অল্প কথায় উত্তর দাও।

Updated: 10 months ago
উত্তরঃ

আমাদের সৃষ্টি করেছেন মহান আল্লাহ। তাঁর সম্পর্কে
৪টি বাক্য হলো-
১. মহান আল্লাহ এক ও অদ্বিতীয়।
২. তাঁর কোনো শরিক নেই।.
৩. তাঁর সত্তা ও গুণের সাথে তুলনা করা যায় এমন কোনো কিছু নেই।
৪. তিনি সকল সৃষ্টির মালিক।

উত্তরঃ

আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই তা আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি সম্পর্কে নিচে উল্লেখ করা হলো-
লাম শিদ্ধা
১. আমাদের চারপাশের গাছপালা, নদীনালা, জীবজন্তু, আল্লাহ সৃষ্টি করছেন।
২. আমাদের মাথার উপর বিশাল আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র- এসবও তিনি সৃষ্টি করেছেন।
৩. পাহাড়-পর্বত, বনজঙ্গল, সাগর-মহাসাগরের সৃষ্টিকর্তাও মহান আল্লাহ।
৪. আলো, বাতাস, পানি ও মাটির স্রষ্টাও আল্লাহ তায়ালা।

উত্তরঃ

আল্লাহ শাস্তি দিতে চাইলে তা হতে রক্ষা পাওয়া যায় না। আল্লাহর শাস্তি প্রদানের কয়েকটি নমুনা হলো-
১. আল্লাহ নমরুদ, ফিরআউনের মতো পরাক্রমশালী যালিম শাসকদের ধ্বংস করেছেন।
২. হযরত নূহ (আ)-এর অবাধ্য সম্প্রদায়কে প্লাবনে ডুবিয়ে মেরেছেন।

৩. ছোট ছোট পাখি দ্বারা আবরাহা বাদশাহর বিশাল বাহিনী ধ্বংস করে দিয়েছেন।
৪. সামুদ জাতিকে বিকট শব্দ ও ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন।

উত্তরঃ

কালিমা শাহাদাত অর্থসহ নিচে দেওয়া হলো-
কালিমা শাহাদত: আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু। কালিমা শাহাদাতের অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া
কোনো মাবুদ নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই মুহাম্মদ (স) আল্লাহর বান্দা ও রাসুল।

উত্তরঃ

ইমান মুজমাল অর্থসহ নিচে দেওয়া হলো-
ইমান মুজমাল: আমান্ত বিল্লাহি কামা হুয়া বিআস্মাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামি'আ আহ্হ্বামিহি ওয়া আরকানিহি।
ইমান মুজমালের অর্থ: আমি ইমান আনলাম আল্লাহর ওপর
ঠিক তেমনি যেমন আছেন তিনি, তাঁর সব নাম ও গুণাবলিসহ।
আর মেনে নিলাম তাঁর সব হুকুম-আহকাম ও বিধিবিধান।

উত্তরঃ

আমি ইমান আনলাম আল্লাহ, তাঁর ফেরেশতা, তাঁর কিতাব ও তাঁর রাসুলগণের ওপর। আরও ইমান আনলাম, শেষ দিবসে ও তাকদিরের ভালোমন্দে যা আল্লাহর পক্ষ থেকে হয় এবং মৃত্যুর পর পুনরুত্থানে।

উত্তরঃ

ইমানের প্রথম কথাই হলো 'আল্লাহর ওপর বিশ্বাস।' এ কথাটি বলতে আমরা বিশ্বাস করি যে, আল্লাহ এক ও অদ্বিতীয়। তাঁর কোনো শরিক নেই। তিনি অনাদি, অনন্ত। যখন কোনোকিছুই ছিল না তখন ছিলেন তিনি। আবার একদিন সবকিছুই ধ্বংস হয়ে যাবে, তখন তিনিই থাকবেন। মহান আল্লাহ সবকিছু জানেন, সবকিছু শোনেন ও দেখেন। আসমান ও জমিনের সবকিছু তাঁর সৃষ্টি। তিনিই সবকিছুর মালিক।

উত্তরঃ

ফেরেশতাগণের ওপর বিশ্বাস' কথাটির অর্থ হলো-এই কথা বিশ্বাস করা যে, ফেরেশতাগণ আল্লাহ তায়ালার বিশেষ সৃষ্টি। তাঁরা নূরের তৈরি। নূর অর্থ আলো। তাঁরা আল্লাহর আদেশে বিভিন্ন কাজে নিয়োজিত। তাঁরা কখনো আল্লাহর হুকুম অমান্য করে না। তাঁদের পানাহারের প্রয়োজন নেই। আল্লাহর জিকিরই তাঁদের জীবিকা। তাঁদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না।

124

আমরা মুসলিম। আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের মূল কথাই হলো ইমান। ইমান অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোকে মনেপ্রাণে বিশ্বাস করাকে ইমান বলে ৷

 ইসলামের মূল বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সেই অনুসারে আমল করাই হলো প্রকৃত ইমান। যার ইমান আছে তাকে বলে মুমিন ।

 আকাইদ হলো আকিদা শব্দের বহুবচন। আকিদা অর্থ বিশ্বাস। আর আকাইদ মানে বিশ্বাসমালা। একজন মুসলিমের ইমান ও আকাইদ বিশুদ্ধ হওয়া প্রয়োজন ।

Related Question

View All
উত্তরঃ আল্লাহু আহাদ (এক ও অদ্বিতীয়), আল্লাহু সামাদ (অমুখাপেক্ষী), আল্লাহু গাফফার (ক্ষমাকারী), আল্লাহু রাহমান (পরম দয়ালু), আল্লাহু রাহিম (পরম করুনাময়)।

আল্লাহ তায়ালা হলেন মহান সৃষ্টিকর্তা। তাঁর অনেক সুন্দর গুণ রয়েছে। এই গুণগুলো তাঁর ক্ষমতা, দয়া এবং শ্রেষ্ঠত্ব বোঝায়। আল্লাহ তায়ালার গুণগুলো জানলে আমরা তাঁকে আরও বেশি চিনতে ও ভালোবাসতে পারি।

Satt AI
Satt AI
2 months ago
9.2k
উত্তরঃ জিবরাঈল (আঃ), মিকাঈল (আঃ), ইসরাফীল (আঃ), আযরাঈল (আঃ)।

আল্লাহ তা'আলা নূর দিয়ে ফেরেশতা সৃষ্টি করেছেন। তাদের মধ্যে এই চারজন ফেরেশতা মহান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

Satt AI
Satt AI
2 months ago
2.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews