উত্তরঃ

আইয়ামে জাহিলিয়া' সম্পর্কে চারটি বাক্য হলো- ১. এ সময় আরবের লোকেরা নানা পাপ কাজে লিপ্ত ছিল। ২. তারা দেবদেবীর পূজা করত। ৩. কাবা প্রাঙ্গণে তারা ৩৬০টি মূর্তি স্থাপন করেছিল। ৪. পরিবারে ও. সমাজে নারীদের কোনো মানসম্মান বা অধিকার ছিল না।

উত্তরঃ

মহানবি (স)-এর আদর্শ অনুসরণে আমি যা করব তাহলো-
১. সর্বদা সত্য কথা বলব।
২. ইসলাম অনুযায়ী চলব।
৩. আমানতের খিয়ানত করব না।
৪. 'ন্যায়ের পক্ষে থাকব।

উত্তরঃ

হযরত নূহ (আ) দীর্ঘ সাড়ে নয়শত বছর আল্লাহর দীনের দাওয়াত দেন। তার সময়ে আল্লাহর গজবের ৪টি কারণ হলো-
১. সে সময় লোকেরা মূর্তিপূজা করত। -
২. মন্দ কাজ থেকে বিরত হয়নি।
৩. আখিরাতের উপর বিশ্বাস করেনি।
৪. হযরত নূহ (আ) এর কথায় সাড়া দেয়নি।

উত্তরঃ

হযরত নূহ (আ) মানুষকে মূর্তিপূজা ত্যাগ করে আল্লাহর প্রতি ইমান আনতে বললেন, কিন্তু বেশির ভাগ মানুষ তাঁর কথা শুনল না বরং তাঁকে পাগল বলে উপহাস করল এবং নানাভাবে কষ্ট দিতে লাগল। এ অবস্থায় নূহ (আ) আল্লাহর দরবারে ফরিয়াদ - জানালে আল্লাহ আযাব বা শাস্তি নাযিল করেন।

উত্তরঃ

হযরত ইবরাহীম (আ)-এর উপাধি হলো খলিলুল্লাহ। তাঁর সম্পর্কে চারটি বাক্য হলো-
১. হযরত ইবরাহীম (আ) ছিলেন আল্লাহর নবি ও রাসুল।
২. তাঁর পিতা ছিলেন মূর্তিপূজক।
৩. তিনি পুত্র ইসমাইল (আ) কে কুরবানি করেছিলেন।
৪. তিনি ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেছিলেন

উত্তরঃ

হযরত ইবরাহীম (আ)-এর জীবনাদর্শ হতে আমি যে শিক্ষা গ্রহণ করতে পারি তা হলো-
১. আল্লাহ আমাদের একমাত্র রব বা প্রতিপালক।
২. আমরা কেবল আল্লাহরই ইবাদত করব।
৩. আমরা কোনো মানুষের কাছে মাথা নত করব না।
৪. আমরা আল্লাহর আদেশ পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব।

উত্তরঃ

হযরত দাউদ (আ) ন্যায়পরায়ণ ও মানবদরদি শাসক ছিলেন। হযরত দাউদ (আ) ছিলেন কঠোর পরিশ্রমী। তিনি খুব সাধারণ জীবনধারণ করতেন। তিনি আল্লাহর কুদরতে লোহাকে নরম করে লৌহবর্ম তৈরি করতেন ও বাজারে বিক্রয় করতেন। এভাবে তিনি লৌহবর্ম তৈরি করে জীবিকা নির্বাহ করতেন।

উত্তরঃ

হযরত ঈসা (আ)-এর মৃত্যু হয়নি। ইহুদিরা হযরত ঈসা (আ)-কে হত্যা করার উদ্দেশ্যে তাঁর গৃহ অবরোধ করে রাখে। তাঁকে হত্যা করার জন্য এক ব্যক্তিকে তারা ঈসা (আ)-এর ঘরের ভেতর পাঠায়। কিন্তু ঘরে প্রবেশ করে সে হযরত ঈসা (আ)-কে খুঁজে পায় না। কেননা, মহান আল্লাহ তায়ালা তাঁর অসীম কুদরতে হযরত ঈসা (আ)-কে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন। ঘরে প্রবেশকারীর আকৃতি আল্লাহর কুদরতে হযরত ঈসা (আ)-এর আকৃতি ধারণ করে ফলে ইহুদিরা তাদের নিজেদের লোককেই হত্যা করে।

98

আমরা আগেই জেনেছি, আল্লাহ তায়ালা মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে নবি-রাসুল পাঠিয়েছেন। তাঁরা নিজেরা আল্লাহর হুকুম পালন করে মানুষদের হাতে-কলমে শিক্ষা দিতেন। তাঁরা ছিলেন মানুষের মহান ও আদর্শ শিক্ষক। নবি-রাসুলগণ ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তাঁরা ছিলেন সত্যবাদী, নির্লোভ ও নিষ্পাপ। তাঁরা ছিলেন দয়ালু ও মানব-দরদী। তাঁরা আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁরা আল্লাহ তায়ালার দীন প্রচারে সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন। পৃথিবীতে অনেক নবি-রাসুল এসেছেন। তাঁদের মধ্যে সর্বপ্রথম নবি হযরত আদম (আ) আর সর্বশেষ নবি হযরত মুহাম্মদ (স)। এ অধ্যায়ে আমরা মহানবি হযরত মুহাম্মদ (স) এর জীবনাদর্শ, কুরআন মজিদে উল্লিখিত ২৫ জন নবির নাম এবং কয়েকজন নবির পরিচয় জানবো।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews