আকরামের ঋণকৃত মূলধনের ৩০% কর ধার্য করা হলে তা কতটুকু গুরুত্ব বহন করবে? (উচ্চতর দক্ষতা)

Updated: 11 months ago
উত্তরঃ

জনাব আকরামের ঋণকৃত মূলধনের ওপর ৩০% কর ধার্য করলে তা ইতিবাচক গুরুত্ব বহন করবে।
উদ্দীপকে জনাব আকরাম নতুন একটি প্রকল্প গ্রহণ করেছেন। এ প্রকল্পের জন্য তার ৩০,০০,০০০ টাকা প্রয়োজন। এই টাকার মধ্যে তিনি ১৫,০০,০০০ টাকা শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়ন করতে চান। বাকি ১৫,০০,০০০ টাকা তিনি ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেন। ব্যাংক জনাব আকরামকে ১০% সুদে উক্ত টাকা ঋণ দিতে চায়। এই ঋণকৃত টাকার ওপর ৩০% কর ধার্য করলে ঋণের ব্যয় কমে যাবে প্রতিষ্ঠান সাধারণত এক বা একাধিক উৎস থেকে অর্থসংস্থান করে। অর্থসংস্থানের জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ খুব জনপ্রিয়। ঋণকৃত মূলধনের ওপর কর ধার্য করা হলে প্রতিষ্ঠানের ব্যয় কমে যায়। কারণ ঋণের সুদ বাদ দেওয়ার পর করযোগ্য মুনাফা বের করা হয়। এর ফলে করের জন্য কম টাকা দিতে হয় এবং নিট মুনাফা বেড়ে যায়। যা প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক। সুতরাং ৩০% কর ধার্য করা হলে উদ্দীপকের জনাব আকরামের জন্য এটি ইতিবাচক হবে।

119

প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানের নিজস্ব মূলধন ব্যয় থাকে। মূলধন ব্যয় বলতে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয় বুঝায়। সাধারণত তহবিলের যোগানদাতাদের প্রত্যাশিত আয় প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয় হিসেবে গণ্য হয়। ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় তহবিলের সংস্থান করে। তহবিলের বিভিন্ন উৎসের মূলধন ব্যয় সমান হয় না। ফলে প্রতিটি উৎসের পৃথকভাবে মূলধন ব্যয় নির্ণয়ের প্রয়োজন হয়। এ অধ্যায়ে আমরা মূলধন ব্যয়, মূলধন ব্যয় নির্ণয়ের গুরুত্ব, তহবিলের বিভিন্ন উৎসের মূলধন ব্যয় নির্ণয় এবং অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারব।

এ অধ্যায় পাঠ শেষে আমরা -

  • মূলধন ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য ব্যাখ্যা করতে পারব।
  • মূলধন খরচ নির্ণয় করতে পারব।
  • মূলধন খরচের ভিত্তিতে বিভিন্ন উৎসের মূল্যায়ন করতে পারব।

Related Question

View All
উত্তরঃ মূলধন মিশ্রণ হলো একটি ব্যবসা প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন দীর্ঘমেয়াদী উৎসের ব্যবহার।

একটি ব্যবসা প্রতিষ্ঠান তার কার্য পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে। এই উৎসগুলোর মধ্যে নিজস্ব মূলধন (যেমন—শেয়ার), ঋণপত্র বা বন্ড এবং ব্যাংক ঋণ অন্যতম। মূলধন মিশ্রণ বলতে মূলত এই বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের আনুপাতিক ব্যবহারকে বোঝায়। প্রতিষ্ঠানের সার্বিক মূলধন ব্যয় সর্বনিম্ন রাখা এবং শেয়ারহোল্ডারদের সম্পদ সর্বোচ্চকরণের উদ্দেশ্যে একটি অনুকূল মূলধন মিশ্রণ নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক মূলধন মিশ্রণ প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি এবং মুনাফার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

Satt AI
Satt AI
2 weeks ago
1.5k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews