অল্প কথায় উত্তর দাও।

Updated: 10 months ago
উত্তরঃ

আল্লাহর চারটি গুণ হলো-
১. আল্লাহ পরম দয়ালু।
২. আল্লাহ রিজিকদাতা
৩. আল্লাহ সবার পালনকারী।
৪. আল্লাহ সরকিছুর খবর রাখেন।

উত্তরঃ

আল্লাহ তায়ালা সকল সৃষ্টির লালনকারী। যেমন-
১. পশু-পাখির তিনিই খাদ্যের যোগান দেন।
২. মাতৃগর্ভের শিশুর খাদ্যের ব্যবস্থা তিনি করেন।
৩. গাছপালার খাদ্যের ব্যবস্থাও তিনি করেন।
৪. নীল তিমি, হাঙ্গর, কুমিরসহ যাবতীয় মাছের খাদ্যের যোগানের পাশাপাশি সকল মানুষের রিজিকদাতাও তিনি।

উত্তরঃ

আমরা অনেক সময় অপরাধ করে ফেলি। কিন্তু আল্লাহ আমাদেরকে সাথে সাথেই শাস্তি দেন না। তিনি সহশীলতার পরিচয় দেন এবং অপরাধীকে অনুতপ্ত হওয়ার সময় দেন। পুনরায় পাপ কাজ না করার সংকল্প গ্রহণের বা তাওবা করার সুযোগ দেন। অতএব বলা যায়, আল্লাহ সহনশীল।-

উত্তরঃ

মহান আল্লাহ তায়ালার ক্ষমতা সর্বত্র, বিরাজমান। তিনি গভীর সাগর ও মহাসাগরের তলদেশে অতি ক্ষুদ্র প্রাণীরা কী করছে তা তিনি দেখছেন। আবার ভূপৃষ্ঠের গভীরে কোন খনিজ সম্পদ কীভাবে আছে তাও তিনি দেখছেন। অমাবস্যার রাতে গভীর অন্ধকারে নিরিবিলিতে আমরা যা কিছু করি, সবই তিনি দেখছেন। মহান আল্লাহ সবই দেখছেন, সবই শুনছেন। তার জানার বাইরে কিছু নেই।

উত্তরঃ

আল্লাহ সর্বশক্তিমান। কারণ আল্লাহ নিখিল বিশ্বের সৃষ্টিকর্তা। আকাশ ও পৃথিবী এ দুইয়ের মারো যা কিছু আছে, সবই তাঁর অধীন। তিনি তাঁর ইচ্ছানুযায়ী মানুষকে ক্ষমতা দেন, আবার ক্ষমতা কেড়েও নেন। যাকে ইচ্ছা, সম্মান দৈন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। তিনিই আমাদের মৃত্যু ঘটাবেন, আবার তিনিই জীবিত করবেন.।

উত্তরঃ

কবরে মুনকার 'ও নাকীর নামক দুইজন ফেরেশতা প্রত্যেক মানুষকে তিনটি প্রশ্ন করবেন।
কবরে যে তিনটি প্রশ্ন করা হবে তা হলো-
১. মান রাব্বুকা? অর্থ- তোমার রব কে?
২. মা দীনুকা? অর্থ: তোমার দীন বা জীবনব্যবস্থা কী? অর্থাৎ কোন ধর্মের অনুসারী?
৩. মান হাযার রাজুলু? অর্থ: এই ব্যক্তি কে?

উত্তরঃ

যারা দুনিয়াতে আল্লাহ ও রাসুলের উপদেশ, আদেশ ও নিষেধ অনুসরণ করে জীবনযাপন করবে তারা কবরের প্রশ্নগুলোর সঠিক জবাব দিতে পারবে। যারা সঠিক উত্তর দিতে পারবে তারা নাজাত পাবে এবং সুখে থাকবে। আর যারা এ প্রশ্নগুলোর সঠিক জবাব দিতে পারবে না তারা ক্রন্দন করতে থাকবে। তারা কষ্টদায়ক শাস্তি ভোগ করবে।

উত্তরঃ

প্রতিদিন সূর্যের প্রখর তাপে নদ-নদী, খাল-বিল, সাগর-মহাসাগরের প্রচুর পানি জলীয়বাষ্পে পরিণত হয়। এ বাষ্প শূন্যে বাতাসে ভেসে বেড়ানো অবস্থায় আস্তে আস্তে ঘনীভূত হতে থাকে এবং মেঘে পরিণত হয়। মেঘ একপর্যায়ে ভারী হয়ে বৃষ্টির আকারে ঝরে পড়ে। এ পানির কিছু অংশ মাটির নিচে জমা হয় এবং কিছু অংশ নদ-নদী, খাল-বিল, সাগর-মহাসাগরে জমা থাকে। এভাবে পানি চক্রাকারে বাম্প হয়ে পুনরায় পানিতে পরিণত হওয়াকে পানিচক্র বলে।

152

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews