চরিত্র সুন্দর করার চারটি উপায় নিচে উল্লেখ করা হলো-
১. আল্লাহর ইবাদত করা, পিতা-মাতার কথা শোনা।
২. শিক্ষককে সম্মান করা, সত্য কথা বলা।
৩. সৃষ্টির সেবা করা ও জাতীয় সম্পদ রক্ষা করা।
৪. মানবাধিকার প্রতিষ্ঠা করা ও বিশ্বভ্রাতৃত্ব গড়ে তোলা।
সকলের ঘৃণা হতে রক্ষা পাওয়ার জন্য আমি যা করি-
১. সর্বদা সত্য কথা বলি।
২. সৃষ্টির সেবা করি।
৩. মাতা-পিতার অবাধ্য হই না।
৪. শিক্ষককে ও বড়দের সম্মান করি।
সৃষ্টির সেবার জন্য যে কাজগুলো করি তা হলো-
১. ক্ষুধার্তকে খাদ্য দিই;
২. অসুস্থ ব্যক্তির সেবাযত্ন করি;
৩. বস্ত্রহীনকে বস্তু দান করি;
৪. দরিদ্র ও ভিক্ষুককে সাহায্য করি।
আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চারটি উপায় হলো-
১. নিজের অপরাধের জন্য অনুতপ্ত হওয়া।
২. নিজের ভুল স্বীকার করা এবং পাপ কাজ থেকে ফিরে আসা।
৩. আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া।
৪ বেশি বেশি ইবাদত করা।
পিতা-মাতার খেদমত যেভাবে করি-
১. পিতা-মাতার আদেশ নিষেধ মেনে চলি।
২. তাদের সেবাযত্ন করি।
৩. তারা দেখলে বা শুনলে খুশি হন এমন কাজ করি।
৪. তাদের সাথে কটু কথা বলি না।
ইসলামের দৃষ্টিতে মানবাধিকার প্রতিষ্ঠায় চারটি করণীয় দিক হলো-
১. মানুষের মধ্যে ভেদাভেদ করা যাবে না।
২. সকলে মিলেমিশে বসবাস করতে হবে।
৩. কারও ওপর অত্যাচার করা যাবে না।
৪. সবার সাথে মধুর আচরণ করতে হবে।
বন্যার সময় আমার করণীয় হলো-
১. যথাসম্ভব উচ্চ জায়গায় বসতভিটা, গোয়ালঘর ও হাঁস-মুরগির ঘর তৈরি করব।
২. ঘরের ভিতরে উঁচু মাচা তৈরি করে তার ওপর খাদ্যশস্য ও বীজ ইত্যাদি সংরক্ষণ করব।
৩. পুকুরের পাড় উঁচু করব। টিউবওয়েল ও ল্যাট্রিন যথাসম্ভব উঁচু স্থানে বসাব।
৪. শুকনো খাবার যেমন- চিড়া, মুড়ি, গুড় এবং প্রয়োজনীয় ওষুধ ঘরে মজুদ রাখব।
আখলাক অর্থ স্বভাব ও চরিত্র। স্বভাব ও চরিত্রকে আরবিতে আখলাক বলে। চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয়। সুখের হয়। যার চরিত্র সুন্দর এবং আচরণ ভালো সে সদা সত্য কথা বলে, পিতা-মাতার কথা শোনে, শিক্ষককে সম্মান করে, সৃষ্টির সেবা করে, জাতীয় সম্পদ রক্ষা করে, সকলের সাথে ভালো ব্যবহার করে ।
আর যার চরিত্র সুন্দর নয় এবং আচরণ মন্দ সে মিথ্যা বলে, পিতামাতার অবাধ্য হয়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, জাতীয় সম্পদ রক্ষা করে না, সৃষ্টির সেবা করে না ইত্যাদি। যার চরিত্র ও আচরণ সুন্দর সবাই তাকে ভালোবাসে। বয়সে বড় হলে সবাই তাঁকে সম্মান করে। শ্রদ্ধা করে। আর বয়সে ছোট হলে সবাই তাকে আদর করে। স্নেহ- যত্ন করে। সবাই বলে তার চরিত্র ভালো। সে উত্তম লোক।
মহানবি (স) বলেছেন: “তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার চরিত্র সবচেয়ে সুন্দর।”
যার চরিত্র সুন্দর নয়, আচরণ ভালো নয়, কেউ তাকে ভালোবাসে না। শ্রদ্ধা করে না । আদর ও স্নেহ করে না। সবাই তাকে ঘৃণা করে। অবিশ্বাস করে। কেউ তাকে সাহায্য সহযোগিতা করে না ।
Related Question
View Allআখলাক অর্থ স্বভাব বা চরিত্র।
স্বভাব ও চরিত্রকে আরবিতে আখলাক বলে।
চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয়।
তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার সবচেয়ে চরিত্র সুন্দর।
মহানবি (স) সৃষ্টির সেবার মূর্ত প্রতীক ছিলেন।
মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি দয়া দেখাবে
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!