বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে মোট ৩৫ জন কে নিয়ে ১৯৬৮ সালের জানুয়ারি মাসে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। ১৯ জুন ১৯৬৮ সালে কুর্মিটোলা সেনানিবাসে এই মামলার কার্যক্রম শুরু হয়। ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে পাকিস্তান সরকার জনরোষের মুখে এই মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়।
Related Question
View Allপ্রাচীনকালে সমতট বলতে কুমিল্লা ও নোয়াখালীকে বোঝানো হতো। উল্লেখ্য, বাংলা পূর্বে প্রায় ১৬টি জনপদে বিভক্ত ছিল। এগুলো হলো পুভ্র, হরিকেল, সমতট, গৌড়, বঙ্গ ইত্যাদি। প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল ঢাকা কুষ্টিয়া, যশোর, নদীয়া, শান্তিপুর, ফরিদপুর ও বৃহত্তর ময়মনসিংহ। হরিকেল হলে ডা. পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, ত্রিপুরা, ও সিলেট অঞ্চল। বরেন্দ্রভূমি রাজশাহী অঞ্চলের। পুণ্ড্রবর্ধন বর্তমানে বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত।
১৯৫৩ সাল থেকে প্রতি বছর এ দিনটি জাতীয় শহিদ দিবস হিসেবে উদ্যাপিত হয়ে আসছে।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় এবং এতে বিশ্বের মোট ১৮৮টি দেশ সমর্থন জানালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। আর ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
বাংলাদেশের জন্য সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১১ এপ্রিল ১৯৭২ সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। ১২ অক্টোবর ১৯৭২ সালে কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করলে ৪ নভেম্বর ১৯৭২ সালে তা গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে সংবিধান কার্যকর হয়।
বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস।
International Union for Conservation of Nature বা আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত একটি সংঘ। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংঘের প্রধান কার্যালয় সুইজারল্যান্ড রাষ্ট্রের গ্লান্ডের লেক জেনিভা অঞ্চলে ।
‘Long Walk to Freedom' গ্রন্থটির লেখক দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলা । তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৪ সালে ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!