আকিজ গ্রুপ 'ফ্রুটিকা' ব্র্যান্ড নামের আমের জুস বাজারে 
বিক্রয় করে। তারা জুস তৈরি করতে আম, চিনি, সুগন্ধি, রং ইত্যাদি ব্যবহার করেন। উৎপাদন কাজ গতিশীল রাখার জন্য তারা রাজশাহীর একাধিক আম বাগানের মালিকের সাথে চুক্তিপত্র করেন। সেই সাথে উৎপাদিত জুস যেন সঠিক সময়ে ও সঠিক স্থানে প্রকৃত ক্রেতাদের নিকট পৌছানো যায় সেজন্য বিভিন্ন মধ্যস্থব্যবসায়ীর সাথেও চুক্তিপত্র সম্পাদন করেন। 

Updated: 10 months ago
উত্তরঃ

বিপণন পরিবেশ দুই প্রকার; ১. ব্যষ্টিক পরিবেশ এবং ২. সামন্টিক পরিবেশ।

উত্তরঃ

যেসব নিয়ন্ত্রণযোগ্য পক্ষ, শক্তি ও উপাদান বিপণন কার্যক্রমে প্রত্যক্ষভাবে প্রভাববিস্তার করে সেগুলোকে ব্যষ্টিক পরিবেশ বলে।

বিপণনের ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো হলো- কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্বব্যবসায়ী, ক্রেতা, প্রতিযোগী, জনগোষ্ঠী ইত্যাদি। ব্যষ্টিক পরিবেশের এ উপাদানগুলোর ওপর বিপণনকারীর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ থাকে। যেমন- কোম্পানির প্রতিটি বিভাগ ও উপবিভাগের ওপর কোম্পানির সরাসরি নিয়ন্ত্রণ বিদ্যমান। তাছাড়া অন্যান্য উপাদানের কোনোটির ওপর প্রত্যক্ষ আবার কোনোটির ওপর পরোক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা যায়। তাই বিপণনের ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলোকে বিপণনকারীর নিয়ন্ত্রণযোগ্য উপাদান হিসেবে গণ্য করা হয়।

উত্তরঃ

আকিজ গ্রুপের কাছে আম বাগানের মালিকদের অবস্থান হচ্ছে সরবরাহকারী।

কোম্পানির উৎপাদন কাজে ব্যবহারের জন্য যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রয়োজনীয় উপকরণসমূহ ব্যবহার করে তাদেরকে সরবরাহকারী বলে। অর্থাৎ, সরবরাহকারী হচ্ছে ঐ প্রতিষ্ঠান বা ব্যক্তিসমূহ যারা পণ্য বা সেবা তৈরির উদ্দেশ্যে প্রয়োজনীয় সম্পদ বা কাঁচামাল সরবরাহ করে।
উদ্দীপকের আকিজ গ্রুপ 'ফ্রুটিকা' ব্র্যান্ড নামের আমের জুস বাজারে বিক্রয় করে। তারা জুস তৈরি করতে আম, চিনি, সুগন্ধি ইত্যাদি নানান উপকরণ ব্যবহার করেন। তারা উৎপাদন কাজ গতিশীল রাখার জন্য অন্যান্য উপকরণের পাশাপাশি আমের সঠিক ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে রাজশাহীর একাধিক আম বাগানের মালিকের সাথে চুক্তিপত্র করেন। চুক্তিপত্র অনুযায়ী আম বাগানের মালিকেরা প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ আম আকিজ গ্রুপকে সরবরাহ করবে। এজন্যই আম বাগানের মালিকেরা আকিজ গ্রুপের নিকট সরবরাহকারী হিসেবে বিবেচিত হয়েছে।

উত্তরঃ

উদ্দীপকের ফ্রুটিকা জুস বিপণনে মধ্যস্থব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রকৃত ক্রেতা বা ভোক্তার নিকট যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্যসামগ্রী পৌঁছানোর লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখে তাদেরকে বিপণন মধ্যস্থব্যবসায়ী বলে। যেমন- পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, প্রতিনিধি, কমিশন মার্চেন্ট, বস্তুগত বণ্টন প্রতিষ্ঠান ইত্যাদি। এসব মধ্যস্থব্যবসায়ীরা উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার নিকট পণ্যসামগ্রী পৌছানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে।

উদ্দীপকের আকিজ গ্রুপ 'ফ্রুটিকা' ব্র্যান্ডের জুস উৎপাদন ও বিপণন করে। তারা তাদের উৎপাদনের গতিশীলতা ধরে রাখার জন্য যেমন বিভিন্ন সরবরাহকারীর সাথে চুক্তিপত্র সম্পাদন করেছে তেমনি সুষ্ঠুভাবে বিপণন কাজ সম্পাদনের জন্যও বিভিন্ন বিপণন মধ্যস্থব্যবসায়ীর সাথে চুক্তিপত্র সম্পাদন করেছেন। কেননা সঠিক সরবরাহ পেয়ে শুধু উৎপাদনে মনোযোগ দিলেই ব্যবসায়ে সফলতা আসে না, সঠিক সময়ে ও সঠিক স্থানে পণ্যের সুষ্ঠু বিপণনের বিষয়টিও নিশ্চিত করতে হয়। তবেই ব্যবসায়ে কাঙ্ক্ষিত সাফল্য আসে। এখানে আকিজ গ্রুপ তাদের জুস যেন সঠিক সময়ে সঠিক স্থানে সব শ্রেণির ভোক্তাদের হাতে পৌছে সেজন্য প্রতিনিধি, পরিবেশক, পাইকারি ব্যবসায়, খুচরা ব্যবসায় প্রভৃতি মধ্যস্বব্যবসায়ীর সাথে চুক্তিপত্র সম্পাদন করেছেন।

সুতরাং বলা যায়, সঠিক স্থানে এবং সঠিক সময়ে সঠিক ক্রেতার নিকট ফ্রুটিকা জুস বিপণনে মধ্যস্থব্যবসায়ীরা অপরিহার্য ভূমিকা পালন করে থাকে।

141

Related Question

View All
উত্তরঃ

যে সকল পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক অবস্থা প্রতিষ্ঠানের বিপণন কর্মকাণ্ডকে পরোক্ষভাবে প্রভাবিত করে তাকে সামষ্টিক পরিবেশ বলে।

313
উত্তরঃ

যে সকল পক্ষ, শক্তি অথবা উপাদান বিপণন কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে তাকে ব্যষ্টিক পরিবেশ বলে।

বিপণনের ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো হলো- কোম্পানি, সরবরাহকারী, বিপণন মধ্যস্থব্যবসায়ী, ক্রেতা, প্রতিযোগী ও জনগোষ্ঠী। ব্যষ্টিক পরিবেশের এ উপাদানগুলো বিপণন কার্যক্রমে সরাসরি প্রভাববিস্তার করে। এসকল উপাদান সাধারণত নিয়ন্ত্রণযোগ্য। যেমন- একটি কোম্পানির প্রতিটি বিভাগ ও উপবিভাগের ওপর কোম্পানির সরাসরি নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে।
এমনিভাবে অন্যান্য উপাদানগুলোও নিয়ন্ত্রণযোগ্য। তাই বলা যায়, বিপণনের ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য।

461
উত্তরঃ

সামষ্টিক পরিবেশের অর্থনৈতিক উপাদানের কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।
পরিবেশের যে সকল শক্তি, পক্ষ বা উপাদানসমূহ ভোক্তার ক্রয় ক্ষমতা ও বায়ের ধরনকে প্রভাবিত করে তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।

সাধারণত ভোক্তার আয়ের পরিবর্তনসমূহ, ব্যয়ধাঁচের পরিবর্তনশীলতা এবং সঞ্চয়ের হার ও ঋণের পরিমাণ অর্থনৈতিক পরিবেশের উপাদান হিসেবে গণ্য হয়।

উদ্দীপকের 'লিলি কেমিক্যালস লিমিটেড' একটি রং ফর্সাকারী ক্রিমের বাজারজাতকারী প্রতিষ্ঠান। তাদের পণ্যের মান ভালো হওয়ায় এবং দাম কম হওয়ায় বেশ সুনাম অর্জন করেছে। কিন্তু সম্প্রতি দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ায় তাদের ভোগের ধরনে পরিবর্তন এসেছে। অর্থাৎ ভোক্তারা আরও মানসম্মত ও বেশি মূলোর পণ্য ভোগ করতে চাচ্ছে। কেননা মানুষের আয় যখন বেড়ে যায় তখন স্বাভাবিকভাবেই বাড়তি ব্যয়ের মাধ্যমে নিজের ব্যক্তিত্ব ও মর্যাদাকে ফুটিয়ে তুলতে চায়। সুতরাং একথা নিঃসন্দেহে বলা যায়, সামষ্টিক পরিবেশের অর্থনৈতিক উপাদানের অন্তর্গত ভোক্তাদের আয় ও ব্যয়ধাঁচের পরিবর্তনের কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

192
উত্তরঃ

উদ্দীপকে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করে
পণ্যমান উন্নত করার চিন্তা-ভাবনা যৌক্তিক বলে আমি মনে করি।
পণ্যমান উন্নয়নের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ অবদান
রাখে। বর্তমানে আধুনিক ও স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে পণ্যের মান
উন্নয়ন ও উৎকৃষ্ট সাধনে অবিরাম চেষ্টা চালাচ্ছে। কারণ এর মাধ্যমে
প্রতিযোগিতা মোকাবিলা ও ক্রেতাসন্তুষ্টি অর্জন অনেকটাই সহজ হয়।

উদ্দীপকের 'লিলি ক্যামিক্যালস লিমিটেড' একটি রং ফর্সাকারী প্রতিষ্ঠান। তাদের পণ্যের মান ভালো এবং দাম কম হওয়ার কারণে প্রথম দিকে বেশ মুনাফা ও সুনাম অর্জন করে। কিন্তু দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে তাদের ক্রয় ধাঁচের মধ্যে পরিবর্তন দেখা দেয়। তারা আলাদা রং, ডিজাইন, বৈশিষ্ট্য ও ভ্যালুকে গুরুত্ব দিতে থাকে। এক্ষেত্রে পণ্যের মূল্য বেশি হলেও তাদের কোনো আপত্তি নেই। এমতাবস্থায় 'লিলি কেমিক্যালস লিমিটেড' তাদের বর্তমান পণ্যের আরও মানোন্নয়ন এবং নতুন নতুন বৈশিষ্টা যুক্ত করে পণ্য উৎপাদনের লক্ষ্যে স্বয়ংক্রিয় উৎপাদন পদ্ধতি ব্যবহারের চিন্তা-ভাবনা করে।

সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত সমস্যা সমাধানের পদ্ধতিটি অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী।

209
উত্তরঃ

কোনো পণ্য বা সেবা বিপণনে যে সকল পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক উপাদানসমূহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাববিস্তার করে তাকে বিপণন পরিবেশ বলে।

218
উত্তরঃ

বিপণন পরিবেশের সামষ্টিক উপাদানগুলো অনিয়ন্ত্রণযোগ্য।

যে সকল অনিয়ন্ত্রণযোগ্য শক্তি বিপণন কার্যক্রমে পরোক্ষভাবে প্রভাববিস্তার করে সেগুলোর সম্মিলিত প্রভাবকে সামাষ্টিক পরিবেশ বলে। সামষ্টিক পরিবেশের প্রধান উপাদানগুলো হলো- জনসংখ্যাগত পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক ও সামাজিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ। এই বাহ্যিক উপাদানগুলো বৃহত্তর সামাজিক শক্তিসমূহের সমন্বয়ে গঠিত হওয়ায় কোম্পানির কার্যক্রমে প্রভাববিস্তার করে; যা কোম্পানির পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তাই সামষ্টিক পরিবেশের উপাদানগুলোকে অনিয়ন্ত্রণযোগ্য হিসেবে গণ্য করা হয়।

281
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews