আইএস নামক একটি উগ্র মৌলবাদী সংগঠন বিভিন্ন এলাকা থেকে নারী ও শিশুদের উঠিয়ে নিয়ে যৌনদাসী হিসেবে। ব্যবহার করছে। আবার কাউকে কাউকে মুক্তিপণ হিসেবে ব্যবহার করছে। আর্তমানবতার জন্য সেবাদানকারী একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিশেষ করে নারী ও শিশুদের উদ্ধারের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এই অরাজনৈতিক প্রতিষ্ঠানটির নীতি হলো মানবতা, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতা। সারাবিশ্বেই জরুরি ত্রাণ সাহায্য, 
স্বাস্থ্য সেবা নিয়ে তারা হাজির হয় নিঃস্বার্থভাবে। 

Updated: 10 months ago
উত্তরঃ

সেভ দ্যা চিলড্রেন শিশুদের নিয়ে কাজ করে।

উত্তরঃ

ইউনিসেফের দুটি লক্ষ্য ও উদ্দেশ্য হলো- শিশুদের স্বাস্থ্যের উন্নতি করা এবং মা ও শিশুর জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করা।
প্রকৃতপক্ষে প্রতিষ্ঠার পর থেকেই ইউনিসেফ বিশ্বের অসহায় শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে শিশুদের স্বাস্থ্যের উন্নতি নিশ্চিত করার লক্ষ্যে সংস্থাটি নানা কর্মসূচি গ্রহণ করে। তাছাড়া মা ও শিশুদেরকে পুষ্টিহীনতা থেকে বাঁচাতে পুষ্টিকর খাবার সরবরাহের জন্যও ইউনিসেফ কাজ করে।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির নীতিসমূহের আলোকে প্রতিষ্ঠানটি রেডক্রিসেন্ট সোসাইটি বলেই প্রতীয়মান হয়।

বিশ্বে আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটি অন্যতম। এ প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করে। উদ্দীপকে নারী ও শিশুদের প্রতি জঙ্গিগোষ্ঠী আইএস-এর অন্যায়-অত্যাচারের প্রেক্ষিতেও এই সংস্থাটি কাজ করে চলেছে।

আইএস নামক উগ্র মৌলবাদী সংগঠন সম্পূর্ণ অন্যায়ভাবে শিশু ও নারীদেরকে অপহরণ করে তাদেরকে অত্যাচার করছে। নারীদেরকে তারা যৌনদাসী হিসেবে ব্যবহার করছে। আবার বন্দিদের জন্য মুক্তিপণও আদায় করছে। এই অন্যায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সাহায্যকারী প্রতিষ্ঠান রেডক্রিসেন্ট সোসাইটি সোচ্চার হয়েছে। এই প্রতিষ্ঠানটির মূলনীতিই হলো মানবতা, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতা। এই নীতি অনুসরণ করে প্রতিষ্ঠানটি সারাবিশ্বেই জরুরি ত্রাণ সাহায্য ও স্বাস্থ্যসেবা নিয়ে হাজির হয়। মূলত বিশ্বের নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য, আর এ কারণে প্রতিষ্ঠানটি উদ্দীপকে বর্ণিত সংকট নিরসনেও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত তিনটি নীতি ছাড়াও রেডক্রিসেন্ট সোসাইটির আরও কিছু নীতি রয়েছে যার মাধ্যমে প্রতিষ্ঠানটি সারাবিশ্বে নানা কার্যক্রম পরিচালনা করে।

প্রতিষ্ঠার পর থেকেই রেডক্রিসেন্ট সোসাইটি সারা বিশ্বের অসহায়, দুস্থ, পীড়িত ও বিপদাপন্ন মানুষের অবস্থার উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে প্রতিষ্ঠানটি কিছু সুনির্দিষ্ট নীতি অনুসরণ করে থাকে। এ সকল নীতির মধ্যে মানবতা, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতার নীতির উল্লেখ আমরা উদ্দীপকে লক্ষ করি। রেডক্রিসেন্ট সোসাইটি বিশ্বব্যাপী মানুষের দুঃখ দুর্দশা লাঘবে মোট সাতটি নীতি অনুসরণ করে থাকে। উদ্দীপকে উল্লিখিত তিনটি নীতির সাথে যে সকল নীতি রয়েছে সেগুলো হলো- স্বাধীনতা, সর্বজনীনতা, একতা ও স্বেচ্ছামূলক। এই সকল নীতি অনুসরণের মধ্য দিয়েই আন্তর্জাতিক রেডক্রিসেন্ট সোসাইটি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে কাজ করে চলেছে। নীতিগুলো পর্যালোচনা করলে দেখা যায়, প্রতিষ্ঠানটি সারাবিশ্বের অসহায়, নিপীড়িত ও দুস্থ মানুষদের কল্যাণ সাধনের ওপরই অধিক গুরুত্ব আরোপ করেছে। এজন্যই মানবতা, পক্ষপাতহীনতা ও নিরপেক্ষতার নীতিতে প্রতিষ্ঠানটি কাজ করে। তাছাড়া সংস্থাটি স্বাধীনতা, সর্বজনীনতা ও ঐক্যের নীতিতে বিশ্বাসী। এই নীতিগুলোর আলোকে প্রতিষ্ঠানটি স্বেচ্ছামূলক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে সারা বিশ্বেই অসহায় ও ভাগ্যাহত মানুষের সেবা করছে। পরিশেষে বলা যায়, আলোচ্য নীতিসমূহ আন্তর্জাতিক রেডক্রিসেন্ট সোসাইটির সাফল্যের অন্যতম অনুঘটক।

120

Related Question

View All
উত্তরঃ

মানবহিতৈষী ব্যক্তি হেনরি ডুনান্ট (Henri Dunant) এর উদ্যোগে Red Cross Society প্রতিষ্ঠিত হয়।

২৪ জুন, ১৮৫৯ সালে ইতালির সলফ্যারিনো গ্রামে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধের ভয়াবহতা নিয়ে হেনরি ডুনান্ট A Memory of Solferino' নামক বইতে বিশ্বব্যাপী মানুষের কাছে যুদ্ধাহতদের সেবার জন্য একটি বিশ্ব সংস্থা গড়ে তোলার আহ্বান জানান। ১৮৬৩ সালের ৯ ফেব্রুয়ারি হেনরি ডুনান্ট অপর ৪ জন জেনেভাবাসীকে নিয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেন। ১৮৬৩ সালের ২৬ অক্টোবর তারিখে এ কমিটি ১৬টি দেশের প্রতিনিধিদের নিয়ে জেনেভায় একটি আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান জানায়। এ সম্মেলনের মাধ্যমেই আন্তর্জাতিক রেডক্রস প্রতিষ্ঠা লাভ করে।

177
উত্তরঃ

সুরমার উপসর্গগুলো এইডস রোগকে নির্দেশ করে।

এইডস একটি প্রাণঘাতী রোগ। এইডস রোগের ভাইরাস মানবদেহে প্রবেশ করে ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে।
এই রোগে আক্রান্ত হলে শরীরের ওজন দ্রুত কমতে থাকে। এর পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, অতিরিক্ত অবসাদগ্রস্ততা, বিরতিহীন ডায়রিয়া, খাবারে অরুচি, শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে যাওয়া, শারীরিক দুর্বলতা ইত্যাদি উপসর্গ দেখা দেয়।
উদ্দীপকের সুরমার ক্ষেত্রে এই উপসর্গগুলোই দেখা দিয়েছে।

উদ্দীপকের সুরমার সন্তান জন্মের পর দ্রুত ওজন কমতে থাকে। প্রায় সপ্তাহখানেক জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ আরওউপসর্গ নিয়ে সুরমা ডাক্তারের কাছে যায়। তখন রক্ত পরীক্ষায় জানা যায় সে একটি প্রাণঘাতী রোগে আক্রান্ত। সুরমার প্রাণঘাতী রোগটির উপসর্গগুলো ওপরে বর্ণিত এইডস রোগের লক্ষণের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, সুরমার উপসর্গগুলো এইডস রোগকে নির্দেশ করে।

224
উত্তরঃ

সুরমার সন্তানের সহযোগিতায় সেভ দ্যা চিলড্রেন ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।

এইডস এর বিস্তৃতি বন্ধে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সেভদ্যা চিলড্রেন বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। বিশেষ করে যেসব শিশুর এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি তাদের জন্য সংস্থাটি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। এক্ষেত্রে সংস্থাটি যেসব কাজ করে তা হলো সমষ্টিকেন্দ্রিক সাহায্য প্রদান, বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশুদের শিক্ষা, মানসিক সমর্থন, পুষ্টিকর খাবার সরবরাহ ইত্যাদি। অসহায়, এতিম এবং ঝুঁকিপূর্ণ শিশুদের ওপর গুরুত্বারোপ করে এইডস বিষয়ে সেভদ্যা চিলড্রেন ব্যাপক কর্মসূচি পালন করে। ২০১৪ সালে সংস্থাটি HIV/AIDS কর্মসূচির আওতায় বিশ্বব্যাপী ১১.৮ মিলিয়ন শিশুকে সহযোগিতা প্রদান করেছে। সুরমার সন্তানের ক্ষেত্রে সংস্থাটি সহযোগিতা করতে পারে।

উদ্দীপকের সুরমা এইডসে আক্রান্ত হওয়ায় তার সন্তানও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। আর যেসব শিশু এইডসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে তাদের সুরক্ষায় সেভদ্যা চিলড্রেন নানামুখী কর্মসূচি গ্রহণ করে। যেহেতু সুরমার সন্তান এইডসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছে সেহেতু সংস্থাটি সুরমার সন্তানকে সহযোগিতা করতে পারে।

উপরের আলোচনা থেকে বলা যায়, সুরমার সন্তানের সহযোগিতায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেভ দ্যা চিলড্রেন ভূমিকা রাখতে পারে।

188
উত্তরঃ

ইউএনডিপির বিভিন্ন কার্যক্রমের মধ্যে অন্যতম হলো সংকট প্রতিরোধ ও পুনরুদ্ধার কার্যক্রম।

UNDP বিভিন্ন দেশে বিদ্যমান সশস্ত্র সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে কাজ করে। পাশাপাশি সংঘাত ও দুর্যোগ-পরবর্তী সময়ে দ্রুত উদ্ধার কার্যক্রমেও সহায়তা দিয়ে থাকে। এছাড়া UNDP ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে বিভিন্ন দেশের সরকারকে ঝুঁকি হ্রাস বিষয়সমূহ নির্ধারণ, ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, সমন্বিত নীতি প্রণয়ন এবং কর্মসূচির মান নির্ধারণে সহযোগিতা করে থাকে। UNDP নিরস্ত্রীকরণ, সেনা অপসারণ, মাইন অপসারণ, বাস্তুহারা লোকদের পুনর্বাসন এবং নির্যাতন রোধে কর্মসূচি পরিচালনা ইত্যাদি পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

250
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews