প্রচলিত রীতি, বিশ্বাস ও আচরণের ভালো, মন্দ ইত্যাদির বিচার- বিশ্লেষণই হলো নৈতিকতা।
পরিবেশের একটি অন্যতম উপাদান বায়ু। বায়ুতে বিদ্যমান স্বাভাবিক উপাদানের বাইরে যখন নানান ধরনের ধোঁয়া, গ্যাস, ধুলা- বালি, সিসাসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান যুক্ত হয় তখন তাকে বায়ুদূষণ বলে।
বর্তমান বিশ্বায়নের যুগে নানা কারণে পরিবেশ দূষিত হচ্ছে। শিল্পকারখানার ধোঁয়া, ধুলা-বালি, যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, সিসা, ইটের ভাটা ইত্যাদি প্রতিনিয়ত বায়ুকে দূষিত করে চলেছে। এছাড়া অবাধে গাছপালা কেটে ফেলা ও পর্যাপ্ত বনায়ন না হওয়াও বায়ুদূষণের অন্যতম কারণ। ফলে এ দূষিত বায়ু মানুষ ও প্রাণীর নানাভাবে ক্ষতি করছে।
উদ্দীপকের আকিব যেভাবে ব্যবসায় চালাচ্ছেন তাতে ব্যবসায়ের নৈতিকতার পরিচয় মিলেছে।
ব্যবসায় ক্ষেত্রে ব্যবসায়ী যে সততা, ন্যায়নীতি, আইনকানুন ইত্যাদি মেনে চলে তাকে ব্যবসায়িক নৈতিকতা বলে। ব্যবসায় ক্ষেত্রে ব্যবসায়ীকে নৈতিকতাসম্পন্ন হওয়া একান্ত প্রয়োজন।
উদ্দীপকে আকিব নিজে ঠকলে যতটা দুঃখ পান তার দ্বারা বা তার কারণে অন্য কেউ ঠকলে মনের দিক থেকে বেশি দুঃখ পেয়ে থাকেন। তিনি তার উৎপাদিত খাদ্যদ্রব্যে কখনো রং মেশান না। মিথ্যা বলে কাউকে ঠকান না, এক্ষেত্রে আকিব তার ব্যবসায়ে নৈতিকতার পরিচয় দিয়ে বৈধভাবে ব্যবসায় পরিচালনা করেন। নৈতিকতা ব্যবসায়ীকে সৎ, ন্যায়পরায়ণ, বিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী করে তোলে। কেননা ব্যবসায়ী যদি নৈতিকতা বিবর্জিত হয় তাহলে দেশ তথা সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে। তাই বলা যায়, আকিব যেভাবে ব্যবসায় চালাচ্ছেন তাতে তার ব্যবসায়ের নৈতিকতার পরিচয় মিলেছে।
আকিব ভাবনার মধ্যে দিয়ে যে সামাজিক দায়িত্ব পালনের অনুভূতির প্রকাশ ঘটেছে তা উদ্দীপকের আলোকে অত্যন্ত যৌক্তিক। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে মুনাফা অর্জনের সাথে সাথে ব্যবসায়ের বিভিন্ন পক্ষের প্রতি যেসব দায়িত্ব পালন করে, তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলে।
উদ্দীপকে আকিব সৎভাবে ব্যবসায় পরিচালনা করে থাকেন। কেননা তিনি সমাজের মানুষদেরকে ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য সরবরাহ করাকে তার মূল দায়িত্ব হিসেবে মনে করেন। কারণ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে মুনাফা অর্জনের সাথে সাথে ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে জড়িত পক্ষসমূহের প্রতি কিছু দায়িত্ব পালন করে থাকে। সামাজিক দায়িত্ব পালন করা প্রতিটি ব্যবসায়ীর একান্ত দায়িত্ব ও কর্তব্য।
বর্তমানে ক্রেতা, সরবরাহকারী, বিনিয়োগকারী, প্রতিবেশী এবং সমাজের প্রতি দায়িত্ব পালনের মধ্যে দিয়েই ব্যবসায়ী তার সামাজিক উদ্দেশ্য অর্জন করছে। কিন্তু অসাধু, অনৈতিক ব্যবসায়ীরা ক্রেতা বা ভোক্তাদের ঠকিয়ে সমাজসেবা করে থাকে যা সামাজিক দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। তাই আকিবের কর্মকান্ডের মধ্যে দিয়ে সামাজিক দায়িত্ব পালনের অনুভূতির প্রকাশ ঘটেছে তা উদ্দীপকের আলোকে অত্যন্ত যৌক্তিক।
Related Question
View Allযে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলা হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!