অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ,

কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পণ!

'হিন্দু না ওরা মুসলিম?' ওই জিজ্ঞাসে কোন্ জন?

কান্ডারী! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা'র!

Updated: 10 months ago
উত্তরঃ

জাতের ফাতা সাত বাজারে বিক্রির কথা বলা হয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

চরণটিতে জাত নিয়ে গর্ব করার বিষয়ে বলা হয়েছে।

পৃথিবীতে সব মানুষই মানুষ পরিচয়ে জন্মায়। পরবর্তীতে একেকজন একেক জাতের অন্তর্ভুক্ত হয়। মানুষ নিজের জাত নিয়ে গর্ব করে। জাতের গর্বের কথা যেখানে-সেখানে বলেও বেড়ায়। আসলে জাত নিয়ে এত গর্বের কিছু নেই। সব মানুষের রক্ত এক এবং সবাইকে এক সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই জাত নিয়ে এত গর্ব করা কিংবা যেখানে-সেখানে বলে বেড়ানোর কিছু নেই। আলোচ্য চরণটিতে একথাই বলা হয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উদ্দীপকটি 'মানবধর্ম' কবিতার সঙ্গে অসাম্প্রদায়িক চেতনার দিক থেকে সাদৃশ্যপূর্ণ।

পৃথিবীতে কোনো মানুষ উঁচু জাতের, আবার কোনো মানুষ নিচু জাতের- এই পরিচয়ে বিভাজন করা হয়েছে। কিন্তু সব মানুষেরই একটাই পরিচয়- মানুষ। তাই জাত নিয়ে এত গর্বের কিছুই নেই।

উদ্দীপকে অসহায় জাতিকে বাঁচানোর জন্য কাউকে হাল ধরতে বলা হয়েছে। কিন্তু সে হিন্দু নাকি মুসলমান সেই বিষয়ে কথা বলা এক্ষেত্রে অমূলক। কারণ জাতিকে বাঁচানোর জন্য জাতি-ধর্মের পরিচয় গুরুত্বপূর্ণ নয়। 'মানবধর্ম' কবিতায়ও মানুষের জাত ও ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার কথা বলা হয়েছে। জাত নিয়ে গর্ব করা অমূলক- এ বিষয়টি কবিতায় প্রকাশ পেয়েছে। এভাবে উদ্দীপকটি 'মানবধর্ম' কবিতার সঙ্গে অসাম্প্রদায়িক চেতনার দিক থেকে সাদৃশ্যপূর্ণ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

"সাদৃশ্যপূর্ণ দিকটিই কবিতার মূল বিষয়বস্তু"- মন্তব্যটি যথার্থ।

মানুষে মানুষে সমতা না থাকলে সমাজে শান্তি-শৃঙ্খলা থাকে না। তাই সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে মানুষে মানুষে বৈষম্য দূর করতে হবে।

উদ্দীপকে মানুষের জাতের পরিচয় বিষয় না দেখে জাতির জীবনের সংকট থেকে উত্তরণের বিষয়টির দিকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। 'মানবধর্ম' কবিতায় জাত নিয়ে বাড়াবাড়ি না করার কথা বলা হয়েছে। সেখানে মানুষের জাত নিয়ে গর্ব না করার দিকটি ফুটে উঠেছে।

উদ্দীপক 'মানবধর্ম' কবিতায় মানুষের জাত নিয়ে ভেদাভেদ না করার বিষয়ের সঙ্গে মিল রয়েছে। এই মিলের দিকটিই কবিতার মূল বিষয়বস্তু। এদিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
112

সব লোকে কয় লালন কী জাত সংসারে। 

লালন কয়, জেতের কী রূপ, দেখলাম না এ নজরে ॥

 

কেউ মালা, কেউ তসবি গলায়,

তাইতে কি জাত ভিন্ন বলায়, 

যাওয়া কিংবা আসার বেলায় 

        জেতের চিহ্ন রয় কার রে ॥

 

গর্তে গেলে কূপজল কয়, 

গঙ্গায় গেলে গঙ্গাজল হয়, 

মূলে এক ভাল, সে যে ভিন্ন নয়,

       ভিন্ন জানায় পাত্র-অনুসারে ॥

 

জগৎ বেড়ে জেতের কথা, 

লোকে গৌরব করে যথা তথা, 

লালন সে জেতের ফাতা 

       বিকিয়েছে সাধ বাজারে।

Related Question

View All
উত্তরঃ

জাতিগত পরিচয় মানুষের আসল পরিচয় নয়। তাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়।

এই পৃথিবীতে নানা জাতি ধর্ম ও বর্ণের মানুষ বাস করে। কিন্তু এসবের ভিত্তিতে মানুষের প্রকৃত পরিচয় নির্ধারণ করা উচিত নয়।

মনুষ্যধর্মের ভিত্তিতেই নির্ধারিত হওয়া উচিত মানুষের পরিচয়। এই পৃথিবীতে সবাই একই রক্ত-মাংসে গড়া। তাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
867
উত্তরঃ

উদ্দীপক ও 'মানবধর্ম' কবিতায় পৃথিবীর সব মানুষকে এক জাতি হিসেবে নির্দেশ করা হয়েছে, এখানেই উদ্দীপক ও 'মানবধর্ম' কবিতার মিল পাওয়া যায়।

পৃথিবীতে মানুষের জাতিগত বা ধর্মীয় পরিচয় কোনো আসল পরিচয় নয়; তারা সবাই এক ও অভিন্ন মানবজাতি। সব মানুষ রক্ত-মাংসের তৈরি।

উদ্দীপকে পৃথিবীর সব মানুষকে এক জাতি হিসেবে দেখা হয়েছে। মানুষকে 'মানুষ জাতি' বলে পরিচয় দেওয়া হয়েছে। কারণ পৃথিবীর সব মানুষ একই চন্দ্র-সূর্যের তাপ গ্রহণ করে বেঁচে থাকে। বাইরে আলাদা হলেও ভেতরে সবার এক। সবার শরীরেই লাল রক্ত প্রবাহিত হচ্ছে। 'মানবধর্ম' কবিতায় সাধক লালন শাহ্ও পৃথিবীতে মানুষের মধ্যে কোনো ভিন্ন ভিন্ন জাত খুঁজে পান না। তিনি সব মানুষকে 'অভিন্ন এক জাতি' হিসেবে বিবেচনা করেছেন। এভাবে উদ্দীপক ও 'মানবধর্ম' কবিতা পরস্পর সাদৃশ্যপূর্ণ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
414
উত্তরঃ

উদ্দীপক ও 'মানবধর্ম' কবিতায় যে-ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা হলো মনুষ্যধর্ম।

মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। পৃথিবীর সব মানুষ অভিন্ন এক জাত। ধর্ম, বর্ণ, জাতি ভেদে মানুষের মধ্যে যে বিভাজন সৃষ্টি করা হয়, তা মিথ্যা। জগতে মানবধর্মই শ্রেষ্ঠ।

উদ্দীপকের চরণগুলোতে মানুষ জাতির স্বরূপ প্রকাশিত হয়েছে। কারণ পৃথিবীর সব মানুষ এক ও অভিন্ন, বাহ্যিক চেহারায় কিছু পার্থক্য থাকলেও শরীরে প্রবাহিত রক্তের রং সবারই এক, তা হলো লাল। এ বক্তব্যে অভিন্ন এক ধর্মের কথাই উঠে এসেছে। আর এ ধর্ম হলো মনুষ্যধর্ম। 'মানবধর্ম' কবিতায় কবি সব ধর্মকে পরিহার করে সেই মনুষ্যধর্ম চর্চার কথাই বলেছেন। কারণ মনুষ্যধর্মই মানুষের প্রকৃত পরিচয়।

'মানবধর্ম' কবিতায় লালন ফকির মানুষের জাত-পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। নিজে কোন ধর্মের বা জাতের এমন প্রশ্ন লালন সম্পর্কে আগেও ছিল, এখনও আছে। কিন্তু লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না। মনুষ্যধর্মই মূলকথা। উদ্দীপকেও সেই ধর্মের কথা উঠে এসেছে। কারণ এই ধর্মই মানুষকে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
160
উত্তরঃ

মানুষের জাত সম্পর্কে অভিমত ব্যক্ত করতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

মরমি সাধক লালন শাহ্'র মানবধর্মের প্রতি কর্মকাণ্ডে জগতের লোকের মনে প্রশ্ন জাগে। লালন শাহ্'র জাত কী? তিনি কোন ধর্মের, কোন বর্ণের, কোন জাতের, কোন গোত্রের লোক তা তারা জানতে চায়। কারণ লালন কোনো বিশেষ ধর্মের প্রতি গুরুত্ব না দিয়ে কেবল মানবসত্তার ওপর গুরুত্ব দেন। লালনসাধনার গভীরে যেতে পারে না বলেই মানুষ লালন শাহ্'র কাছে জাত সম্পর্কে জানতে চায়। লালন বলেন, জগতে জাতের কোনো রূপ তার চোখে পড়েনি। তিনি কেবল মানুষ চেনেন, মানুষের তৈরি জাত-ধর্ম তাঁর কাছে অর্থহীন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
187
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews