আকাশ জুড়ে কীসের মেলা? (জ্ঞানমূলক)

Updated: 10 months ago
উত্তরঃ

আকাশ জুড়ে তারার মেলা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
203

মেলা

আহসান হাবীব

ফুলের মেলা পাখির মেলা

আকাশ জুড়ে তারার মেলা

রোজ সকালে রঙের মেলা

সাত সাগরে ঢেউয়ের মেলা।

আর এক মেলা জগৎ জুড়ে

ভাইরা মিলে বোনরা মিলে

রং কুড়িয়ে বেড়ায় তারা

নীল আকাশের অপার নীলে

ফুলের বুকে সুবাস যতো

বুকে-মুখে নেয় মেখে তাই

পাখির কলকণ্ঠ থেকে

সুর তুলে নেয় তারা সবাই।

রাতের পথে পাড়ি যখন,

তারার অবাক দীপ জ্বেলে নেয়।

রোজ সকালের আকাশপথে

আলোর পাখি দেয় ছেড়ে দেয়

সাত সাগরের বুক থেকে নেয়

ঢেউ তুলে নেয় ভালোবাসার।

জগৎ জুড়ে যায় ছড়িয়ে,

যায় ছড়িয়ে আলো আশার।

ভালোবাসার এই যে মেলা

এই যে মেলা ভাই-এর বোনের,

এই যে হাসি এই যে খুশি

এই যে প্রীতি লক্ষ মনের-

কচি সবুজ ভাই-বোনদের

আপনি গড়া এই যে মেলা,

এই মেলাতে নিত্য চলে

আপন মনে একটি খেলা।

সারা বেলাই সেই এক খেলা

গড়বে নতুন একটি বাগান,

অনেক ফুল আর অনেক পাখি

সব পাখিদের আলাদা গান-

তার মাঝেই একটি সুরে

সবারই সুর যায় মিলিয়ে

এক দুনিয়া এক মানুষের

স্বপ্ন তারা যায় বিলিয়ে।

Related Question

View All
571
উত্তরঃ

কবি শিশু-কিশোরদের বাগানের কথা বলেছেন।

প্রকৃতি জগতে কবি বিভিন্ন মেলার সমারোহ দেখতে পান। আবার শিশুদের মাঝেও রয়েছে একটি আলাদা জগৎ। কবি কলকাকলিতে মুখর শিশুদের মাঝে একটি নিষ্কলুষ বাগানের সন্ধান পেয়েছেন। সেই শিশুরা হিংসা-দ্বেষ, বিদ্বেষ সবকিছু বাদ দিয়ে ভালোবাসাপূর্ণ এক জগৎ তৈরি করবে। আপন - পর সবাইকে সুখে-দুঃখে আপন ভেবে নেবে। সেই ভালোবাসাপূর্ণ বাগানে ফুল হয়ে ফুটবে শিশু-কিশোররা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
620
উত্তরঃ

উদ্দীপকের বর্ণনায় 'মেলা' কবিতার প্রকৃতির জগৎ-এর বিষয়বস্তুর সাথে মিল পাওয়া যায়।

কবি আহসান হাবিব 'মেলা' কবিতায় সুন্দর পৃথিবীর চিত্র তুলে ধরেছেন। প্রকৃতির জগতে দৃষ্টি রাখলে আমরা দেখতে পাই ফুলভরতি বাগান। গাছে গাছে পাখির বিচিত্র সমাহার। আকাশের দিকে তাকালে দেখতে পাই হাজার হাজার তারার মেলা।

উদ্দীপকে প্রকৃতির সৌন্দর্যের কিছু দিক তুরে ধরা হয়েছে। নদীর পাড়, নদীতে ভেসে বেড়ানো রংবেরঙের পালতোলা নৌকা। ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ানো নানা রকমের সাদা-কালো পাখি। ধানখেতের সবুজ সমাহার। সবকিছু মিলে এক মোহনীয় পরিবেশ উঠে এসেছে। আলোচ্য কবিতায়ও কবি প্রকৃতির এই মোহনীয় সৌন্দর্যময় প্রকৃতির চিত্র তুলে ধরেছেন। তাই বলা যায়, প্রকৃতির জগতের মিলের দিক থেকে উদ্দীপক ও 'মেলা' কবিতার বিষয়বস্তুর মধ্যে মিল রয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
414
উত্তরঃ

ভেদাভেদহীন একটি সুন্দর আনন্দপূর্ণ সমাজ বিনির্মাণের দিক থেকে বাউলের গানের মর্মকথা 'মেলা' কবিতার মূলভাবেরই বহিঃপ্রকাশ।

'মেলা' কবিতায় উঠে এসেছে শিশু-কিশোরদের মনোভাবের কথা। প্রকৃতির সব উপাদানের মধ্যেই শিশুরা খুঁজে পায় ভালোবাসা। তারা সারা বিশ্বে ছড়িয়ে দেয় নবীন প্রাণের আশা। দেশ-কালের সীমানা ভেঙে তারা অন্তরের ভালোবাসা দিয়ে গড়তে চায় মানুষের জন্য একটা অভিন্ন পৃথিবী। যে পৃথিবীর মধ্যে কোনো বিবাদ থাকবে না। পৃথিবী হবে একটা দেশ আর মানবসমাজ হবে একটা পরিবারের মতো।

উদ্দীপকের বাউলের গানের মধ্যে ফুটে উঠেছে ঐক্যের আহ্বান। বাউল সুরে সুরে বলেছেন, বিভিন্ন বর্ণের গাভি হলেও দুধের বরণ একই রকম। তেমনিভাবে পৃথিবীজুড়ে বিভিন্ন ধরনের মানুষ থাকলেও সবাই আসলে একই মায়ের সন্তান। অর্থাৎ তিনি বিবাদহীন এক অভিন্ন পৃথিবীর কথাই ভাবার্থে বলেছেন।

'মেলা' কবিতা ও উদ্দীপকের বাউল গানের মধ্যে একটি ভালোবাসাপূর্ণ ও ভেদাভেদহীন সমাজের কথাই উঠে এসেছে। শিশুদের কোমল মনে যেমন শান্তিপূর্ণ অভিন্ন সমাজের প্রত্যাশা রয়েছে তেমনি উদ্দীপকের বাউল গানের মধ্যেও একই শান্তিপূর্ণ অভিন্ন সমাজের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। তাই বলা যায়, বাউলের এই গানের মর্মকথাই 'মেলা' কবিতার মূলভাব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
315
উত্তরঃ

পৃথিবীর সমস্ত শিশু-কিশোরের একতার উৎসবকে বোঝাতে কবি আর এক মেলা জগৎজুড়ে বলেছেন।

প্রকৃতির জগতে আমরা নানান মেলা দেখতে পাই। অন্যদিকে পৃথিবীর শিশু-কিশোরদের রয়েছে আলাদা জগৎ। যা একটি মেলার মতো। প্রকৃতির জগতের সবকিছু পেয়েছে শিশু-কিশোররা। পৃথিবীর সমস্ত শিশু-কিশোরের ভাষা এক নয়। তবে তাদের মনের ভাষার মধ্যে একটা মিল আছে। তাদের এই মনের মিলকে কবি একতার উৎসব হিসেবে তুলে ধরেছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
395
উত্তরঃ

উদ্দীপকে 'মেলা' কবিতার শিশুর সুন্দর জগৎ প্রত্যাশার বিষয়টির প্রকাশ ঘটেছে।

'মেলা' কবিতায় পৃথিবীর শিশু-কিশোরদের একটা আলাদা জগতের কথা বলা হয়েছে। যে জগৎ মেলার মতো। যেখানে রয়েছে ফুলের মেলা, পাখির মেলা, তারার মেলা ইত্যাদি। এসব থেকে তারা নেয় জীবনের আনন্দ। সেই আনন্দই তারা ছড়িয়ে দেয় বিশ্বজুড়ে।

উদ্দীপকের শিশুর সুন্দর জগৎ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। শিশুর জন্য চাওয়া হয়েছে একটি সাজানো বাগান। প্রতিটি শিশু যেন-বেড়ে ওঠে আলোর ঝরনা ধারায়; হাসি আর গানে যেন ভরে যায় তাদের অন্তর। প্রতিটি শিশু যেন সবার ভালোবাসা পায়। 'মেলা' কবিতায়ও শিশুর জন্য এক সুন্দর জগৎ প্রত্যাশা করা হয়েছে। যেই পৃথিবী হবে সাজানো বাগানের মতো। তাই আমরা বলতে পারি যে, উদ্দীপকে 'মেলা' কবিতার শিশুর সুন্দর জগৎ প্রত্যাশার বিষয়টির প্রকাশ ঘটেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
218
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews