ষে ৪০০ কোটি টাকার পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। তাই ব্যাংকের আর্থিক সচ্ছলতা থাকা অত্যন্ত জরুরি
উদ্দীপকে অরুণিমা ব্যাংক প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন দরকার হয়েছিল।
দেশের প্রচলিত ব্যাংকিং আইন অনুযায়ী ব্যাংক ব্যবসায় গঠিত হয়। যে কেউ ইচ্ছা করলেই ব্যাংক প্রতিষ্ঠা করতে পারে না। কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের অনুমতি নিয়ে ব্যাংকিং ব্যবসায় প্রতিষ্ঠা করতে হয়।
উদ্দীপকে অরুণিমা ব্যাংক বৈধ অনুমোদন নিয়ে ২০০৮ সালে গঠিত হয়। বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক-এর অনুমোদন আবশ্যক। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ব্যতীত ব্যাংকগুলো সমবায় ও অন্য যেকোনো নামে পরিচালিত হলেও তা বেআইনি বলে বিবেচিত। বাংলাদেশে ব্যাংকিং ব্যবসায়ে সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে বাংলাদেশ ব্যাংকের নিয়ম-নীতি অনুযায়ী অরুণিমা ব্যাংকটি গঠিত ও পরিচালিত হবে। এমনকি ব্যাংকটি যদি নতুন শাখাও গঠন করতে চায় এজন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে। তাই বলা যায়, অরুণিমা ব্যাংক প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন দরকার হয়েছিল।
উদ্দীপকে ব্যক্তিটিকে বন্ধকী ঋণ দেওয়া অবুণিমা ব্যাংক-এর পক্ষে | যুক্তিসঙ্গত হবে না।
ব্যাংকের অন্যতম নীতি হলো নিরাপত্তার নীতি। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংক ঋণদানের আগে ঋণগ্রহীতার আর্থিক অবস্থা যাচাই করে। এছাড়া বন্ধকি নেওয়ার মাধ্যমে ব্যাংক ঋণদান করে। তবে এ ক্ষেত্রে দলিলপত্রাদির কোনো জটিলতা থাকলে ব্যাংক ঋণ মঞ্জুর করে না।
উদ্দীপকে অবুণিমা ব্যাংক-এ একজন ব্যক্তি ১.৫০ লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করেন। তিনি ঋণ পরিশোধে সক্ষম এবং জমি বন্ধক রাখতে আগ্রহী। কিন্তু তার সরবরাহকৃত তথ্য ও দলিলপত্রাদির মধ্যে যথেষ্ট অমিল রয়েছে।
বাণিজ্যিক ব্যাংক হিসেবে অরুণিমা ব্যাংক-এর জন্য দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া উচিত নয়। কারণ এতে ব্যাংকটি তারল্য সংকটে পড়তে পারে। তাছাড়া ব্যক্তিটির সরবরাহকৃত তথ্য ও দলিলপত্রাদির মধ্যে যথেষ্ট অমিল রয়েছে। এছাড়া ঋণের ক্ষেত্রে ঋণগ্রহীতা ঋণ পরিশোধে ব্যর্থ হলে আইন অনুযায়ী ব্যাংক বন্ধকি সম্পত্তির পূর্ণ অধিকার লাভ করে। কিন্তু ব্যক্তিটির দলিলপত্রাদির সমস্যার কারণে ব্যাংক সম্পত্তির অধিকার আদায়ে সমস্যার সম্মুখীন হতে পারে। সুতরাং, অরুণিমা ব্যাংক-এর জন্য বন্ধকী ঋণ প্রদান না করাই যুক্তিযুক্ত হবে।
Related Question
View Allপাবলিক লি. ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক ৭ জন থাকে।
তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখার নীতি কে তারল্য নীতি বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
