আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়ল।
জোড়া মই-শিকল নীতি অনুসারে কর্তৃত্ব শৃঙ্খল সংগঠনের সর্বোচ্চ স্তর হতে পর্যায়ক্রমে অধস্তনদের নিকট পৌছায় এবং কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে পরামর্শ, তথ্য প্রদান, কার্যবিবরণী উপস্থাপন ইত্যাদি সর্বনিম্ন স্তর হতে উপরের স্তরের দিকে ধাবিত হয়, যা প্রকৃত অর্থে একটি শিকলের রূপ ধারণ করে। এটি একটি দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া। প্রক্রিয়াটি পরস্পর সম্পর্কযুক্ত অবস্থায় উপরের দিক হতে নিচের দিকে এবং নিচ হতে উপরের দিকে তথ্যপ্রবাহ করে বিধায় শিকলযুক্ত মইয়ের মতো দেখায়। তাই একে জোড়া মই-শিকল নীতি বলা হয়।
অরুনিমা প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতির ব্যত্যয় ঘটেছে।
একজন কর্মীর আদেশকর্তা হবেন একজনমাত্র ব্যক্তি- এরূপ হওয়ার বিষয়টি নিশ্চিতকরণের নীতিকেই ব্যবস্থাপনায় আদেশের ঐক্য নীতি বলে। অর্থাৎ কোনো অধস্তন একজন ঊর্ধ্বতনের নিকট থেকেই সরাসরি আদেশ লাভ করবে এবং তার কাজের জন্য ঐ উর্ধ্বতনের নিকট জবাবদিহি করবে। কখনই একাধিক ব্যক্তির নিকট থেকে আদেশ লাভ বা এভাবে জবাবদিহি করবে না।
উদ্দীপকে 'অরুনিমা' একটি বৃহদাতন উৎপাদনকারী প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটি একটি লোকসানমুখী প্রতিষ্ঠানে পরিণত 'হয়েছে। বর্তমান সংগঠন কাঠামোতে কর্মীরা একই সময়ে একাধিক কর্মকর্তার দেওয়া আদেশে কার্যসম্পাদন করছেন। ফলে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। উদ্দীপকে স্পষ্ট যে, ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতির ব্যত্যয় ঘটেছে।
উদ্দীপকের উল্লিখিত সমস্যা উত্তরণে পরিচালক পর্ষদের কার্যভার লাঘবে জোড়-মই-শিকল নীতি অনুসরণ করতে পারেন।
প্রতিষ্ঠানের ওপর থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়মে প্রতিটি ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেওয়ার বা একই শিকলের অধীনে সবাইকে আবদ্ধ করার নীতিকেই, ব্যবস্থাপনায় জোড়া মই-শিকল নীতি বলে। এতে শিকলের উপর থেকে নিচ পর্যন্ত পারস্পরিক আবদ্ধতা কর্তৃত্বের প্রবাহ ও যোগাযোগের পথ নির্দেশ করে। কে কার অধীন, কে কার অধস্তন সহজে বোঝা যায়। ফলে সংঘবদ্ধতা জোরদার হয়। প্রতিষ্ঠানের যেকোনো পর্যায়ে সমস্যা দেখা দিলে তা ঊর্ধ্বতন সহজে জানতে পারে ও দ্রুত তার সমাধা সম্ভব হয়ে থাকে।
উদ্দীপকে 'অরুনিমা' একটি বৃহদাতন উৎপাদনকারী প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটি একটি লোকসানমুখী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমান সংগঠন কাঠামোতে কর্মীরা একই সময়ে একাধিক কর্মকর্তার দেওয়া আদেশে কার্যসম্পাদন করছেন। ফলে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। আবার কোনো কর্মী নির্দেশনার অভাবে অলস সময় কাটাচ্ছেন। এ ছাড়াও উর্ধ্বতন কর্মকর্তাদের কার্যভার বেশি থাকায় সিদ্ধান্ত গ্রহণে সময়ক্ষেপণ করে। এর ফলে প্রতিষ্ঠানে বিশেষ সংকট সৃষ্টি হয়েছে।
এমতাবস্থায় প্রতিষ্ঠানের পরিচালক পর্ষদ বর্তমান সংগঠন কাঠামো ও জনবল ঠিক রেখে প্রতিষ্ঠানের সমস্যা উত্তরণের প্রচেষ্টা চালাচ্ছেন। এজন্য প্রতিষ্ঠানকে জোড়া মই-শিকল নীতি অনুসরণ করতে হবে। তবেই প্রতিষ্ঠানের সৃষ্ট সমস্যা উত্তরণ করতে পারবে বলে আমি মনে করি।
Related Question
View Allফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
ফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!